তুরাগ থানা ছাত্রদল ঢাকা মহানগর উত্তর

  • Home
  • Bangladesh
  • Turag
  • তুরাগ থানা ছাত্রদল ঢাকা মহানগর উত্তর

তুরাগ থানা ছাত্রদল ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,
তুরাগ থানা
ঢাকা মহানগর উত্তর
( ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড)
এর একমাত্র অফিসিয়াল পেজ ✅

03/05/2026
30/04/2026
27/04/2026

১৯৭৬ সালের ১ নভেম্বর যশোরের শার্শার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খালটি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন যা ‘জিয়ার খাল’ নামে পরিচিত।

আজ আবার প্রায় ৫০ বছর পর সেই উলসী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

02/04/2026

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন: উচ্ছেদ হওয়া বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

👇

রাজধানীর ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধ দোকানপাট ও স্থাপনা। মগবাজারে এ অভিযানের মুখে পড়ে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারান ৮০ বছর ঊর্ধ্ব বৃদ্ধ নাঈমুদ্দিন।

‘এই দোকান উচ্ছেদ হবে না’ শিরোনামে সময়ের আলো-তে একটি মানবিক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

পরবর্তীতে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-কে বৃদ্ধ নাঈমুদ্দিনের স্থায়ী বাসস্থান, চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় গঠিত আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী নিজে নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি আজীবন পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।

বর্তমানে বৃদ্ধ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা হয়েছে। তার বর্তমান অবস্থানের কাছাকাছি, রাজধানীর মগবাজারেই স্থায়ী বাসস্থানসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, একটি মানবিক প্রতিবেদন থেকেই শুরু হওয়া এই উদ্যোগ এখন রূপ নিয়েছে মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্তে।

02/04/2026

দেশের জ্বালানি তেলের বাজারে বিরাজমান অস্থিরতা ও মজুত সংকটের শঙ্কা কাটাতে বড় ধরনের স্বস্তির খবর দিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চলতি মাসেই ডিজেল ও অপরিশোধিত তেলের বেশ কয়েকটি বড় চালান দেশে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়া গেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় যে সাময়িক টানাপোড়েন তৈরি হয়েছিল, নতুন উৎস থেকে তেল আমদানি এবং কূটনৈতিক তৎপরতায় তা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, শুক্রবারেই (৩ এপ্রিল) ৬০ হাজার টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া পুরো এপ্রিল মাসজুড়ে ধাপে ধাপে আরও কয়েক লাখ টন জ্বালানি তেল আসার শিডিউল চূড়ান্ত হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, এপ্রিলে ডিজেলের চাহিদা চার লাখ টন। বর্তমানে চলমান মজুত আছে প্রায় সোয়া লাখ টন। এর বাইরে আরও ৮০ হাজার টন ডিজেল মজুত রয়েছে, যা চাইলে জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে। এ মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। ইতিমধ্যে ১ লাখ ৬৫ থেকে ৬৮ হাজার টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে। এর বাইরে চুক্তি অনুযায়ী ভারত থেকে পাইপলাইনে ২০ হাজার টন ডিজেল আসবে এ মাসে।

নিয়মিত সরবরাহকারী চীন, ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার পাশাপাশি নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত বা পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করায় আগামী দুই মাসে রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

02/04/2026

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত কতিপয় গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মধ্যে বিনা মূল্যে স্কুলড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে।

‘কারিগরি ও ভাষাদক্ষতা উন্নয়নে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে, ৩৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা দেওয়া হবে। ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে জুন, ২০২৬-এর মধ্যে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’

ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার আগেই সার্টিফিকেট অব এলিজিবিলিটির (সিওই) ভিত্তিতে এ ঋণ প্রদান সহজীকরণ করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা ছাত্রদল কমিটি পুনর্বহাল ঘোষণা করা হয়েছে। ০৮ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে রয়েছেন গোলাম ...
31/03/2026

ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা ছাত্রদল কমিটি পুনর্বহাল ঘোষণা করা হয়েছে। ০৮ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে রয়েছেন গোলাম রহমান সজল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আহমেদ রনিসহ অন্যরা। কমিটি পুনর্বহালের ঘোষণায় ছাত্রদলের সুনাম বজায় রেখে ও দলীয় শৃঙ্খলা মেনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন একাধিক দায়িত্বশীল।
উল্লেখ্য, আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর উত্তর ছাত্রদল দপ্তর সম্পাদক শিবলী সাদিক শিবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি পুনর্বহালের ঘোষণা দেয়া হয়। এর আগে সাংগঠনিক দায়িত্বে অবহেলার কারণে তুরাগ থানা ছাত্রদল কমিটির কার্যক্রম স্থগিত করা হয় বলে জানা গেছে।

31/03/2026

তুরাগ থানা ছাত্রদল এর কমিটি পূর্ণবহাল করায় তাৎক্ষণিক তুরাগ থানা ছাত্রদল এর সংগ্রামী সভাপতি গোলাম রহমান সজল ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল হুদা জাকির ভাই এর নেতৃত্বে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদল কে শুভেচ্ছা জানিয়ে, শুভেচ্ছা মিছিলে অংশ নেয় তুরাগ থানা ছাত্রদলের থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃত্ব বৃন্দ।

Address

Turag Dhaka
Turag
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when তুরাগ থানা ছাত্রদল ঢাকা মহানগর উত্তর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share