Rayhan Mahmud

  • Home
  • Rayhan Mahmud

Rayhan Mahmud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rayhan Mahmud, Social service, .

19/03/2026

আলহামদুলিল্লাহ।
কুড়িগ্রামের উলিপুরে, ব্রাঞ্চ #১০৭৮.
একজন মানুষ-পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট।
কোনো প্রচার নয়, কোনো শোরগোল নয়… নিঃশব্দে এগিয়ে এলেন মানুষের পাশে দাঁড়াতে।
তিনি এই ব্রাঞ্চের জন্য দিলেন ১,০০,০০০ টাকা।
এতেই থামেননি-আরেকটি মসজিদকেও একইভাবে দিয়েছেন আরও ১,০০,০০০ টাকা।
ভাবুন তো, এই টাকাগুলো হয়তো বদলে দেবে অনেকগুলো জীবনের গল্প-
কারো ব্যবসা শুরু হবে, কারো ঘরে ফিরবে স্বস্তি, কারো চোখে আসবে স্বপ্ন।
এটাই তো আসল সৌন্দর্য-
যখন একজন মানুষ চুপচাপ ভালো কিছু করে যান,
আর সেই ভালো কাজ ছড়িয়ে পড়ে অনেক দূর পর্যন্ত।
চলুন, আমরা সবাই অন্তর থেকে এই দাতার জন্য দোয়া করি-
আল্লাহ যেন তার রিজিক বাড়িয়ে দেন, নিয়ত কবুল করেন এবং তাকে আরও মানুষের উপকারের মাধ্যম বানান।
Masjid.Life- মানুষের পাশে, নীরবে কাজ করে যাচ্ছে।
-

28/02/2026

কর্জে হাসানা প্ল্যাটফর্ম মসজিদ ডট লাইফ সম্পর্কে আদ্যোপান্ত জানুন এবং পরিচিতজনদের জানান। এটাই হবে আল্লাহর জমিনে কর্জে হাসানা সম্প্রসারণে সবচেয়ে বড় অবদান।
Masjid.Life

১০০ টাকায় “কোটি টাকার প্রফিট”? আসুন হিসাব-নিকাশ  করি।ধরুন, আপনি ১০০ টাকা কোথাও ইনভেস্ট করলেন। ১০ বছর পর সেটা যদি ১ কোটি ...
24/02/2026

১০০ টাকায় “কোটি টাকার প্রফিট”? আসুন হিসাব-নিকাশ করি।

ধরুন, আপনি ১০০ টাকা কোথাও ইনভেস্ট করলেন। ১০ বছর পর সেটা যদি ১ কোটি হয়ে যায়- এটাকে কি জীবনের সেরা ইনভেস্টমেন্ট বলবেন না?

এখন আসুন, আখিরাতের হিসাব দেখি। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন- একটি দান ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আর যদি কর্জে হাসানার সওয়াব ১৮ গুণ ধরি, তাহলে হিসাব দাঁড়ায়-

১০০ × ৭০০ × ১৮ = ১২,৬০,০০০
অর্থাৎ, মাত্র ১০০ টাকা-১২ লক্ষ ৬০ হাজার টাকা। (আল্লাহ চাইলে এর চেয়েও বহুগুণ বেশি।)

এখন একটু থামি… গভীরভাবে ভাবি।

এই সওয়াব যদি ১০ বছর জমা থাকে?
২০ বছর?
কিয়ামত পর্যন্ত?

দুনিয়ার ব্যবসা ওঠানামা করে। লাভ-লোকসান আছে। ঝুঁকি আছে। মন্দা আছে। কিন্তু আল্লাহর কাছে দেওয়া ইনভেস্টমেন্ট- কখনও লোকসান হয় না। কখনও কমে না। বরং বাড়তেই থাকে।

কল্পনা করুন- কিয়ামতের দিন যখন আল্লাহ আপনার সেই “মাত্র ১০০ টাকা”
পাহাড়সম সওয়াবে রূপান্তর করে আপনার সামনে উপস্থিত করবেন…

সেদিন আপনার চোখ শীতল হবে। আপনি হয়তো ভাববেন- “হায়! যদি আরও আখেরাতের জন্যও সঞ্চয় করতাম !…”

আসুন এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই...
-
বিনীত,
রায়হান মাহমুদ
হেড অব ব্রান্ড, মসজিদ ডট লাইফ

BKash (Personal)
01727506595
------------------
Nagad (Personal)
01727506595
------------------
Masjid.Life
20506030200065311
Islami Bank Bangladesh Ltd.
HOSPITAL MOOR SUB BRANCH, FENI
Routing No:125300348

কোটি টাকার হিসাব এক নজরে। এভাবে পাই পয়সার হিসাব পাবেন দুনিয়ার যেকোনো জায়গা থেকে, যেকোনো মুহূর্তে। এবং আপনার ১ টাকার সোশ্...
22/02/2026

