20/02/2026
আক্রান্ত ব্যক্তি: মোঃ জিহাদ
(সেক্রেটারি, বাউরিয়া ইউনিয়ন )
(বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির)
আক্রান্স্ত হওয়ার স্থান: বাউরিয়া জমির মাজির মসজিদ, ৫নং ওয়ার্ড, বাউরিয়া ইউনিয়ন।
সময়: পবিত্র সালাতুততারাবি চলাকালীন।
অভিযুক্ত পক্ষ: জাসিব, নিরব, নাঈম, ইয়াবা জামালের নেতৃত্বে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী।
ঘটনার সূত্রপাত ও হামলা :আজ রাতে বাউরিয়া ৫নং ওয়ার্ডের মাজি মসজিদে যখন মুসল্লিরা অত্যন্ত মনোযোগের সাথে তারাবির নামাজ আদায় করছিলেন, তখন এক নজিরবিহীন ও বর্বরোচিত ঘটনা ঘটে।
বাউরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ জিহাদ ওই মসজিদে নামাজরত ছিলেন।
নামাজ চলাকালীন অবস্থায় সন্ত্রাসী জাসিব, নিরব, নাঈম, ইয়াবা জামালের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতে মসজিদের ভেতর প্রবেশ করে।
তারা ইবাদতরত অবস্থা থেকেই জিহাদকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে মসজিদের পবিত্র আঙিনা থেকে বের করে আনে।
রাজনৈতিক প্রতিহিংসা ও মারধর মসজিদ থেকে বের করার পর সন্ত্রাসীরা জিহাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
তাকে উদ্দেশ্য করে তারা বলতে থাকে, "তুই কেন ছাত্রশিবির করিস?" এবং "নির্বাচনী প্রচারে কেন দাঁড়িপাল্লার হয়ে কাজ করলি?"।
এই রাজনৈতিক আক্রোশ থেকে তারা তাকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে।
হামলার পর জিহাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
একজন মুসল্লিকে নামাজের ভেতর থেকে টেনে বের করে এভাবে মারধরের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।