Bangladesh Youth Welfare Organization Bretagne

Bangladesh Youth Welfare Organization Bretagne Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Bangladesh Youth Welfare Organization Bretagne, Service social, Rennes.

C'est une organisation d'intérêt public, à
but non lucratif, apolitique et non communautaire.

একটি জনসেবামূলক, অলাভজনক, অরাজনৈতিক
ও অসাম্প্রদায়িক সংগঠন . . 🤝

*শোক সংবাদ*অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্ৰিয় ভাই স্বপন মাতিনের স্নেহময়ী মা, *জোছনা মাতিন* (বয়স ৬৮ বছর...
17/06/2026

*শোক সংবাদ*

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্ৰিয় ভাই স্বপন মাতিনের স্নেহময়ী মা, *জোছনা মাতিন* (বয়স ৬৮ বছর), গতকাল মঙ্গলবার ১৬ ই জুন ২০২৬ তারিখ রাত ৯:৪৫ মিনিটে CHU Pontchaillou-তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

إِنَّا ِلِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ🤲

তিনি ছিলেন একজন স্নেহশীলা মা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শ্রদ্ধাভাজন এই মরহুমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন, তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন🤲🏻

*জানাজা ও দাফন সম্পর্কিত তথ্য:*

উনার জানাজা আগামী শুক্রবার ১৯ শে জুন, বাদ জুম্মা (14:15) ইতালি ( মেট্রো A, Italy ) মসজিদে অনুষ্ঠিত হবে
Mosquée Attaqwa - Rennes
17 Bd du Portugal, 35200 Rennes

এবং এরপর উনার দাফন কার্য Cimetière de l'Est,
à 9 bis Av. de Pologne, 35200 Rennes সম্পন্ন করা হবে।

সবাইকে মরহুমার জানাজা ও সমাহিতকরণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উনার পরিবারের পক্ষ বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

🇫🇷 BYWOB-এর উদ্যোগে French language course-এর ৫ম ব্যাচের শুভ উদ্বোধন 🇫🇷আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ...
18/05/2026

🇫🇷 BYWOB-এর উদ্যোগে French language course-এর ৫ম ব্যাচের শুভ উদ্বোধন 🇫🇷

আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে আমাদের সংগঠন BYWOB সফলভাবে ৫ম French Language Course-এর যাত্রা শুরু করেছে।

ফরাসি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে আমাদের এই উদ্যোগ ইতোমধ্যে অনেক শিক্ষার্থীর স্বপ্নপূরণে সহায়তা করেছে। নতুন এই কোর্সের মাধ্যমে আরও অনেক নতুন শিক্ষার্থী ফরাসি ভাষা শেখার সুযোগ পাচ্ছে, যা তাদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও ইউরোপে ভবিষ্যৎ গঠনের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।

এই সুন্দর আয়োজন সফল করতে যারা সার্বিক সহযোগিতা করেছেন এবং আমাদের উপর আস্থা রেখে কোর্সে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

প্রচার বিভাগ
BYWOB 🇧🇩 🇫🇷

17/05/2026

যারা কোরবানি করতে ইচ্ছুক, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্মরণিকা:

ফ্রান্সে সৌদি আরবের সঙ্গে মিল রেখে জিলহজ্জ মাসের চাঁদ উদয়ের সম্ভাব্য তারিখ ২৭ মে ২০২৫।

পবিত্র কোরবানি উপলক্ষে প্রিয় নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি গুরুত্বপূর্ণ Sunnah অনুসরণ করার তাগিদ দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন:

"তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা রাখে, তবে সে যেন জিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি না দেয়া পর্যন্ত তার চুল ও নখ না কাটে।"
— (সহীহ মুসলিম: ৫২৩৩, আবু দাউদ: ২৭৯১, ইবনে মাজাহ: পৃষ্ঠা ২২৭)

সুতরাং, যাঁরা কোরবানি করার নিয়ত করেছেন, তাঁরা ২৭ মে ২০২৫ তারিখ থেকে কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত চুল ও নখ কাটা থেকে বিরত থাকুন।

আসুন আমরা এই সুন্নাহ পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।

Rappel important pour ceux qui ont l’intention de faire le sacrifice (Qurbani) :

En France, selon le calendrier suivi par l’Arabie Saoudite, le croissant de lune annonçant le mois de Dhoul-Hijja pourrait apparaître le 27 mai 2025.

À l’occasion du sacrifice, notre bien-aimé Prophète Muhammad (paix et bénédictions sur lui) nous a recommandé de suivre une sunnah importante. Il a dit :

« Lorsque l’un d’entre vous veut offrir un sacrifice, qu’il ne coupe ni ses cheveux ni ses ongles à partir de l’apparition de la nouvelle lune de Dhoul-Hijja jusqu’au moment où il aura accompli son sacrifice. »
— (Sahih Muslim : 5233, Abou Daoud : 2791, Ibn Majah : p. 227)

Par conséquent, ceux qui ont l’intention de faire le Qurbani doivent éviter de se couper les cheveux et les ongles à partir du 27 mai 2025 jusqu’à l’accomplissement du sacrifice.