কোটি টাকার হিসাব এক নজরে। এভাবে পাই পয়সার হিসাব পাবেন দুনিয়ার যেকোনো জায়গা থেকে, যেকোনো মুহূর্তে।
এবং আপনার ১ টাকার সোশ্যাল রিটার্ন অন ইনভেস্টমেন্ট ৬ টাকা!
সমগ্র বাংলাদেশের ৩৩২ টি ব্রাঞ্চ এ ৫০ টি জেলায় চলছে Masjid.Life এর কার্যক্রম আলহামদুলিল্লাহ।
পৃথিবীর প্রথম মসজিদ ভিত্তিক কর্জে হাসানা কার্যক্রম Masjid.Life
লিংক কমেন্ট এ....
-
যেকোনো সাপোর্ট দিতে এগিয়ে আসুন ।

11/02/2026

ফান্ড কে ম্যানেজ করবে?

- আরো বিস্তারিত জানতে ভিজিট করুন:www.masjid.life

10/02/2026
09/02/2026

আসুন খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখি....

😭😭😭
08/02/2026

😭😭😭

একটি পয়সাও লাগে না ব্রাঞ্চ নিতে! আমাদের সকল সেবা- ফি সাবিলিল্লাহ (১০০% সম্পূর্ণ ফ্রি) এক নজরে Masjid.Life-Masjid.Life এ...
08/02/2026

একটি পয়সাও লাগে না ব্রাঞ্চ নিতে!

আমাদের সকল সেবা- ফি সাবিলিল্লাহ (১০০% সম্পূর্ণ ফ্রি)

এক নজরে Masjid.Life-

Masjid.Life একটি মানবিক, স্বেচ্ছাসেবী ও অলাভজনক উদ্যোগ-
যার লক্ষ্য দেশের সকল ধর্মের প্রান্তিক দরিদ্র, সংকটে নিপতিত মানুষ এবং নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর পাশে দাঁড়ানো, সুদমুক্ত ঋণ ও বহুমুখী সমাজসেবার মাধ্যমে।
আমাদের মূল অঙ্গীকার—
▪ ঋণগ্রহীতাকে কখনোই অতিরিক্ত একটি টাকাও দিতে হয় না।
▪ যত টাকা গ্রহণ করবেন, ঠিক তত টাকাই সহজ কিস্তিতে ফেরত।
▪ সব সেবা পরিচালিত হয় মসজিদভিত্তিক লোকাল ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে।
▪ কোনো সুদ, ফি, চার্জ, জরিমানা বা জামানত নেই।

কেন Masjid.Life বিশ্বে অনন্য?

✅ ১০০% স্বেচ্ছাশ্রমভিত্তিক কার্যক্রম
✅ মসজিদভিত্তিক পরিচালনা→ Zero Cost Organization
✅ সকল সেবা শতভাগ ফ্রি
✅ ডোনেশনের ১০০% কর্জে হাসানায় বিতরণ
✅ ওপেন-বুক সফটওয়্যার→ সম্পূর্ণ স্বচ্ছতা
✅ বিশ্বব্যাপী মনিটরিং সুবিধা
✅ শক্তিশালী ফান্ড ট্র্যাকিং সিস্টেম

📌 ডোনার সরাসরি জানতে পারেন—
→ কোন মসজিদে অর্থ গেছে
→ কে ঋণ পাচ্ছেন
→ কারা পরিচালনা করছেন

✅ দুর্নীতির ঝুঁকি প্রায় শূন্য
✅ গ্রামভিত্তিক দারিদ্র্য দূরীকরণ পরিকল্পনা
✅ কর্মসংস্থান সৃষ্টি ও বৈষম্য হ্রাসে দৃঢ় প্রতিশ্রুতি

🤝 আপনিও এই ঐতিহাসিক আন্দোলনের অংশীদার হোন। আপনি যেভাবে যুক্ত হতে পারেন—
✔ ফিনান্সিয়াল সাপোর্ট
✔ ম্যানেজমেন্ট সাপোর্ট
✔ প্রমোশনাল সাপোর্ট
✔ ইন্টেলেকচুয়াল সাপোর্ট
✔ নিজ এলাকায় ব্রাঞ্চ চালু করে

আসুন একসাথে গড়ে তুলি সুদমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ।

বিনীত,
রায়হান মাহমুদ
Head of Brand— Masjid.Life
(দেশের সকল ধর্মের প্রান্তিক দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য ১০০% সুদমুক্ত, মুনাফাহীন, সার্ভিস চার্জবিহীন, আবেদন ফি ও জামানতবিহীন—মসজিদভিত্তিক ক্ষুদ্র ঋণ ও সমাজসেবামূলক কার্যক্রম)।

