18/02/2026
হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অনেক সাওম পালনকারী রয়েছে, যাদের সাওম কেবল ক্ষুধার্ত থাকাই; আবার অনেক সালাত আদায়কারী রয়েছে, যাদের সালাত কেবল অনিদ্রা যাপন বই আর কিছুই নয়।
সুনানে ইবনে মাজা, হাদীস নং: ১৬৯০
ব্যাখ্যা
এই হাদিসটি প্রত্যেকটি আমলে সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টির জন্য আন্তরিক ও বিশুদ্ধ নিয়ত পোষণের প্রতি উদ্বুদ্ধ করে; একই সঙ্গে যে সব বিষয় নিয়তকে কলুষিত বা বাতিল করে দেয়, সেগুলো থেকে দূরে থাকার ব্যাপারেও সতর্ক করে।