23/03/2026
আসন্ন বিধানসভা নির্বাচনে পিংলা বিধানসভার জনগণের সার্বিক উন্নয়নের প্রশ্নে নির্দিষ্ট কয়েকটি বিষয় কে জনগণের সামনে উপস্থিত করা হচ্ছে। পিংলায় কৃষি ভিত্তিক শিল্প গড়া দরকার যাতে এলাকার বেকার যুবকরা কাজ পায় এবং পরিযায়ী না হতে হয়। পিঙ্গলা ব্লকের স্বাস্থ্য কেন্দ্রগুলোর আধুনিকীকরণ করা দরকার।
ভেঙে পড়া সেচ ব্যবস্থার পুনর্গঠন করা দরকার। যাতে কৃষি কাজে সারা বছর কংসাবতীর জল পেতে পারে।
কৃষি কাজে বিদ্যুৎ এর দামে ছাড় দেওয়া দরকার। ফসল সংরক্ষণ এর জন্য হিমঘর করা দরকার। ১১ মাইল থেকে খড়গপুর পর্যন্ত বাস চলাচল এর ব্যবস্থা করা দরকার। এর সঙ্গে ২০০ দিনের কাজ চালু ও সকলের জন্য বাসগৃহ করতেই হবে। পিংলা থেকে কালুখারা পর্যন্ত বাস চলাচল এর ব্যবস্থা নেওয়া দরকার।