📞 WhatsApp: +8801832685555
🌐 www.masjid.life

সততা ও স্বচ্ছতায় অর্জিত বিশ্বাস: ‘মসজিদ ডট লাইফ’-এর সাথে যুক্ত হলেন টেক্সাস প্রবাসী CPA ( Certified Public Accountant) জ...
12/01/2026

সততা ও স্বচ্ছতায় অর্জিত বিশ্বাস: ‘মসজিদ ডট লাইফ’-এর সাথে যুক্ত হলেন টেক্সাস প্রবাসী CPA ( Certified Public Accountant) জনাব জিয়াউল হাসান জিয়া।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একজন এজিএম একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মসজিদ ডট লাইফ–এর কার্যক্রম সংক্ষেপে তুলে ধরেছিলেন।
সেই মেসেজটি দেখে CPA জিয়া আমাদের সাথে একটি জুম মিটিংয়ে যুক্ত হন।

পেশাদার একাউন্ট্যান্ট হিসেবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওনার অনেক প্রশ্ন ছিল। সবকিছুই উনাকে যথাযথ ভাবে দেখানো হয়েছে। আমাদের স্বচ্ছতা এবং সব প্রশ্নের উত্তর তথ্য-প্রমাণসহ দেখে জনাব জিয়ার মন্তব্য ছিল - “আমি বিস্মিত ও অভিভূত!”

বাংলাদেশের প্রান্তিক দরিদ্রদের কল্যাণে, মসজিদ ডট লাইফ-কে তিনি বিভিন্নভাবে সাপোর্ট করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং এরই ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যেই তিনি ১ লক্ষ ২৩ হাজার টাকা ডোনেশন প্রদান করেন এবং এ সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জনাব জিয়ার প্রদত্ত ডোনেশন বাংলাদেশের কোন কোন মসজিদে বন্টিত হয়েছে - সেটা দেখতে চাইলে আমাদের ওয়েবসাইটের ৪ নং বাটন Donors & Lenders এ ক্লিক করে তার ফোন নাম্বারের শেষ কয়েকটি ডিজিট লিখুন - "231054"
প্রবাসীরা - মসজিদ ডট লাইফে যে ফান্ড পাঠাচ্ছেন, সেটা দিয়ে প্রান্তিক দরিদ্ররা যেমন উপকৃত হচ্ছে তেমনিভাবে দেশের রেমিটেন্স বৃদ্ধিতেও সেটা ভূমিকা রাখছে।
আল্লাহ তায়ালা উনার এই দানকে কবুল করুন এবং পরিবারসহ উনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।
এক নজরে Masjid.Life:
Masjid.Life গড়ে উঠেছে- সকল ধর্মের প্রান্তিক দরিদ্র, সংকটে নিপতিত মানুষ ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণিকে সুদমুক্ত ঋণসহ বহুমুখী মানবিক সেবা প্রদানের লক্ষ্যে।
▪ ঋণগ্রহীতাকে কোনো অবস্থাতেই অতিরিক্ত একটি পয়সাও দিতে হয় না
▪ যত টাকা ঋণ গ্রহণ করেন- ঠিক সেই টাকাই ছোট ছোট কিস্তিতে ফেরত প্রদান করেন।
▪ সকল সেবা প্রদান করা হয়- মসজিদগুলো থেকে- লোকাল ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে।

Masjid.Life যে কারণে বিশ্বে অদ্বিতীয়:
✅ ১০০% স্বেচ্ছাশ্রমভিত্তিক কার্যক্রম
✅ মসজিদ ব্যতীত কোনো অফিস নেই→ Zero Cost Organization
✅ সকল সেবা ১০০% ফ্রি
✅ প্রাপ্ত ডোনেশনের ১০০% অর্থ কর্জে হাসানায় বিতরণ
✅ ওপেন-বুক সফটওয়্যার (সকল তথ্য উন্মুক্ত)- বিশ্বব্যাপী মনিটরিং সুবিধা
✅ শক্তিশালী ফান্ড ট্র্যাকিং সিস্টেম
(ডোনার জানতে পারেন-কোন মসজিদে টাকা গেছে, কারা ঋণ পাচ্ছেন, কারা পরিচালনা করছেন)
✅ দুর্নীতির কোন সুযোগ প্রায় শূন্য
✅ গ্রামভিত্তিক দারিদ্র্য দূরীকরণের পূর্ণাঙ্গ পরিকল্পনা
✅ বেকারত্ব দূরীকরণ ও ধনী-দরিদ্র বৈষম্য কমাতে দৃঢ় অঙ্গীকার

👉 ফিনান্সিয়াল, ম্যানেজমেন্ট, প্রমোশনাল বা ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিয়ে-অথবা নিজ গ্রামে একটি ব্রাঞ্চ খুলে- এই ঐতিহাসিক কর্জে হাসানা আন্দোলনে আপনিও অংশীদার হোন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rayhan Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rayhan Mahmud:

  • Want your organization to be the top-listed Government Service?

Share