PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

  • Home
  • Bangladesh
  • Tejgaon
  • PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়

PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় Official page of Prime Minister's Office of Bangladesh

27/02/2026

প্র/তিবন্ধী মুন্নার দো'কান ভা/ঙ/চুর,কি অ'প'রাধ ছিল তার।
#সবারআগেবাংলাদেশ #শপথগ্রহণ

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, বাংলাদেশ সচিবালয়ে তাঁর বিশেষ সভাকক্ষে কৃষকের উৎপাদি...
23/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, বাংলাদেশ সচিবালয়ে তাঁর বিশেষ সভাকক্ষে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে 'কৃষক কার্ড' চালু সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।

এরআগে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সঙ্গে সচিবালয়ে তাঁর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ প্রথমবারের মত ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে ...
23/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ প্রথমবারের মত ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেছেন। প্রধানমন্ত্রী সকাল নয়টায় তাঁর অফিসে পৌঁছেন। এ সময় সেখানে প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর প্রধানমন্ত্রী সেখানে পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি প্রাপ্ত দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

আমরা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেই চ্যালেঞ্জ হচ্ছে জাতি গঠনের চ্যালেঞ্জ।মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী, স্থানীয় সরকার, পল...
22/02/2026

আমরা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেই চ্যালেঞ্জ হচ্ছে জাতি গঠনের চ্যালেঞ্জ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ে সভায় সভাপতিত্ব ক...
22/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ে সভায় সভাপতিত্ব করেন।

আজ ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আ...
22/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এরপরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার...
22/02/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম এবং আকাশসীমা সুরক্ষায় নিরলস অবদানের অকুণ্ঠ প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

21/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা | ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার ঢাকায় তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে ধ...
21/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার ঢাকায় তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা এবং 'আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ' বিষয়ক সভায় সভাপতিত্ব করেন।

#সবারআগেবাংলাদেশ #বিএনপি #শপথগ্রহণ

Address

Tejgaon, Dhaka-1215, Bangladesh
Tejgaon
1215

Alerts

Be the first to know and let us send you an email when PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share