Bangladesh Film Development Corporation

  • Home
  • Bangladesh Film Development Corporation

Bangladesh Film Development Corporation BFDC is a government organization to nourish the film industry of Bangladesh.

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস ও গবেষণার এক অনন্য বাতিঘর মতিউর রহমান ভূঁইয়া যিনি অনুপম হায়াৎ নামেই সমধিক পরিচিত। শুধু একজ...
01/06/2026

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস ও গবেষণার এক অনন্য বাতিঘর মতিউর রহমান ভূঁইয়া যিনি অনুপম হায়াৎ নামেই সমধিক পরিচিত। শুধু একজন সমালোচক বা লেখক হিসেবেই নয়, বরং বাংলা চলচ্চিত্রের নিখোঁজ হয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্যকে পরম মমতায় নথিবদ্ধ করার অন্যতম প্রধান কারিগর তিনি। যখন এ দেশের সিনেমার সূচনালগ্ন বা বিবর্তনের ইতিহাস সংরক্ষণে চরম উদাসীনতা ছিল, তখন অনুপম হায়াৎ একক প্রচেষ্টায় আর্কাইভাল তথ্যের ভিত্তি গড়ে তোলেন। তাঁর রচিত 'বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস' গ্রন্থ এ দেশের চলচ্চিত্র শিক্ষার্থী, গবেষক ও নির্মাতাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য রেফারেন্স হিসেবে বিবেচিত হয়। এফডিসির রূপান্তর, নির্বাক যুগ থেকে টকিজের উত্থান কিংবা সিনেমার গতিপ্রকৃতি বিশ্লেষণ—সবখানেই তাঁর লেখনীর অবদান অনস্বীকার্য। আজ ১ জুন তাঁর জন্মদিনে বাংলা চলচ্চিত্রের এই মহান ইতিহাসবিদকে জানাই গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা, যাঁর কাজের আলোয় বেঁচে থাকবে আমাদের রূপালি পর্দার গৌরবোজ্জ্বল ইতিহাস।

#এফডিসি #বাংলা_চলচ্চিত্র #অনুপম_হায়াৎ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী-তে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি তাঁকে৷  #বিএফডিসি  #এফডিসি
29/05/2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী-তে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি তাঁকে৷

#বিএফডিসি #এফডিসি

১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে ...
24/05/2026

১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক বাঙালি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। যদিও বাংলা একাডেমি কর্তৃক বর্ষপঞ্জি সংশোধনের পরে সাধারণত ২৫ মে তাঁর জন্মদিন পালিত হয়। বাংলা সাহিত্যের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের আদি ইতিহাসেও তাঁর অবদান অনন্য ও যুগান্তকারী। ১৯৩০-এর দশকে নির্বাক থেকে সবাক যুগে চলচ্চিত্রের উত্তরণের সন্ধিক্ষণে তিনি কলকাতার বিখ্যাত ‘ম্যাডান থিয়েটার্স’ ও ‘নিউ থিয়েটার্স’-এর সঙ্গে সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক হিসেবে যুক্ত হন। ১৯৩৪ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী চলচ্চিত্র ‘ধ্রুব’-এর মাধ্যমে তিনি প্রথম মুসলিম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন; এই ছবিতে তিনি যৌথ পরিচালনা ছাড়াও ‘নারদ’ চরিত্রে অভিনয় এবং রূপালি পর্দায় নিজের কণ্ঠে গান গেয়েছিলেন। পরবর্তীতে ‘পাতালপুরী’ ও ‘গোরা’র মতো চলচ্চিত্রে সংগীত পরিচালনার মাধ্যমে সিনেমার গানের ব্যাকরণ বদলে দেন তিনি। বহুমুখী এই প্রতিভার রূপালি জগতের কাজগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় হয়ে আছে।

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

#এফডিসি #বাংলা_চলচ্চিত্র

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সোনালী যুগের এক অবিস্মরণীয় ও প্রবাদপ্রতিম নক্ষত্র চিত্রনায়িকা সুলতানা জামান। ১৯৫৯ সালে প...
20/05/2026

