Bangladesh Young Association Bahrain

Bangladesh Young Association Bahrain Social Organisations

06/09/2026

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইনের সভাপতি।

বাংলাদেশ কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সকল বাংলাদেশি সামাজিক সংগঠন ও প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসীদের যৌক্তিক দাবিগুলো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরতে হবে এবং দাবি আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রবাসীদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যের কোনো বিকল্প নেই। সংগঠন ভিন্ন হতে পারে, কিন্তু প্রবাসীদের স্বার্থে আমাদের লক্ষ্য ও অবস্থান হতে হবে এক।

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রবাসী বাংলাদেশিদের এই ঐক্যের বন্ধন আরও মজবুত ও সুদৃঢ় হোক প্রত্যাশা আমাদের সকলের।

17/08/2026

🇧🇭 বাহরাইনে বাংলাদেশিদের জন্য NID সেবা চালু 🇧🇩

বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (NID) আবেদন ও বায়োমেট্রিক কার্যক্রম শুরু হয়েছে।

✅ বয়স ১৬ বছর বা তার বেশি হলে আবেদন করা যাবে
✅ আবেদন: services.nidw.gov.bd
✅ Country of Residence: Bahrain
✅ বায়োমেট্রিকের আগে অবশ্যই Appointment নিতে হবে
✅ NID প্রসেসিং ফি: ৫ বাহরাইনি দিনার
✅ বায়োমেট্রিক: সকাল ১০টা–দুপুর ৩টা
⏰ বিরতি: দুপুর ১২টা–১টা

📌 গুরুত্বপূর্ণ: পাসপোর্ট ও অনলাইন জন্মনিবন্ধনের তথ্য অবশ্যই একই হতে হবে। আবেদন করার আগে সব তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে যাচাই করুন।

🎥 বিস্তারিত নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন প্রক্রিয়া জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রয়োজনীয় তথ্যটি অন্য প্রবাসীদের সঙ্গে শেয়ার করুন।

#বাংলাদেশ #বাহরাইনপ্রবাসী #প্রবাসীবাংলাদেশি

17/08/2026
16/08/2026
জাতীয় পরিচয়পত্র (NID) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বাহরাইনে। এখন থেকে বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ দ...
14/08/2026

জাতীয় পরিচয়পত্র (NID) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বাহরাইনে। এখন থেকে বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

বাংলাদেশ ইয়ং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব Saiful Islam Saif স্বদেশের উদ্দেশ্যে রওনা করেছে। সবার কাছে দোয়া দরখাস...
17/07/2026

বাংলাদেশ ইয়ং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব Saiful Islam Saif স্বদেশের উদ্দেশ্যে রওনা করেছে। সবার কাছে দোয়া দরখাস্ত রইল।

আজ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচটি দারুন উপভোগ্য হবে।টমাস টুখেলের দল দারুণ ছন্দে আছে। হ্যারি ক...
15/07/2026

আজ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচটি দারুন উপভোগ্য হবে।
টমাস টুখেলের দল দারুণ ছন্দে আছে। হ্যারি কেইন ও জুড বেলিংহামের জুটি যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। মাঝমাঠে ডেকলান রাইসদের প্রেসিং, উইং দিয়ে আক্রমণ আর সেট পিস, সব মিলিয়ে ইংল্যান্ড বেশ ভয়ংকর প্রতিপক্ষ।
অন্যদিকে, মেসি থাকলে আর্জেন্টিনাকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। বড় ম্যাচে তাদের অভিজ্ঞতা সব সময়ই বড় শক্তি।
৬০ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ ইংল্যান্ডের সামনে। আর সেমীতে জিতে টানা দুইবার শিরোপা জেতার লক্ষ্যে পৌছাতে চায় আর্জেন্টিনা।
লাতিনের ছন্দময় ফুটবল নাকি ইউরোপের গতিময় লড়াইয়ে শেষ হাসি হাসবে কে?

