Imran Ali Khan Rukon

Imran Ali Khan Rukon মুক্ত আকাশে বাক স্বাধীনতা হোক যুক্তি দিয়ে, আবেগ দিয়ে নয়...

তোমার একটি ঘর আছে, দুই পাশে দুইটি জানালা আছে। ঘরের সামনের পাশে আছে সুভাসিত বাগান আর পিছনের পাশে আছে ময়লার ভাগাড়। এখন তুম...
02/28/2026

তোমার একটি ঘর আছে, দুই পাশে দুইটি জানালা আছে। ঘরের সামনের পাশে আছে সুভাসিত বাগান আর পিছনের পাশে আছে ময়লার ভাগাড়। এখন তুমি যদি সামনের জানালা খোল, তাজা ফুলের বাতাসে ঘর ও মন ভরবে; আর যদি জেনে-বুঝে পিছনের জানালা খোল, তবে ময়লার গন্ধে ঘর ভরবে।
আমাদের জীবনটা ঠিক সেই ঘরের মত, মনের কোন জানালা খুলে কোন দিকের বাতাস নিব, সেই সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে!!

02/28/2026

শান্তির সাদা পায়রা আজ বন্ধী জং ধরা খাঁচায়!!

02/20/2026

নীরবতাই তোমাকে, নীরবে অনেক কিছু শিখাবে..!!!

একজন মন্ত্রী যদি এমন কথা বলেন, এমন চাঁদাবাজি সাপোর্ট করেন, উনার কাছ থেকে জাতি ভাল কিছু পাবেনা, এটা নিশ্চিত। বাংলাদেশের স...
02/19/2026

একজন মন্ত্রী যদি এমন কথা বলেন, এমন চাঁদাবাজি সাপোর্ট করেন, উনার কাছ থেকে জাতি ভাল কিছু পাবেনা, এটা নিশ্চিত। বাংলাদেশের সকল ঘুষ-দূর্নীতিও সমঝোতার ভিত্তিতে হয়, একমাত্র ছিন/তাই আর ডা/কাতি করা হয় জোর করে। উনি কি বুঝে বললেন, নাকি দুই দিনের ভিতর নিজের কমিশনের হিসাব শুরু করলেন, নাকি নতুন সরকারকে বিপদে ফেলার অন্য কারও এজেন্ডা বাস্তবায় করছেন!!!

02/12/2026

এক দেশে এক রাজা ছিল, সেই দেশের এক শহরে দুই কৃষক বাস করত, নাম ছিল বল্টু আর পল্টু। সেই দুই কৃষকের প্রত্যেকের একটি করে ছাগল ও একটি করে জমি ছিল। বৈদেশিক চাপে একবার রাজা সিদ্ধান্ত নিলেন একটি সাজানো নির্বাচন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন ও দেখাবেন তিনি জনগনের নির্বাচিত রাজা। যথারীতি নির্বাচন হল, বল্টু রাজার লোক, রাজাকে ভোট দিল; আর পল্টু ভোট দিতেই গেল না! রাজার নেতা-কর্মী সহ স্বয়ং রাজাও পল্টুর উপর খুব ক্ষেপা।
একদিন পল্টুর ছাগল বল্টুর ক্ষেতের একটি আলু গাছ খেয়ে ফেলল! এ নিয়ে মহা কান্ড, বিচার গেল রাজার কাছে! ডাকা হল বল্টু ও পল্টুকে।
রাজসভায় রাজা ঘোষনা দিলেন- একটি আলু গাছের ক্ষতিপুরণ হিসাবে পল্টুর ক্ষেতের অর্ধেক আলু বল্টুকে দিতে হবে। বল্টু চালাক মানুষ, সাথে সাথে সেই অর্ধেক আলু সে রাজাকে উপহার দিয়ে দিল। এরই সাথে রাজা ঘোষনা দিলেন, যেহেতু পল্টুর ছাগল পল্টু বেঁধে সামলে রাখতে পারেনি, তাই এই ছাগল রাখার কোন অধিকার পল্টুর নাই। ছাগল জব্দ করা হোক। মন্ত্রী পরামর্শ দিলেন- হুজুর, ছাগল সুযোগ পেলে মালিকের বাড়ি চলে যেতে পারে, তাই এটা জবাই করে ভুরিভূজের আয়োজন করা যায়। যতার্থ প্রস্তাব, তাই হল। পল্টুর বিশাল মন খারাপ। এ কেমন ন্যায় বিচার!!
কিছুদিন পর একই ঘটনা ঘটল, তবে উল্টো। এবার বল্টুর ছাগল পল্টুর ক্ষেতে এসে অনেক আলু গাছ খেয়ে ফেলল! এবার পল্টু রাজার কাছে বিচার নিয়ে গেলেন।
আবার বিচার বসল, রাজা ঘোষনা দিলেন- এখানে দুইটি অপরাধ হয়েছে।
প্রথমত, পল্টু তার নিজের ক্ষেত বেড়া দিয়ে রক্ষা করতে না পারলে গরু-ছাগল তো খাবেই! যেহেতু সে নিজের জায়গা বেড়া দিয়ে রাখে নাই, তাই এটা রাখার আর অধিকার তার নাই। জায়গা জব্দ করা হোক। এখানে রাজার রিসোর্ট হবে।
দ্বিতীয়ত, যেহেতু পল্টুর বেড়া না দেবার কারনে ছাগলে আলু খেয়েছে, তাতে দেশের কাঙ্খিত আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থেকে কম উৎপাদিত হবে, এটা দেশের সাথে বেইমানী। তাই পল্টুকে ৫ বছরের জেল দেয়া হল!!!

