ফতেহাবাদ দঃপাড়া তরুন যুব সংঘ

  • Home
  • ফতেহাবাদ দঃপাড়া তরুন যুব সংঘ

ফতেহাবাদ দঃপাড়া তরুন যুব সংঘ একতাই শক্তি, একতাই বল।
চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে।
ইনশাআল্লাহ!

সতর্কতাবর্তমানে এক শ্রেণির ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে বিশেষ করে কুমিল্লা দেবিদ্বার সংচাইল স্টেশন থেকে ক্যান্টনমেন্ট পর...
07/07/2026

সতর্কতা
বর্তমানে এক শ্রেণির ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে বিশেষ করে কুমিল্লা দেবিদ্বার সংচাইল স্টেশন থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত এই চক্রের সদস্য হলো সিএনজি চালক/ অটোরিকশা চালক সহ ২/৩ মহিলা ও পুরুষ সদস্য এরা মহিলাদের টার্গেট করে।বিশেষ করে মধ্যে মধ্য বয়স্ক মহিলারা যখন একা উক্ত রাস্তায় চলাচল করে তখন আগে থেকে বসে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা একা চলাচলকারী মহিলাদের কে সিএনজি/অটোরিকশায় উঠার কিছুক্ষণ পরেই চেতনানাশক কিছু ব্যাবহার করে অজ্ঞান করে সাথে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

অদ্য ০৬/০৭/২৬ খ্রিস্টাব্দ তারিখ দেবিদ্বার সংচাইল স্টেশন থেকে দেবিদ্বার আসার সময় ফতেহাবাদ গ্রামের একজন মহিলা,গত একসপ্তাহ আগে দেবিদ্বার সাইচাপাড়া গ্রামের একজন মহিলা কালিকাপুর থেকে কংশনগর যাওয়ার পথে এই চক্রের আক্রমণে স্বর্ণালংকার ও টাকা হারিয়ে মানুষিক বিপর্যয়ের মধ্যে আছে।

উক্ত বিষয়ে আমার ব্যক্তিগত পরামর্শ আমাদের এলাকার বিশেষ করে সম্মানিত মহিলা মা ও বোনেরা উক্ত রাস্তায় চলাচল সময় আগে থেকে বসে থাকা অপরিচিত মহিলা ও পুরুষ ৩/৪ যাত্রী থাকা সিএনজি/ অটোরিকশায় উঠা থেকে বিরত থাকবেন অথবা বিষয় প্রয়োজন ব্যতিত একা চলাচল কম করা থেকে বিরত থাকার চেষ্টা করাই ভালো।

উক্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব Hasnat Abdullah,অফিসার ইনচার্জ দেবিদ্বার থানা,উপজেলা নির্বাহী অফিসার দেবিদ্বার মহোদয়দের অনুরোধ করছি।

আসসালামু আলাইকুম।ফতেহাবাদ জাবুস্কি বাড়ির হাজী মোহাম্মদ সামেদ মিয়া আজ সকালবেলা অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাত...
06/07/2026

আসসালামু আলাইকুম।

ফতেহাবাদ জাবুস্কি বাড়ির হাজী মোহাম্মদ সামেদ মিয়া আজ সকালবেলা অসুস্থ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। আমিন।

ফতেহাবাদ দক্ষিণপাড়া তরুণ যুব সংঘের পক্ষ থেকে সবাইকে হিজরী নববর্ষের শুভেচ্ছা।
17/06/2026

ফতেহাবাদ দক্ষিণপাড়া তরুণ যুব সংঘের পক্ষ থেকে সবাইকে হিজরী নববর্ষের শুভেচ্ছা।

📢 জরুরি বিজ্ঞপ্তিফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত “মাদক বিরোধী আলোচনা সভা”-এ ফতেহাবাদ তরুণ যুব সংঘের সকল ...
17/06/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি
ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত “মাদক বিরোধী আলোচনা সভা”-এ ফতেহাবাদ তরুণ যুব সংঘের সকল সদস্যবৃন্দকে ওনাদের পক্ষ থেকে সাংগঠনিকভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
🗓️ তারিখ: ২০ জুন ২০২৬ (শনিবার)
🕙 সময়: সকাল ১০:০০ ঘটিকা
📍 স্থান: ফতেহাবাদ নায়েব আলী কলেজ মাঠ, দেবিদ্বার, কুমিল্লা।
মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আসুন, আমরা সবাই সচেতন হই এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।
ফতেহাবাদ তরুণ যুব সংঘের সকল সদস্যবৃন্দকে নির্ধারিত সময়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
✊ মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি।

