25/08/2025
আপনি হয়তো শুনেছেন…
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) আর প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) নামের দুটি প্রকল্পের কথা। কিন্তু এগুলো আসলে কী? কাদের জন্য? কত টাকা দিতে হয়? আর কী সুবিধা মেলে? আসুন সহজ ভাষায় জেনে নিই 👇
🟢 প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY)
বয়সসীমা: ১৮–৫০ বছর বয়সী নাগরিক
বার্ষিক প্রিমিয়াম: মাত্র ₹436
সুবিধা: বিমাধারীর মৃত্যু হলে (প্রাকৃতিক বা দুর্ঘটনা) পরিবারকে ₹2 লক্ষ টাকা প্রদান করা হবে।
নবায়ন সময়কাল: প্রতিবছর ১ জুন থেকে ৩১ মে।
🟢 প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY)
বয়সসীমা: ১৮–৭০ বছর বয়সী নাগরিক
বার্ষিক প্রিমিয়াম: মাত্র ₹20
সুবিধা:
দুর্ঘটনাজনিত মৃত্যু বা সম্পূর্ণ অক্ষমতা → ₹2 লক্ষ টাকা
আংশিক অক্ষমতা → ₹1 লক্ষ টাকা
নবায়ন সময়কাল: প্রতিবছর ১ জুন থেকে ৩১ মে।
🔑 পার্থক্য কোথায়?
PMJJBY → মৃত্যু হলে (প্রাকৃতিক + দুর্ঘটনা) কভার করে।
PMSBY → শুধু দুর্ঘটনার ক্ষেত্রেই কভার করে।
✅ এত কম প্রিমিয়ামে এত বড় নিরাপত্তা— সত্যিই সাধারণ মানুষের জন্য ভরসার হাতিয়ার।