পুনশ্চ: এটা শুধুই একটি কাল্পনিক গল্প মাত্র, কেউ বাস্তবতার সাথে মিলিয়ে ফেললে লেখক দায়ী নয়।

রুকন ইমরান
১১ ফেব্রুয়ারী, ২০২৬
সেন্ট জন্স, নিউফাউন্ডল্যান্ড, কানাডা।

02/09/2026

১/ আপনি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
২/ অপছন্দের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিতে পারেন।

বাংলাদেশের ভোটের ইতিহাসে দ্বিতীয় অপশনের লোকই বেশী পাওয়া যাবে। তাই পাশ করে ফেললেও খুশিতে গদগদ করার কিছু নাই! আরেকজনের জয় ঠেকানোর গ্যারাকলে আপনার হয়তো ভাগ্য খুলে গিয়েছে, এটাই।
ন্যায়ের পক্ষে থাকুন, দূর্নিতীকে দূরে রাখুন, জনগণের কাতারে সামিল থাকুন। অটোমেটিক প্রথম অপশনে চলে আসবেন।

02/08/2026

এই নির্বাচনে ঢাকা-৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারী ব্যাক্তি মির্জা আব্বাসকে আক্রমন করে প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছে; জবাবে মির্জা আব্বাস যে মৌনতা ও ধৈর্য্য দেখাচ্ছেন; তাতে সহনশীলতার উপর একটি নোবেল পুরস্কার তিনি পেতেই পারেন!

02/08/2026

আগেও দুই দলীয় বা জোটের নির্বাচন হয়েছে,
এবারও দুই দলীয় বা জোটের নির্বাচন হচ্ছে!
পার্থক্যটা কোথায়?!
তবে কি বহুদলীয় গণতন্ত্র অলীক কল্পনা!!

01/25/2026

বিশ্ব ক্রিকেটের বিকাশ ও উন্নতির জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন ICC এর বর্তমান চেয়ারম্যান জয় শাহ। নিজের একটিও প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা নাই, ক্রিকেটিও জ্ঞানহীন সেই লোক শুধু মাত্র বাবা মন্ত্রী অমিত শাহ এর প্রভাব বিস্তার করে আজ ক্রিকেট প্রশাসক! বাবার প্রভাবে অনেক যোগ্য প্রার্থীকে টপকে তিনি BCCI এর সর্ব কনিষ্ট সেক্রেটারি হলেন! পরে BCCI এর প্রভাবে ACC এর প্রেসিডেন্ট, এবং সেখান থেকে ICC এর প্রেসিডেন্ট! উনি ICC কে সুচারু ও নির্লজ্জ ভাবে International Cricket Council থেকে Indian Cricket Council এ রূপান্তর করেছেন।
এবার দেখি জয় শাহ ক্রিকেটকে না বাঁচাচ্ছেন কিভাবে এটাকে profit-maximizing industry বানাচ্ছে।

১/বর্তমানে ICC আয়ের ৪০% ভারত পায়, ২৫% পায় অষ্ট্রেলিয়া ও ইংল্যান্ড, আর বাকি ৩৫% পায় ৯০টিরও বেশী সহযোগী দেশ!!! ফলে নেপাল, জিম্বাবুয়ে, স্কটল্যান্ডের মতো দেশ টিকে থাকার মতো বাজেটও পায় না, ছোট দেশগুলো একজন ভাল কোচও নিয়োগ দিতে পারে না!

২/FTP বা সূচী বড় ম্যাচের জন্য এমনভাবে সাজানো হয়, যাতে ভারত–অস্ট্রেলিয়া নিয়মিত খেলতে পারে, অন্যদিকে আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে বছরের পর বছর সিরিজ পায় না!

৩/বিশ্বকাপে দল কমানো, ODI WC ১০ দলে সীমাবদ্ধ করে দেয়া! ফলে নেদারল্যান্ডস, নামিবিয়ার মতো দল সুযোগই পায় না, আর এতে গ্লোবাল ক্রিকেট আটকে যায়, বিকশিত হয় না।

৪/ দ্বি-দলীয় সিরিজে জোর, ICC ইভেন্টে নয়! ফলে সিরিজের সকল আয় অংশগ্রহণকারী বড় দুই বোর্ড পায়, ছোট বোর্ড কিছুই পায় না! ICC ইভেন্ট কম হওয়ায় তাদের আয়ও অনেক কমে যায়।

৫/IPL/ফ্র্যাঞ্চাইজি লিগ ফুল সাপোর্ট দেয়ায় অনেক ছোট দেশের খেলোয়াড় জাতীয় দল ছেড়ে লিগে খেলতে চলে যায়! ফলে বোর্ড ভেঙে পড়ে, যেমন: West Indies!