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সোনালী যুগের এক অবিস্মরণীয় ও প্রবাদপ্রতিম নক্ষত্র চিত্রনায়িকা সুলতানা জামান। ১৯৫৯ সালে প্রখ্যাত পরিচালক মহিউদ্দিনের ‘মাটির পাহাড়’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় পা রাখা এই গুণী অভিনেত্রীর আসল নাম ছিল সৈয়দা হোসনে আরা শরিফা বেগম মিনা। চান্দা ও জোয়ার এলো চলচ্চিত্রে মিনা জামান নামে পরিচিত হলেও খান আতাউর রহমান পরিচালিত ‘অনেক দিনের চেনা’ ছবিতে নাম বদলে তিনি হন সুলতানা জামান।ষাটের দশকের ঢাকাই সিনেমার অন্যতম প্রথম সারির, মার্জিত এবং অত্যন্ত প্রভাবশালী এই অভিনেত্রী চান্দা, নতুন দিগন্ত, অনেক দিনের চেনা, জোয়ার এলো, জানাজানি, সাত রং, সোনার কাজল, মালা, উজালা জংলীফুল, বেয়াকুফ’, আবার বনবাসে রূপবান প্রভৃতি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মন জিতে নেন। বার্ধক্যজনিত কারণে ২০১২ সালের ২০মে ৭৬ বছর বয়সে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।

#বাংলা_চলচ্চিত্র #এফডিসি

১৯৯৫ সালে 'প্রিয় তুমি' চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন হেলাল খান। নিজের প্রথম চল...
14/05/2026

১৯৯৫ সালে 'প্রিয় তুমি' চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন হেলাল খান। নিজের প্রথম চলচ্চিত্রেই তিনি দর্শকদের নজর কাড়েন এবং অভিনয়ের ভিত মজবুত করেন। তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ২০০২ সালে। মরমী সাধক হাছন রাজার জীবনী ভিত্তিক চলচ্চিত্র 'হাছন রাজা'-তে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এই ছবিটি যেমন সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়েছিল। একই বছর এ কিউ খোকন পরিচালিত 'জুয়াড়ী' সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ খল অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি মূলত অ্যাকশন ও রোমান্টিক ধারার সিনেমায় অভিনয় করেছেন। উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে 'সাগরিকা', 'বাজিগর', 'কুখ্যাত খুনি' প্রভৃতি। দীর্ঘ সময় প্রবাসে থাকার কারণে এবং রাজনৈতিক ব্যস্ততার ফলে বর্তমানে তাকে পর্দায় নিয়মিত দেখা না গেলেও, বাংলা সিনেমার বিবর্তন এবং নব্বই দশকের চলচ্চিত্রের আলোচনায় তার নাম গুরুত্বের সাথে উচ্চারিত হয়। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে।
১৯৬৯ সালের ১৩ মে সিলেটের বিয়ানীবাজারে জন্মগ্রহন করেন গুনী এ অভিনেতা ও প্রযোজক।

বিসিটিআই আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখছেন কর্মশালার সভাপতি ও বিএফডিসি'র এমডি মহোদয় জনাব মাসুমা রহমান তানি।
11/05/2026

বিসিটিআই আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখছেন কর্মশালার সভাপতি ও বিএফডিসি'র এমডি মহোদয় জনাব মাসুমা রহমান তানি।

বিএফডিসি এর মান্না ডিজিটাল কমপ্লেক্স এর ফজলুল হক স্মৃতি অডিটোরিয়ামে চলছে বিসিটিআই আয়োজিত 'জাতীয় ভাবাধারাপন্থী গণতান্ত্রি...
11/05/2026

বিএফডিসি এর মান্না ডিজিটাল কমপ্লেক্স এর ফজলুল হক স্মৃতি অডিটোরিয়ামে চলছে বিসিটিআই আয়োজিত 'জাতীয় ভাবাধারাপন্থী গণতান্ত্রিক সংস্কৃতিতে উৎসাহ প্রদানের জন্য চলচ্চিত্র সমালোচনার গুরুত্ব' বিষয়ক কর্মশালা।

প্রশাসনিক ভবনের চত্বরে সেট নির্মাণ চলছে...
10/05/2026

প্রশাসনিক ভবনের চত্বরে সেট নির্মাণ চলছে...

09/05/2026

ঢাকাই চলচ্চিত্রের উন্নয়নে সব সিনেমা হলকে কেন্দ্রীয় সার্ভারের আওতায় এনে ই–টিকিটিং ও বক্স অফিস চালু করতে চায় সরকা....

শুটিং চলছে...
02/05/2026

শুটিং চলছে...

Address

Tejgaon

1208

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8808170504

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Film Development Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Film Development Corporation:

  • Want your organization to be the top-listed Government Service?

Share