উদ্যোক্তার সেবায় বিসিক গাজীপুর

  • Home
  • Bangladesh
  • Tongi
  • উদ্যোক্তার সেবায় বিসিক গাজীপুর

উদ্যোক্তার সেবায় বিসিক গাজীপুর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোর?

22/02/2026

আলহামদুলিল্লাহ
বিসিক গাজীপুরের
নতুন মেহমান
🙋‍♂️'বাবা হলেন আবু রায়হান '🙋‍♂️

09/10/2025
**বিসিকের উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স রেজিস্ট্রেশন শুরু!!!**বিসিক জেলা কার্যালয়, গাজীপুরে (পাঁচ) দিনব্যাপী “শিল্পোদ্যোক্তা...
02/12/2024

**বিসিকের উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স রেজিস্ট্রেশন শুরু!!!**

বিসিক জেলা কার্যালয়, গাজীপুরে (পাঁচ) দিনব্যাপী “শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ” কোর্স শুরু হতে যাচ্ছে। উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়ায় এই প্রশিক্ষণ হতে পারে আপনার প্রথম ধাপ।
প্রশিক্ষণের ক্লাসসমূহ সকাল ৯ঃ৩০ টা হতে বিকাল ৩ঃ৩০ টার মাঝে অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশনের জন্য আজই যোগাযোগ করুন নিচের নম্বরে। কোর্সে অংশগ্রহণের নিবন্ধন ফি ২৩০/- (দুইশত ত্রিশ) টাকা মাত্র।

***প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে অর্জনসমূহঃ***
* শিল্প ব্যবসায় পরিকল্পনা সঠিকভাবে প্রণয়ের সক্ষমতা অর্জন।
* উদ্যোক্তার নিজস্ব সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতাকে নিজের সমস্যা সমাধানের মূলধন হিসেবে ব্যবহারে সক্ষমতা অর্জন।
* উৎপাদন সম্পর্কে স্বচ্ছ ধারনা, নিজের পণ্য বাজারজাত করণের কলা-কৌশল প্রয়োগ।
* সরকারি সনদ ও শিল্প কারখানার নিবন্ধন প্রদান করা হয়।

***প্রশিক্ষণে অংশগ্রহণে যা যা লাগবেঃ***
* ০১(এক) কপি পাসপোর্ট সাইজ ছবি
* ০১(এক) কপি এনআইডি(NID)/জন্ম সনদের ফটোকপি
* ০১(এক) কপি সর্বশেষ একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি
(নূন্যতম ৮ম শ্রেণী পাশ)

মোঃ শরিফুল ইসলাম
প্রমোশন কর্মকর্তা (কোর্স সমন্বয়কারী)
বিসিক জেলা কার্যালয়, গাজীপুর।
মোবাইল নং- ০১৬০৮৯০৪৩৯৯,
০১৫১৫-২৯৯২৩৯

বিসিক জেলা কার্যালয়,গাজীপুর কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ অর্থ বছরের পাঁচ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের প্রথম ব্যাচের ...
03/10/2024

বিসিক জেলা কার্যালয়,গাজীপুর কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ অর্থ বছরের পাঁচ দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম আনোয়ারুল করিম,উপপরিচালক,জেলা সমাজসেবা কার্যালয়,গাজীপুর মহোদয় এবং মোঃ এমদাদুল ইসলাম,উপপরিচালক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,গাজীপুর মহোদয়।
প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।আশাকরি এই প্রশিক্ষণ উদ্যোক্তাদের জীবনের লক্ষ্যে পৌঁছে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণটির সভাপতিত্ব করেন মোঃ কামাল পারভেজ,উপব্যবস্হাপক,
বিসিক জেলা কার্যালয়,গাজীপুর মহোদয়।

ভোটার আইডি কার্ড মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা, পেশা বলুন। এগুলা দিন প্রশিক্ষণ এর আগে কল করা হবে।
29/09/2024

ভোটার আইডি কার্ড মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা, পেশা বলুন। এগুলা দিন প্রশিক্ষণ এর আগে কল করা হবে।

বিসিক গাজীপুর পরিবারের ২০২৩-২০২৪ অর্থ বছরে সার্বিক কার্যক্রম বিবেচনায় শ্রেষ্ঠ কর্মকর্তা জোহরা ফাতেমা,সম্প্রসারণ কর্মকর্ত...
08/09/2024

বিসিক গাজীপুর পরিবারের ২০২৩-২০২৪ অর্থ বছরে সার্বিক কার্যক্রম বিবেচনায় শ্রেষ্ঠ কর্মকর্তা জোহরা ফাতেমা,সম্প্রসারণ কর্মকর্তা,জেলা কার্যালয়,গাজীপুর এবং শ্রেষ্ঠ কর্মচারি মোঃ সাইফুল ইসলাম,অফিস সহায়ক, শিল্পনগরী,কোনাবাড়িকে বিসিক গাজীপুর পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বুককিপিং এন্ড একাউন্টিং প্রশিক্ষণ কোর্স*********************************“সকল সফল ব্যবসায়ের মূলে রয়েছে সঠিক হিসাব কৌশল”যে...
16/12/2023

বুককিপিং এন্ড একাউন্টিং প্রশিক্ষণ কোর্স
*********************************
“সকল সফল ব্যবসায়ের মূলে রয়েছে সঠিক হিসাব কৌশল”

যেকোন বিষয়ে অধ্যয়নকৃতদের জন্য কোর্সটি উপযোগী এবং সঠিক ভাবে হিসাবরক্ষণ ও হিসাব সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত জরুরি।