৬/টিভি রেটিং যেখানে, ক্রিকেট সেখানেই- এই মার্কেটিং দর্শনের ফলে বড় দল আরও বড় হয়, আয় বাড়ে আর ছোট দল হাসফাস করে টিকে থাকার লড়াইয়ে!

জয় শাহ'র ICC ক্রিকেটকে আর খেলা বা Global Sports না - একটা বিজনেস মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছে!!! আর যার ফলে ব্যবসার কাছে আটকে গিয়েছে ক্রিকেট খেলার বিশ্বায়ন।

01/18/2026

বাংলাদেশের একজন ক্রিকেটারকে অপমান করায় জাতি যেখানে ক্ষুব্ধ, আত্নসম্মানের জন্য সরকার ও ক্রিকেট বোর্ড যেখানে বিশ্বকাপ পর্যন্ত ঐ দেশে খেলতে দিবে না, ভেন্যু বদল না হলে দরকারে বিশ্বকাপ বর্জন করবে, এবং নিজেদের আত্নসম্মান রক্ষার্থে সকল দেশপ্রেমিক দর্শক ও ভক্ত এটাকে সাদরে সমর্থন করেছে; সেখানে শুধু ভিন্ন মত আসল কিছু ক্রিকেটারদের কাছ থেকে! উনারা ক্ষতিপূরন চান!!
আরে বলদ, প্রথমত তোমরা চুক্তিভুক্ত এবং মাসিক বেতনভুক্ত খেলোয়ার, খেলা থাকুক বা না থাকুক- গ্রেড অনুযায়ী সবাই মাসিক বেতন পাও। খেলা হলে প্রাইজ মানি, ম্যাচ ফি- এগুলো এক্সট্রা বোনাস। খেলা না হলে এগুলো তোমরা কোন মুখে দাবী কর! বিশ্বকাপে দল না গেলে তোমরাতো বেতন পাচ্ছ, এটা তো বন্ধ হচ্ছেনা! তোমরা যেই প্রতিষ্ঠান অর্থাৎ বিসিবি'র অধীনে চুক্তিবদ্ধ এবং বেতন পাচ্ছ, তারা সিদ্ধান্ত নিবে কোথায় খেলাবে আর কোথায় না।সুতরাং খেলা বয়কট করলে এখানে তোমাদের ক্ষতিপুরণ দাবী করা শুধু অন্যায় নয়, চরম শৃঙ্খলাভঙ্গ ও ধৃষ্টতা। এছাড়া, এমন দাবী করে তোমরা প্রমান করলে- দেশের থেকেও তোমাদের কিছু বোনাস কামাই বেশী গুরুত্বপূর্ণ। তোমাদের উচিৎ ছিল এই ইস্যুতে বিসিবি ও সরকার থেকেও আরও বেশী শক্ত অবস্থানে দাঁড়িয়ে তোমাদের সতীর্থ মোস্তাফিজ এর অপমানের প্রতিবাদ করা! তোমরা সেটা করলা না! তোমাদের এই দেশপ্রেম নিয়ে তোমরা আসলেই দেশের জন্য কতটুকু খেলবা- সেটা প্রশ্নসাপেক্ষে আজ!
তোমরা বিপিএল বয়কট করার ঘোষণা দিলা!! তোমাদের দেশবাসী শুধু দালাল না, আরও শক্ত কোন শব্দ থাকলে তা বলা উচিৎ। কত অহংবোধ হলে তোমরা ভক্ত-দর্শকদের হেয় করে কথা বল, বল- তোমাদের খেলার জন্য টাকা স্পন্সর ও আইসিসি থেকে আসে। কিন্তু বলদ, এই দেশে আরও অনেক খেলা হয়, শত শত খেলোয়ার আছে- তারা কি এমন স্পন্সর পায়? কোম্পানি সেখানেই টাকা খরচ করে- যেখানে প্রচুর দর্শকের কাছে তাদের মেসেজ পৌছাবে! দর্শক নাই, তো স্পন্সরও নাই, সেটা তুমি যত ভালই খেলনা কেন!
মিঠুন, মিরাজ তোমরা যা করেছ, এর বিনিময়ে মাঠে দর্শকরা তোমাদের যেরকম 'দালাল' বলে স্লোগান দিচ্ছে- খুব এনজয় করছ নিশ্চই? আর তামিম, তুমি সভাপতি হতে পারিনি বলে এভাবে উস্কানি দিবা, সেটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
এছাড়া বিসিবি'র পরচালক থেকে কর্তা ব্যাক্তিরও যথাযথ সম্মান রেখে খেলোয়াড়দের ব্যপারে কথা বলা উচিৎ।
যাইহোক- এই গন্ডগোলের সুন্দর সমাধানের প্রত্যাশায়...!

Address

St. John's
St. John's, NL
A1B4P3

Telephone

+16138905607

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Ali Khan Rukon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Imran Ali Khan Rukon:

Share

Category