আসসালামু আলাইকুমবাংলাদেশ ইওথ ওয়েলফেয়ারঅর্গানাইজেশন ব্রুতাইনের শিক্ষা কার্যক্রমে বাংলা ভাষা থেকে ফরাসি ভাষা শিক্ষা কোর্স ...
17/04/2026

আসসালামু আলাইকুম

বাংলাদেশ ইওথ ওয়েলফেয়ার
অর্গানাইজেশন ব্রুতাইনের শিক্ষা কার্যক্রমে বাংলা ভাষা থেকে ফরাসি ভাষা শিক্ষা কোর্স ৫ম ব্যাচ DELF A2 ক্লাস শুরু হবে মে ২০২৬ থেকে।

বিস্তারিত : 📞 +33 6 02 73 20 49
📞 +33 6 74 15 21 36

আসন সংখ্যা সীমিত, দ্রুত যোগাযোগ করুন।

অভিনন্দন বার্তাআলহামদুলিল্লাহ! আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, BYWOB এর উদ্যোগে পরিচালিত বাংলা থেকে ফ্রেঞ্চ ভাষা ...
11/04/2026

অভিনন্দন বার্তা

আলহামদুলিল্লাহ!
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, BYWOB এর উদ্যোগে পরিচালিত বাংলা থেকে ফ্রেঞ্চ ভাষা শিক্ষা কোর্স এ সফলভাবে উত্তীর্ণ ৫ জন শিক্ষার্থীদের মাঝে DELF A2 র সার্টিফিকেট আনুষ্ঠানিকতার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্য, আমাদের পুরো কমিউনিটির জন্য একটি গর্বের অর্জন। পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকের সঠিক দিকনির্দেশনার সমন্বয়ে এই সুন্দর সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

আমরা আশা করি, এই অনন্য অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও অনেকেই আমাদের এই কোর্স থেকে ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা অর্জন করে ব্যক্তিগত, সামাজিক ও প্রফেশনাল জীবনে উপকৃত হবেন, ইনশাআল্লাহ।

সফল শিক্ষার্থীদের কে BYWOB পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনাদের আগামীর পথচলা আরও সফল, সুন্দর ও উজ্জ্বল হোক—এই কামনায়।

BYOWB🇧🇩🇫🇷
প্রচার বিভাগ।

যাকাতুল ফিতর Charité obligatoire donnée avant l’ Aïd al-Fitr pour soutenir les personnes dans le besoin. 🌙🤲যাকাতুল ফিতর ...
13/03/2026

যাকাতুল ফিতর
Charité obligatoire donnée avant l’ Aïd al-Fitr pour soutenir les personnes dans le besoin. 🌙🤲
যাকাতুল ফিতর হলো রমযান মাস শেষে ঈদুল ফিতরের আগে আদায় করা একটি ওয়াজিব দান। এর মাধ্যমে রোজার ত্রুটি-বিচ্যুতি দূর হয় এবং গরিব-মিসকিনরা ঈদের দিনে খাবারের ব্যবস্থা করতে পারে।
📖 কুরআনের নির্দেশ
সূরা আল-আ‘লা (৮৭:১৪-১৫) এ আল্লাহ বলেনঃ
“নিশ্চয়ই সে সফল হয়েছে যে পবিত্রতা অর্জন করেছে এবং তার প্রতিপালকের নাম স্মরণ করেছে ও সালাত আদায় করেছে।”
📚 হাদিসের দলিল
হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) বর্ণনা করেন:
“রাসূলুল্লাহ ﷺ মুসলমানদের ওপর সাদাকাতুল ফিতর ফরজ করেছেন— এক ‘সা’ খেজুর বা এক ‘সা’ যব; তা দিতে হবে দাস-স্বাধীন, পুরুষ-নারী, ছোট-বড় সকল মুসলমানের পক্ষ থেকে।”
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)
আরেক হাদিসে এসেছে:
“সাদাকাতুল ফিতর রোজাদারকে অনর্থক ও অশ্লীল কথা থেকে পবিত্র করে এবং গরিবদের জন্য খাদ্যের ব্যবস্থা করে।”
(সুনান আবু দাউদ)
🕋 কার ওপর ফিতরা ওয়াজিব
যে মুসলমান ঈদের দিন নিজের প্রয়োজনের অতিরিক্ত সামর্থ্য রাখে তার ওপর ফিতরা ওয়াজিব। পরিবারের দায়িত্বশীল ব্যক্তি নিজের ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে ফিতরা আদায় করবে।
🍚 ফিতরার পরিমাণ
হাদিস অনুযায়ী প্রত্যেকের জন্য প্রায় ১ সা’ খাদ্য (প্রায় ২.৫–৩ কেজি)।
যেমন: চাল, গম, খেজুর, যব ইত্যাদি বা তার সমমূল্য অর্থ।
⏰ ফিতরা দেওয়ার সময়
রমযানের শেষ দিন সূর্যাস্তের পর থেকে ঈদের নামাজের আগে পর্যন্ত দেওয়া উত্তম।
ঈদের নামাজের আগে দিলে তা ফিতরা হিসেবে আদায় হয়।
🤲 কাদেরকে দেওয়া যাবে
গরিব, মিসকিন এবং যাদের যাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরা দেওয়া যাবে।
✨ উদ্দেশ্য:
রোজাকে পবিত্র করা এবং দরিদ্র মানুষের ঈদের আনন্দ নিশ্চিত করা।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে যাকাতুল ফিতর আদায় করার তাওফিক দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্রুতাইন (BYWOB)এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলটি অত্যন্ত সুন্দর ও স...
01/03/2026