ওয়ার্ল্ড কাপ ফাইনাল কোন দুই দল খেলবে?
09/07/2026

ওয়ার্ল্ড কাপ ফাইনাল কোন দুই দল খেলবে?

আর্জেন্টিনা আর কেপ ভার্দে ম্যাচ নিয়ে অনেকেই ভাবছেন এটা তো ওয়ান সাইডেড গেম, কেপ ভার্দে একদমই দুর্বল দল, হেনতেন কত কী! আসল...
30/06/2026

আর্জেন্টিনা আর কেপ ভার্দে ম্যাচ নিয়ে অনেকেই ভাবছেন এটা তো ওয়ান সাইডেড গেম, কেপ ভার্দে একদমই দুর্বল দল, হেনতেন কত কী!
আসলে বিষয়টি এতো সহজ না। যে দলটা স্পেন আর উরুগুয়ের মতো গ্রুপে পড়েও একটা ম্যাচও হারেনি, স্পেনের সাথে ড্র করেছে, তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই আসলে নেই। বিশেষ করে খেলাটা যখন নকআউটের, তখন একটা ছোট ভুলেই কিন্তু বিদায় ঘণ্টা বেজে যেতে পারে।

অনেকে ভাবেন কেপ ভার্দে শুধু ডিফেন্স পার্ক করে খেলে, এই ধারণাটা একদম ভুল। ওরা যথেষ্ট সুযোগ তৈরি করে, তিন ম্যাচে প্রতিপক্ষের বক্সে গিয়ে ৩৩টা শট নিয়েছে! তবে ওদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে। ৩৩ শটের মধ্যে অন-টার্গেট ছিল মাত্র সাতটা, আর গোল এসেছে দুটো।
ওদের ডিফেন্সিভ ডিসিপ্লিনটা দারুন। স্পেনের মতো দলের বিপক্ষে পুরো ম্যাচে ফাউল করেছে মাত্র একটা! উরুগুয়ের সাথে করেছে চারটা। অবিশ্বাস্য! ওদের রক্ষনভাগে বোঝা পড়া ধারুন। প্রতিপক্ষকে মাঝমাঠ পর্যন্ত আসার আমন্ত্রণ জানায়, কিন্তু বক্সের সামনে এলেই দেয়াল তুলে দেয়।
আক্রমণে ওঠার সময় ওরা শুরুতে ছোট পাস খেললেও খুব দ্রুত কাউন্টারে চলে যায়। টুর্নামেন্টে ওদের দুটো গোলই এসেছে এভাবে। এছাড়া বক্সের বাইরে থেকে হুটহাট দূরপাল্লার শট নেওয়ার একটা প্রবণতা আছে ওদের, উরুগুয়ে ম্যাচেই যেমন ১০টা শট নিয়েছিল বক্সের বাইরে থেকে। আর ওদের সবচেয়ে বড় শক্তি হলো গোলকিপার ভোজিনহা, স্পেনের সাথে সাত সাতটা সেভ করে এক ম্যাচেই হিরো। সাথে ওদের ডিফেন্সও গ্রুপ পর্বে ১১টা শট ব্লক করেছে।
সবচেয়ে বড় কথা, খোঁজ নিয়ে দেখলাম, গত ২০ মাস ধরে ওরা কোনো ম্যাচ হারেনি, টানা ১৫ ম্যাচ অপরাজিত🤨

কেপ ভার্দেকে বিশাল কোনো পরাশক্তি বানাচ্ছি না, তবে দুটো ক্লিনশিট নিয়ে অপরাজিত থেকে নকআউটে আসা একটা দলকে কোনো অবস্থাতেই সহজ ভাবা যাবে না। শেষ বাঁশি বাজার আগে এই দলটা কিন্তু সহজে বশ মানার পাত্র নয়! শুভকামনা আর্জেন্টিনার জন্য।

Address

Manama
Muharraq
00

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Young Association Bahrain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Young Association Bahrain:

Shortcuts

Share

Category