ফতেহাবাদ দক্ষিণপাড়া তরুণ যুব সংঘের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দিন সাহেবের ছোট ভাই এবং অত...
13/06/2026

ফতেহাবাদ দক্ষিণপাড়া তরুণ যুব সংঘের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দিন সাহেবের ছোট ভাই এবং অত্র সংগঠনের সম্মানিত সদস্য জনাব তরিকুল ইসলাম (ওমান প্রবাসী) অসুস্থ অবস্থায় দেশে চিকিৎসার জন্য এসেছেন। বর্তমানে তিনি কুমিল্লা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর পায়ের অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা যেন অপারেশন সফল করেন, তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থতার সাথে স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করেন, আমীন।

ফতেহাবাদ দক্ষিণপাড়ার সম্মানিত মুরব্বি হাজী নশু মিয়া সাহেব শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। বর্তমানে তিনি কুমিল্লা টাওয়ার হ...
13/06/2026

ফতেহাবাদ দক্ষিণপাড়ার সম্মানিত মুরব্বি হাজী নশু মিয়া সাহেব শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। বর্তমানে তিনি কুমিল্লা টাওয়ার হাসপাতালে CCU-তে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহ তায়ালা যেন পূর্ণ শিফা দান করেন, সকল কষ্ট দূর করে দ্রুত সুস্থতার সাথে পরিবারের মাঝে ফিরিয়ে দেন। আমিন।

🤲 আল্লাহুম্মা রব্বান-নাস, আযহিবিল বা'সা, ইশফি আন্তাশ-শাফি, লা শিফা'আ ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ফাতেহাবাদ দক্ষিণপাড়া জাহাবুসকী বাড়ির নিবাসী, সৌদি আরব প্রবাসী নুরুল ইসলাম সাহে...
01/06/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ফাতেহাবাদ দক্ষিণপাড়া জাহাবুসকী বাড়ির নিবাসী, সৌদি আরব প্রবাসী নুরুল ইসলাম সাহেবের সহধর্মিণী ইন্তেকাল করেছেন।

মরহুমার জন্য মহান আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।

🌙✨ ফতেহাবাদ দক্ষিণপাড়া তরুন যুব সংঘ এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ উল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🤍ত্যাগ, ভা...
25/05/2026

🌙✨ ফতেহাবাদ দক্ষিণপাড়া তরুন যুব সংঘ এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ উল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🤍

ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার জীবনে।
ঈদ হোক আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার এক সুন্দর উপলক্ষ। 🐄🕌

আমাদের সংগঠনের সম্মানিত সদস্যদের (কমিটি) পক্ষ থেকে তৈরি করা ঈদ শুভেচ্ছার পোস্টারগুলো আপনাদের জন্য তুলে ধরা হলো।
সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। 💚

োবারক
#পবিত্র_ঈদ_উল_আযহা
#ফতেহাবাদ_দক্ষিণপাড়া_তরুন_যুব_সংঘ

"রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি করা পর...
17/05/2026

"রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে।' (সহীহ মুসলিম)

হারানো বিজ্ঞপ্তি:নাম: মো রায়হান বয়স: ৮ বছর স্থান: ফাতেহাবাদ দক্ষিণপাড়া ইউছুফ মেম্বার বাড়ির Md Babo ভাইয়ের ছেলে। গত তিন ...
05/05/2026

হারানো বিজ্ঞপ্তি:
নাম: মো রায়হান
বয়স: ৮ বছর
স্থান: ফাতেহাবাদ দক্ষিণপাড়া ইউছুফ মেম্বার বাড়ির Md Babo ভাইয়ের ছেলে। গত তিন আগে মাদ্রাসা ছুটি হওয়ার পড় আনুমানিক দূপূ্র ২ টার পর থেকে তাকে খুজ খবর পাওয়া যাচ্ছে না । যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার খোজ পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো

01866598433
01627984930

Address

Fatehabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফতেহাবাদ দঃপাড়া তরুন যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share