আলহামদুলিল্লাহ।
বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্রুতাইন (BYWOB)এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। Rennes, St Malo এবং St brieuc তে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি ভাই ও বোনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ইফতার মাহফিলে সবাই একসাথে মিলিত হয়ে রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ পেয়েছেন। একসাথে ইফতার করা, সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা এবং আন্তরিক পরিবেশ পুরো আয়োজনকে করে তুলেছিল স্মরণীয়।

এই সুন্দর আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন— সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত সকলকে BYWOB পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

আল্লাহ তায়ালা আমাদের এই ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন অটুট রাখুন এবং সবাইকে নেক আমলের তাওফিক দান করুন। আমিন।

*প্রচার বিভাগ BYWOB 🇧🇩 🇫🇷*

🌙 আহলান সাহলান মাহে রামাদান 🌙পবিত্র রমজান মাস আমাদের দোরগোড়ায়। আগামীকাল থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস।আসুন আমরা সব...
17/02/2026

🌙 আহলান সাহলান মাহে রামাদান 🌙
পবিত্র রমজান মাস আমাদের দোরগোড়ায়। আগামীকাল থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস।
আসুন আমরা সবাই এই বরকতময় মাসকে স্বাগত জানাই আন্তরিক তওবা, বেশি বেশি ইবাদত, কুরআন তিলাওয়াত ও দান-সদকার মাধ্যমে।
আল্লাহ তা'আলা আমাদের সকলকে সুস্থতা ও তাকওয়ার সাথে রোজা রাখার তাওফিক দান করুন 🤲
আমাদের গুনাহ মাফ করুন এবং দোয়াগুলো কবুল করুন। আমীন।
🌙 সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রামাদান মোবারক। 🌙

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,প্রিয় Rennes বাসী ও ব্রুতাইন অঞ্চলে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনদের জানাই মা...
15/02/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

প্রিয় Rennes বাসী ও ব্রুতাইন অঞ্চলে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনদের জানাই মাহে রামদানের আন্তরিক শুভেচ্ছা ও ইফতারের আমন্ত্রণ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে *বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্রুতাইন* (Bangladesh Youth Welfare Organisation Bretagne) এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক আন্তরিক ইফতার মাহফিল। সৌহার্দ্যপূর্ণ এই মিলনমেলায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আমাদের আনন্দ ও ভ্রাতৃত্ববোধকে নিয়ে যাবে আরো এক অনন্য উচ্চতায়।

ইফতার মাহফিলের বিস্তারিতঃ

🗓️ তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৬

📍 স্থান: Centre Social Ker Yann – Villejean, মেট্রো: Kennedy

⌚️ সময়: ১৫:৪৫ থেকে

🏠 ঠিকানা: 42 Boulevard John Fitzgerald Kennedy, 35000 Rennes

এই সুন্দর আয়োজন (ইফতার মাহফিল) হবে প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পরিচিতি বৃদ্ধির একটি সুবর্ণ সুযোগ। তাই পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক নিমন্ত্রণ।

আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে করবে আরো সফল, সার্থক ও দৃষ্টনন্দন।

অংশগ্রহণ সবার জন্য ফ্রি, *তবে নিবন্ধন করা আবশ্যক* (অর্গানাইজিং এর জন্য) এবং যারা ইফতার সামগ্রী দিয়ে বা ভিন্নভাবে অবদান রাখতে চান, তারা আমাদের টীম এর সাথে যোগাযোগ করতে পারেন।

*নিবন্ধনের জন্য-*

কাশেম মিয়া
+33 6 05 87 02 05

রাজু মিয়া
+33 7 69 14 38 04

জালাল হুসাইন
+33 6 66 34 70 28

কামরান মাহমুদ
+33 6 02 73 20 49

পারভেজ আহমেদ
+33 6 05 90 68 35

ফখরুল হাকিম
+33 7 68 50 83 76

(নিবন্ধনের শেষ সময় : 18/02/26 à 23:59)

Sponsored by.................... বিস্তারিত আসছে।

*সৌজন্যে: কমিউনিকেশন টীম।*
BYWOB🇧🇩🇫🇷

আসসালামু আলাইকুম । আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্রুতাইন-এর শিক্ষা কার্যক...
26/01/2026

আসসালামু আলাইকুম ।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্রুতাইন-এর শিক্ষা কার্যক্রমের আওতায় বাংলা থেকে ফরাসি ভাষা শিক্ষা (DELF–B1) প্রথম কোর্সটি আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
☎️ +33 7 43 56 00 99

Adresse

Rennes
35000

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Bangladesh Youth Welfare Organization Bretagne publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager