05/05/2020
আসসালামু আলাইকুম
আজকে আমরা আলোচনা করব ইলেকট্রনিক্স টেকনোলজি কি...
ইলেক্ট্রনিক্স প্রকৌশল বা কখনো কখনো ইলেক্ট্রনিক প্রকৌশল প্রকৌশলবিদ্যার একটি শাখা যেটি ইলেক্ট্রনের প্রভাব ও আচরণ সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানের সাহায্যে বিভিন্ন উপাদান, যন্ত্রপাতি, (যেমন ইলেক্ট্রন টিউব, ট্রানজিস্টর, সমন্বিত বর্তনী) ইত্যাদির নির্মাণ, পরিমার্জন, পরিবর্ধন করে। ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি বা উপাদানের চালিকাশক্তি হিসেবে তড়িৎশক্তি ব্যবহৃত হয়। এই প্রকৌশলের অন্তর্গত শাখার মধ্যে তড়িৎশক্তি, টেলিযোগাযোগ প্রকৌশল, অর্ধ-পরিবাহী দ্বারা নির্মিত তড়িৎ বর্তনী অন্যতম
তড়িত প্রকৌশল এর সাথে সম্পর্ক:
ইলেকট্রনিক্স বৃহত্তর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমিক বিষয়ের মধ্যে একটি সহক্ষেত্র হিসেবে বিবেচ্য।কিছু বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের উপর একটি একাডেমিক ডিগ্রি অর্জন করা যায়,এছাড়া অনেক বিশ্ববিদ্যালয় বিদ্যুত্ প্রকৌশলকে একটি বিষয় হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি পলিটেকনিকে ইলেকট্রনিক্স টেকনোলজি নামে আলাদা একটি বিভাগে আছে । তড়িত প্রকৌশলী শব্দটি এখনও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের অন্তর্ভুক্ত করার জন্য একাডেমিক ক্ষেত্রে ব্যবহার করা হয্যে থাকে। যাইহোক, কেউ কেউ মনে করেন যে বিদ্যুৎ এবং উচ্চ ভোল্টেজ প্রকৌশল বিশিষ্ট ব্যক্তিদের জন্য 'বৈদ্ক প্রকৌশলী' শব্দটি সংরক্ষিত করা উচিত, অন্যেরা মনে করে যে বিদ্যুৎ কেবলমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি সহক্ষেত্র, যেমনটা 'বৈদ্যুতিক বিতরণ প্রকৌশল'। 'তড়িত প্রকৌশল' শব্দটি সেই শিল্পের একটি বর্ণনাকারী হিসাবে ব্যবহৃত হয়ে থাকে।আবার, সাম্প্রতিক সময়ে আলাদা এন্ট্রি ডিগ্রি কোর্স যেমন 'ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং', 'সিস্টেম ইঞ্জিনিয়ারিং' এবং 'যোগাযোগ ব্যবস্থা প্রকৌশল' এর প্রচলন হয়েছে, যা প্রায়ই অনুরূপ নামের একাডেমিক বিভাগ দ্বারা অনুসরণ করা হয় কিন্তু এসব ডিগ্রী সাধারণত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর সহক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় না।
ক্ষেত্রসমূহ:
বর্তমানে এমন কোন ইন্ডাস্ট্রি নেই যেখানে ইলেকট্রনিক্স এর ব্যবহার নেই । বলা যায় কোন ইন্ডাস্ট্রির প্রাণ হলো ইলেকট্রনিক্স। কোন ইন্ডাস্ট্রির প্রতিটি ক্ষেত্রে কন্ট্রোল সেকশনের জন্য বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে ।
চাকরির ক্ষেত্র:
প্রতিটি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন মেশিনারি নিয়ন্ত্রণের জন্য ইলেকট্রনিক্স এর স্টুডেন্টদেরকে নিয়োগ দিয়ে থাকে । তাছাড়া বিভিন্ন টেলিভিশন সেন্টার গুলোতে এবং ভিডিও স্টেশনগুলোতে প্রচুর পরিমানের ইলেকট্রনিক্স টেকনোলজি স্টুডেন্টদের কে নিয়োগ দেওয়া হয়ে থাকে ।
আপনারা যদি জানতে চান কোন কোন প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্স টেকনোলজির স্টুডেন্টদের কে নিয়োগ দেওয়া হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন অবশ্যই।
ধন্যবাদ সবাইকে