03/11/2025
আপনার কাছে যখন কেউ ক্যারিয়ার/পার্সোনাল লাইফ নিয়ে কোন হেল্প চাইতে আসে, সম্ভব হইলে হেল্প করিয়েন। আপনার যে রিযিকের ফয়সালা আসমানে হয়ে গেছে,ওইটা কেউ নিতে পারবেনা বরং উপরওয়ালা আপনার রিযিক আরো বাড়িয়ে দিবে ইন শা আল্লাহ। ম্যাচিউরিটি হলো এটা বুঝা যে আমরা কেউ কারো কম্পিটিটর না, বরং প্রতিদিন নিজের উইকসেল্ফ এর সাথে লড়াই চালিয়ে যেতে হইতেসে। সেল্ফিশ হয়ে একা চলার চেষ্টা করে দেখেন ৩/৪ মাস, বারবার উষ্টা খাওয়া লাগবে। নিজের মধ্যে পরিবর্তন আনেন, সাহায্য করার মানসিকতা আনেন। যেদিন নিজের সর্বনিম্ন ফেইজে থাকা অবস্থাতেও আমি আমি এই চিন্তা বাদ দিয়া আরেকজনকে হেল্প করতে পারবেন, ওইদিন মনে করিয়েন পড়াশুনা কাজে লাগসে। এছাড়া আপনার এই ডিগ্রির দাম দুই আনা ও হবে না।