28/07/2026
বর্তমান বিশ্বব্যবস্থা ও মতবাদ-সর্বস্ব আধুনিকতার ভিড়ে মানবতা যখন দিকভ্রান্ত, তখন মুক্তির প্রকৃত রূপরেখা "ইসলামী শাসনব্যবস্থা" নিয়ে প্রখ্যাত গবেষক ও ইতিহাসবিদ ওস্তাদ ইমরান রাইহান ভাইয়ের এর একটি অনন্য সংযোজন হলো—‘খিলাফাহ: ইসলামী শাসনব্যবস্থা’। মানসম্মত ও প্রজ্ঞাপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনা সংস্থা পেনফিল্ড পাবলিকেশন।
প্রিয় ওস্তাদ ইমরান রাইহান ভাই ভালোবাসা ও শুভকামনা স্বরূপ যখন এই বইটি আমার হাতে তুলে দেন, তখন থেকেই এর পাতাগুলোর সাথে আমার এক অন্যরকম মানসিক সংযোগ তৈরি হয়। বইটি পাঠ শেষ করার পর মনে হলো, খিলাফাহ ও ইসলামী রাষ্ট্রব্যবস্থা নিয়ে আমাদের মনস্তত্ত্বে জমে থাকা বহু প্রশ্ন ও ধোঁয়াশার এক চমৎকার অবসান ঘটেছে।
আজকের যুগে আমরা হরহামেশাই পশ্চিমা বিভিন্ন তন্ত্র-মন্ত্রের সাথে ইসলামের নাম জুড়ে দিয়ে তথাকথিত ‘ইসলামাইজেশন’ কিংবা ‘ইসলামী গণতন্ত্র’-এর মতো ধারণার পিছে ছুটছি। কিন্তু লেখক অত্যন্ত মুন্সিয়ানার সাথে কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আমল ও বুঝের আলোকে স্পষ্ট করেছেন যে, ইসলামী গণতন্ত্র এবং খিলাফাহ সম্পূর্ণ ভিন্ন দুটি বাস্তবতা।
খিলাফাহ নিছক কোনো রাজনৈতিক স্লোগান বা গতানুগতিক শাসনব্যবস্থা নয়; বরং এটি মুসলিম উম্মাহর সামগ্রিক সভ্যতার পূর্ণাঙ্গ রূপরেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র উত্তরাধিকার হিসেবে খোলাফায়ে রাশেদীন যেভাবে জগতের সবচেয়ে ন্যায়ানুগ, মানবিক, উদার, শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক রাষ্ট্রকাঠামো উপহার দিয়েছিলেন, তার নিখুঁত ও প্রামাণ্য চিত্রায়ন রয়েছে এই বইটিতে। খোলাফায়ে রাশেদার পরবর্তীতে রাষ্ট্র কাঠামো যেমন -রাজতন্ত্র, সালতানাত, খেলাফাহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । ইসলামী সার্বভৌমত্বের প্রকৃত তাৎপর্য এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি বুঝতে বইটি অনন্য এক দলিল।
শ্রদ্ধেয় ইমরান রাইহান ভাই তাঁর এই অমূল্য উপহারটির মাধ্যমে আমাকে যে স্নেহ ও ভালোবাসায় সিক্ত করেছেন, তার জন্য তাঁর প্রতি রইল অন্তরের অন্তস্তল থেকে গভীর কৃতজ্ঞতা ও দোয়া । উম্মার প্রকৃত ইতিহাস, সোনালী যুগের চেতনা এবং সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা জাতির সামনে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা তাঁর এই মেহনতকে কবুল করুন। তাঁর ইলমি মর্যাদা ও খেদমত বহুগুণ বাড়িয়ে দিন এবং উম্মতের সঠিক ইতিহাস আমাদের সামনে নিয়ে আসার তৈফিক দিক।
খিলাফাহ কেবল মুখে চাওয়ার বিষয় নয়; এটি উপলব্ধি করার জন্য এবং এর সুমহান জিম্মাদার পালনের জন্য গভীর জ্ঞান ও যোগ্যতা অর্জন করা সময়ের সবচেয়ে বড় দাবি। যাঁরা খিলাফাহ নিয়ে ভাবেন, উম্মার হারানো গৌরব ফিরিয়ে আনার ফিকির করেন , তাঁদের প্রত্যেকের সংগ্রহে এই বইটি থাকা আবশ্যক।
বর্তমান সময়ের সকল বিভ্রান্তি ও সংকট পেরিয়ে প্রকৃত সমাধানের ঠিকানায় পৌঁছাতে বইটি সংগ্রহ করুন, পড়ুন এবং অন্যকেও পড়ার সুযোগ করে দিন।
বারাকাল্লাহু ফী'কুম ❤️
Rahman
#খিলাফাহ #ইসলামীশাসনব্যবস্থা #ইমরানরাইহান #পেনফিল্ডপাবলিকেশন #বুকরিভিউ #ইসলামীসাহিত্য