Engineer Noman Ahmady

Engineer Noman Ahmady Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engineer Noman Ahmady, Political Party, Tejgaon.

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (২৬ নং ওয়ার্ড, তেজগাঁও) কাউন্সিলর প্রার্থী। শূরা ও কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তর। আমীর, তেজগাঁও থানা দক্ষিণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সুন্দর আগামীর লক্ষ্যে জীবনের প্রতিটি পদক্ষেপ-আল্লাহর সন্তুষ্টি অর্জনই মূল উদ্দেশ্য।

আলহামদুলিল্লাহ!!বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শপথ নিচ্ছেন সম্মানিত মুফতি আলী হাসান ওসামা।আল্লাহ সোবানাহু তায়লা ভাইকে আর...
14/07/2026

আলহামদুলিল্লাহ!!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শপথ নিচ্ছেন সম্মানিত মুফতি আলী হাসান ওসামা।
আল্লাহ সোবানাহু তায়লা ভাইকে আরো সম্মানিত করুন,আমীন।

14/07/2026

ঢাকা -১২ আসনে জলাবদ্ধতায় চরম ভোগান্তির কথা সংসদে তুলে ধরেন মাননীয় এমপি জনাব সাইফুল আলম খান।

- এডমিন

13/07/2026

বসুন্ধরা সিটি সংলগ্ন এলাকায়
জলাবদ্ধতা নিরসনে মাঠে সক্রিয়
ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য
জনাব সাইফুল আলম খান মিলন, এমপি
ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী
ইঞ্জিনিয়ার নোমান আহমদী

13/07/2026

বসুন্ধরা সিটি সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে মাঠে সক্রিয় ঢাকা-১২ এমপি সাইফুল আলম খান মিলন ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমদী

- এডমিন

#সাইফুল_আলম #ইঞ্জিনিয়ার_নোমান_আহমদী #ঢাকা১২ #বসুন্ধরা_সিটি #জলাবদ্ধতা

তেজগাঁও থানা ২৬ নং ওয়ার্ডের বসুন্ধরা মার্কেটের পিছনে গার্ডেন রোড (কাজিপাড়া) এলাকার জলাবদ্ধতা, ড্রেন পরিষ্কার এবং পরবর্...
13/07/2026

তেজগাঁও থানা ২৬ নং ওয়ার্ডের বসুন্ধরা মার্কেটের পিছনে গার্ডেন রোড (কাজিপাড়া) এলাকার জলাবদ্ধতা, ড্রেন পরিষ্কার এবং পরবর্তী করণীয় নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বশীলদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, ড্রেন পরিষ্কার এবং পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলমান রাখার আশ্বাস দিয়েছেন।

উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমদী।

পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ২৬ নং ওয়ার্ড গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। আপনার মতামত কমেন্টে জানান।

- এডমিন

#পরিচ্ছন্ন_ঢাকা #তেজগাঁও #ঢাকা_উত্তর_সিটি_কর্পোরেশন #ড্রেন_পরিষ্কার #জলাবদ্ধতা

12/07/2026

মানবিক ব্যক্তিত্ব সেলিম উদ্দিন–এর উদ্যোগে ঢাকা উত্তরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হচ্ছে।


11/07/2026

চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত, ডা. শফিকুর রহমান এমপি।

মানুষের দুঃসময়ে পাশে থাকা, মানবিক দায়িত্ব পালন করা এবং বিপদে-আপদে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। তাই সামর্থ্য অনুযায়ী সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিক আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা ও জরুরি মানবিক সহায়তা আরও জোরদার করা হোক, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারেন।

মগবাজারে জামায়াতের ফ্রি  #মেডিক্যাল ক্যাম্প।'জামায়াতের কাছেই নিরাপদ দেশ মন্তব্য সাইফুল আলম খান মিলন'মানবিক ও বাসযোগ্য ন...
10/07/2026

মগবাজারে জামায়াতের ফ্রি #মেডিক্যাল ক্যাম্প।
'জামায়াতের কাছেই নিরাপদ দেশ মন্তব্য সাইফুল আলম খান মিলন'
মানবিক ও বাসযোগ্য নগর গড়তে কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

রাজধানীর মগবাজারে নগর উন্নয়ন ফোরাম চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন এর উদ্যোগে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, জামায়াতের কাছেই নিরাপদ দেশ। তিনি বলেন, সিটি কর্পোরেশনের অনেক সেবা কাগজে-কলমে থাকলেও সাধারণ মানুষ তা যথাযথভাবে পায় না। এ ক্ষেত্রে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কাউন্সিলর প্রার্থীরা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে রাজধানীর মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মানবিক, নিরাপদ, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, একটি বাসযোগ্য নগর গড়তে কার্যকর পরিকল্পনা, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের কোনো বিকল্প নেই।

সেলিম উদ্দিন বলেন, কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর সড়ক-ঘাট পানিতে তলিয়ে যায়, ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগের মধ্য দিয়েই ঢাকার মানুষ প্রতিদিন জীবনযাপন করছে।

তিনি আরও বলেন, বৃষ্টি উপেক্ষা করেও অসংখ্য মানুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছেন, যা মানুষের স্বাস্থ্যসেবার প্রকৃত চাহিদার প্রতিফলন। দেশের চিকিৎসা ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয়, ফলে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণেই জামায়াতে ইসলামী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন এলাকায় নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে।

তিনি জানান, ইতোমধ্যে ভাটারা, উত্তরা ও মগবাজারসহ বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিটিতে ৪/৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ দেয়া হয়েছে। এসব কার্যক্রমের আওতায় প্রায় ৯০ জনের চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সেলিম উদ্দিন বলেন, নগরবাসীর দুর্ভোগ লাঘব না হওয়া পর্যন্ত তাদের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। আগামীতে নগর পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি, ঘুষ ও চাঁদাবাজিমুক্ত একটি সেবামুখী নগর গড়ে তোলার চেষ্টা করা হবে। একই সঙ্গে চাঁদাবাজি বন্ধে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও তাদের অন্যতম অগ্রাধিকার হবে।

এ সময় তিনি টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামসহ দেশের সকল মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

উল্লেখ্য, প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে কয়েক হাজার মানুষ এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪ সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে প্রায় ৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন এবং রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আতাউর রহমান সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন,উপস্থিত ছিলেন জোবায়ের হোসেন রাজন,জামায়াত নেতা ইউসুফ আলী মোল্লা,৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এডভোকেট জিল্লুর রহমান, ২৬ নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমেদি,২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফেজ আহসান উল্লাহ,২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন,মহানগরী মজলিসে শূরা সদস্য কলিম উল্লাহ, নুরুল ইসলাম আকন্দ,আবু সাঈদ মন্ডল,খন্দকার রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রাহাবার 🫡
10/07/2026

রাহাবার 🫡

Address

Tejgaon
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engineer Noman Ahmady posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share