সংগ্রামপুর ইউনিয়ন ডিজিটাল সেবা

  • Home
  • Bangladesh
  • Tangail
  • সংগ্রামপুর ইউনিয়ন ডিজিটাল সেবা

সংগ্রামপুর ইউনিয়ন ডিজিটাল সেবা union porishod ghatail

16/10/2024

এতদ্বারা অত্র সংগ্রামপুর ইউনিয়নে প্রতিবন্ধী কার্ড ধারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫/১০/২০২৪ ইং তারিখ হইতে ১৪/১১/২০২৪ইং তারিখ পর্যন্ত অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদন করা যাবে।
যা যা প্রয়োজনঃ
১। সুবর্ণ নাগরিক কার্ড (প্রতিবন্ধী শনাক্তকরণ পরিচয়পত্র)
২। জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
৩। নিজস্ব অথবা অভিভাবকের নতুন মোবাইল নাম্বার।
নির্ধারিত সময়ের মধ্য ইউনিয়ন পরিষদে এসে আবেদন করুন।

(বিশেষ দ্রষ্টব্য: যারা গত বছর অনলাইনে আবেদন করেছিলেন তাদের আবেদন করার দরকার নেই)
প্রয়োজনে যোগাযোগ মোবাইল নং ০১৭৮৬৩৮২৭২৯

ধন্যবান্তে
মোঃ গিয়াস উদ্দিন বাবু
চেয়ারম্যান
১২ নং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ, ঘাটাইল

 #শেখ_মুজিবুর_রহমান(১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্...
15/08/2024

#শেখ_মুজিবুর_রহমান
(১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে অভিহিত করা হয়। এছাড়াও তাকে প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচনা করা হয়। জনসাধারণের কাছে তিনি “শেখ মুজিব” বা “শেখ সাহেব” নামে এবং তার উপাধি “বঙ্গবন্ধু” হিসেবেই অধিক পরিচিত।

১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত বিভাগ পরবর্তী পূর্ব পাকিস্তানের রাজনীতির প্রাথমিক পর্যায়ে শেখ মুজিব ছিলেন তরুণ ছাত্রনেতা। পরবর্তীকালে তিনি আওয়ামী লীগের সভাপতি হন। সমাজতন্ত্রের পক্ষসমর্থনকারী একজন অধিবক্তা হিসেবে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর প্রতি সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। জনগণের স্বাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা স্বায়ত্তশাসন পরিকল্পনা প্রস্তাব করেন, যাকে তৎকালীন পাকিস্তান সরকার একটি বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা হিসেবে ঘোষণা করেছিল। ছয় দফা দাবির মধ্যে প্রধান দাবি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন, যার কারণে তিনি আইয়ুব খানের সামরিক শাসনের অন্যতম বিরোধী পক্ষে পরিণত হন। ১৯৬৮ খ্রিষ্টাব্দে ভারত সরকারের সাথে যোগসাজশ ও ষড়যন্ত্রের অভিযোগে তাকে প্রধান আসামি করে আগরতলা মামলা দায়ের করা হয়; তবে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কারণে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করা সত্ত্বেও তাকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি। পাকিস্তানের নতুন সরকার গঠন বিষয়ে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টোর সাথে শেখ মুজিবের আলোচনা বিফলে যাওয়ার পর ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা শহরে গণহত্যা চালায়। ফলশ্রুতিতে, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। একই রাতে তাকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ব্রিগেডিয়ার রহিমুদ্দিন খানের সামরিক আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করলেও তা কার্যকর করা হয়নি। নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর কাছে দখলদার পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করার মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে “বাংলাদেশ” নামক স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ১৯৭২ খ্রিষ্টাব্দের ১০ই জানুয়ারি শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭২ খ্রিষ্টাব্দের ১২ই জানুয়ারি তিনি সংসদীয় শাসনব্যবস্থা প্রবর্তন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। মতাদর্শগতভাবে তিনি বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন; যা সম্মিলিতভাবে মুজিববাদ নামে পরিচিত। এগুলোর উপর ভিত্তি করে সংবিধান প্রণয়ন এবং তদানুযায়ী রাষ্ট্র পরিচালনার চেষ্টা সত্ত্বেও তীব্র দারিদ্র্য, বেকারত্ব, সর্বত্র অরাজকতাসহ ব্যাপক দুর্নীতি মোকাবেলায় তিনি কঠিন সময় অতিবাহিত করেন। ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা দমনের লক্ষ্যে ১৯৭৫ খ্রিষ্টাব্দে তিনি একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করতে বাধ্য হন। এর সাত মাস পরে ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট একদল সামরিক কর্মকর্তার হাতে তিনি সপরিবারে নিহত হন।

