10/08/2026
মৌলভীবাজার কুলাউড়াবাসীর পক্ষ থেকে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় লন্ডনের একটি হোটেলে
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সভাপতি জনাব মাহিদুর রহমানকুলাউড়া জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা অলিউর রহমান চৌধুরী ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব খসরুজ্জামান খসরু ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক ও কমিউনিটি
সংগঠক কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম মামুন, হাসনাত কবির খান রিপন, সাউথ লন্ডন বিএনপি নেতা এম এ মুকিত, এ জে লিমন, ,জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক মিনহাজুল আলম মামুন, সাংবাদিক হাসান আল জাভেদ । আর ও উপস্থিত ছিলেন সেলিম আহমেদ যুক্তরাজ্য আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, সাউথ লন্ডন বিএনপি নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক নর্থ ওয়েস্ট বিএনপি ফয়সল আহমেদ আখন্দ
যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বহিঃবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার সিনিয়র সহসভাপতি প্রফেসর কমর উদ্দিন আহমেদ জামাল, সাবেক ভিপি আব্দুল মোহিত সুহেল, কমিউনিটি নেতা হাবিবুর রহমান শামিম, আকমল , সেলিম আহমেদ, নাজমুল হোসেন চৌধুরী, দেওয়ান মইনুল হক উজ্জ্বল, আহবাব হোসেন খান বাপ্পী, খন্দকার আব্দুল করিম নিপু,
প্রধান অতিথির বক্তবে মাহিদুর রহমান বলেন, বিএনপির রাজনীতি হল জনকল্যাণের রাজনীতি। তাই মানুষের কল্যাণে কাজ করাই আমার দায়িত্ব । দল যখন যেখানে দায়িত্ব দেয় সেখানেই আমি কাজ করি। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর দূরদর্শী নেতৃত্বে গৃহীত উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে অচিরেই বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর দেশে পরিনত হবে। তিনি সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচীগুলো বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।