কোর্সের মেয়াদ: ১৭ ডিসেম্বর - ২১ ডিসেম্বর ২০২৩; ক্লাসঃ সকাল ০৯.০০টা থেকে বিকাল ০৫.০০ টা পর্যন্ত।

কোর্সের মাধ্যম:
স্বাস্থ্যবিধি মেনে স্কিটির প্রশিক্ষণ রুমে সর্বোচ্চ ১৫ (পনের) জনকে সশরীরে এবং নির্বাচিত বাকি প্রার্থীগণ Zoom অ্যাপের মাধ্যমে অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন (কোর্স ফি জমাদানের পর Zoom আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে)।

উদ্দেশ্য:
অফিস নির্বাহী, শিল্প মালিক ও এ বিষয়ে ক্যারিয়ার গঠনে আগ্রহীদের হিসাবরক্ষণ বিষয়ে জ্ঞান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন এবং হিসাবের ভুল ক্রটি রোধসহ শুদ্ধ ভাবে নিট মুনাফা নির্ণয় ও ব্যবসায় আর্থিক অবস্থা বিশ্লেষণ পূর্বক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তোলা।

বিষয়বস্তু:
আর্থিক লেনদেন বিশ্লেষণ, ডেবিট ও ক্রেডিট নির্ণয় পদ্ধতি, ডেবিট, ক্রেডিট ও জার্নাল ভাউচার প্রস্তুতকরণ, ভাউচার সমূহ ক্যাশ-ব্যাংক বইয়ে এবং জেনারেল ও সাব-লেজারে হিসাবভুক্তকরণ, রেওয়ামিল, হিসাবের ভুল সংশোধন এন্ট্র্রি, লাভ-লোকসান হিসাব ও ব্যালেন্সসীট তৈরী এবং ব্যাংক রিকনসিলিয়েশন ইত্যাদি।

ঋণ সহায়তা: সম্ভাবনাময় ও যোগ্য উদ্যোক্তাগণকে বিসিকের নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ প্রাপ্তিতে সহায়তা করা হবে।

যোগ্যতা ও দলিলাদি : ন্যূনতম HSC / সমমান, সর্বশেষ সনদপত্র, NID ও ছবি ১ কপি।

কোর্স ফি: সশরীরে ২,০০০/-(দুই হাজার) টাকা এবং অনলাইনে ১,০০০/-(একহাজার) টাকা মাত্র

রেজিস্ট্রেশন: ১৭.১২.২৩ সকাল ১০.০০ মিঃ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

যোগাযোগ:
মোঃ কামরুল আহসান, সহকারী অনুষদ সদস্য ও কোর্স পরিচালক ০১৮৪৭-৩০৬৫৬০, মোঃ আশিকুর রহমান জয়, কোর্স সমন্বয়কারী

০১৬৮২-৩৪০৯৪২ (বিকাশ),

প্রশিক্ষণের স্থান:
প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট, উত্তরা, ঢাকা।
বিঃ দ্রঃ : ডরমিটরীতে নিজ খরচে স্বল্পমূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে।
(সফলভাবে প্রশিক্ষণ শেষে সরকারি সনদপত্র বিতরণ করা হবে)

মনোমুগ্ধকর আলোকসজ্জায় বিসিক জেলা কার্যালয়,গাজীপুর।
15/12/2023

মনোমুগ্ধকর আলোকসজ্জায় বিসিক জেলা কার্যালয়,গাজীপুর।

বিসিক জেলা কার্যালয়, গাজীপুরের অধীন মৌমাছি পালন কর্মসূচি ভাদুন,গাজীপুর হতে আগামী ১৭/১২/২০২৩ হতে ২১/১২/২০২৩ পর্যন্ত ৫ দিন...
11/12/2023

বিসিক জেলা কার্যালয়, গাজীপুরের অধীন মৌমাছি পালন কর্মসূচি ভাদুন,গাজীপুর হতে আগামী ১৭/১২/২০২৩ হতে ২১/১২/২০২৩ পর্যন্ত ৫ দিন ব্যাপী ''মৌ পালন বিষয়ক'' হাতে কলমে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।প্রশিক্ষণ শেষে সরকারি সনদ ও ফ্রি মৌ বক্স বিতরণ করা হবে।প্রশিক্ষণ নিতে আগ্রহীরা যোগাযোগ করুন
01864-210109 (লীপন)
01937-087935 (শহীদুল)

বিসিক জেলা কার্যালয়,গাজীপুরের অধীন মৌমাছি পালন কর্মসূচি কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ অর্থ বছরের দ্বিতীয় ব্যাচের মৌমাছি পালন বিষ...
10/11/2023

বিসিক জেলা কার্যালয়,গাজীপুরের অধীন মৌমাছি পালন কর্মসূচি কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ অর্থ বছরের দ্বিতীয় ব্যাচের মৌমাছি পালন বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়েছে।প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষণার্থীদের সনদ ও ফ্রি মৌ বক্স বিতরণ করা হয়।আশাকরি আজ থেকেই তারা প্রশিক্ষণ কাজে লাগিয়ে মৌচাষ শুরু করতে পারবে।
এসময়ে বিসিক জেলা উপব্যবস্থাপক কামাল পারভেজ, কেন্দ্র প্রধান মেহবুব জামান।
সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ট্রেইনারগন উপস্থিত ছিলেন।

Address

Bscic
Tongi
1710

Alerts

Be the first to know and let us send you an email when উদ্যোক্তার সেবায় বিসিক গাজীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উদ্যোক্তার সেবায় বিসিক গাজীপুর:

Share