 #খেলোয়াড়_সংগ্রহ       ⚽⚽       #খেলোয়াড়_সংগ্রহজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (...
28/06/2024

#খেলোয়াড়_সংগ্রহ ⚽⚽ #খেলোয়াড়_সংগ্রহ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) খেলোয়াড় সংগ্রহ করছেন যারা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক তারা আগামী ২৮-০৬-২০২৪ ইং সময় বেলা ৩ ঘটিকায় নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
#বিশেষ_দ্রষ্টব্য
প্রয়োজনীয় কাগজপত্র যাদের জন্ম ২৩-০৬-২০০৭, তাদের জন্মনিবন্ধন বা সার্টিফিকেট ফটোকপি নিয়ে আসতে হবে।

অনুরোধক্রমে
জনাব মোঃ গিয়াস উদ্দিন বাবু
চেয়ারম্যান
১২ নং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ, ঘাটাইল

"স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা" কোর্স অনুষ্ঠান। কোর্সের শেষে সনদপত্র দেওয়া হয় ১২ নং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ, ঘ...
25/06/2024

"স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা" কোর্স
অনুষ্ঠান। কোর্সের শেষে সনদপত্র দেওয়া হয় ১২ নং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ, ঘাটাইল এর চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বাবু কে। সাথে আরও উপস্থিত ছিলেন সচিব ও সদস্যগণ।

১নং ওয়ার্ড বগা-ডেংরাচালা জামে মসজিদে মোঃ রিপনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জনাব মোঃ গিয়াস উদ্দিন বাবু  চ...
22/03/2024

১নং ওয়ার্ড বগা-ডেংরাচালা জামে মসজিদে মোঃ রিপনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জনাব মোঃ গিয়াস উদ্দিন বাবু
চেয়ারম্যান ১২ নং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ, ঘাটাইল সহ উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় ময়মুরুব্বিয়ান।

আসসালামু আলাইকুম, প্রিয় ১২ নং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ, ঘাটাইল ইউনিয়নবাসীর সকল টি সি বি নতুন স্মার্ট কার্ডদারীদের অবগতির ...
17/03/2024

আসসালামু আলাইকুম,
প্রিয় ১২ নং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ, ঘাটাইল ইউনিয়নবাসীর সকল টি সি বি নতুন স্মার্ট কার্ডদারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী 18/03/2024 ইং রোজ সোমবার
টিসিবি পণ্য বিতরণ করা হবে।

সৌজন্যঃ জনাব মোঃ গিয়াস উদ্দিন বাবু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকীতে মোঃ গিয়াস উদ্দিন বাবু চেয়ারম্যান ১২ নং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ, ঘাটা...
17/03/2024

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকীতে মোঃ গিয়াস উদ্দিন বাবু চেয়ারম্যান ১২ নং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ, ঘাটাইল

প্রিয় সংগ্রামপুর বাসী,"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস" উপলক্ষে আগামীকাল ১৭-০৩-২০২৪ ইং রোজঃ রবিব...
16/03/2024

প্রিয় সংগ্রামপুর বাসী,
"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস" উপলক্ষে আগামীকাল ১৭-০৩-২০২৪ ইং রোজঃ রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফ্রি #চক্ষু_চিকিৎসা_ও_ক্যাম্প_ও_ছানি বাছাই করণ বিনামূল্যে ঔষুধ প্রদান করা হবে।

সার্বিক সহযোগিতায়ঃ
জনাব মোঃ গিয়াস উদ্দিন বাবু
চেয়ারম্যান ১২ নং সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ, ঘাটাইল

Address

ছনখোলা, ঘাটাইল
Tangail
1980

Website

Alerts

Be the first to know and let us send you an email when সংগ্রামপুর ইউনিয়ন ডিজিটাল সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সংগ্রামপুর ইউনিয়ন ডিজিটাল সেবা:

Share