Boiyer Pata Academy - বইয়ের পাতা একাডেমী

Boiyer Pata Academy - বইয়ের পাতা একাডেমী Make The Difference

This library was formed in 2018 to preserve and provide access to a rich,diverse, and enduring source of knowledge to inform, inspire, and engage you in your intellectual and creative endeavors.

সিলেটে সিরাত অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন: ২০০০ শিক্ষার্থীর অংশগ্রহণনগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টাস্থ ইউনিভার্...
07/03/2026

সিলেটে সিরাত অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন: ২০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টাস্থ ইউনিভার্সাল কলেজ মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘সিরাত অলিম্পিয়াড ২০২৬’-এর পুরস্কার বিতরণী। দীর্ঘ আড়াই মাসের নিরলস প্রচেষ্টায় আয়োজিত এই জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানটি গত ৫ মার্চ অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, "বর্তমান তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে বই পড়ার কোনো বিকল্প নেই। সর্বস্তরের মানুষের মাঝে পাঠাভ্যাস বৃদ্ধির জন্য ‘বইয়ের পাতা’ যে উদ্যোগ নিয়েছে, তাকে আরও বেগবান করতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ডা. হোসাইন আহমদ, ফেইথ আইটির চিফ অপারেশন অফিসার জনাব শফিকুল ইসলাম রাজন, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক রাজন, অনন্য স্কুলের প্রিন্সিপাল জহিরুল আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইয়াসির আরাফাত।

উল্লেখ্য যে, গত ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই সিরাত অলিম্পিয়াডে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট তিনটি গ্রুপে মেধা যাচাই শেষে সেরা ৬০ জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

আয়োজক সংগঠন ‘বইয়ের পাতা’-র পক্ষ থেকে জানানো হয়, হারানো জ্ঞানভাণ্ডার পুনরুজ্জীবিত করতে এবং একটি জ্ঞানদীপ্ত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এই অলিম্পিয়াডের আয়োজন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই দীর্ঘ সফরের সমাপ্তি ঘটলেও বই পড়ার এই আন্দোলন সারা বছরব্যাপী অব্যাহত থাকবে।

02/03/2026

ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত আমাদের আঙিনা—

#বইয়ের_পাতা #ক্ষুদে_শিক্ষার্থী #জ্ঞানচর্চা #শিক্ষার_আলো

01/03/2026

আমরা কী চাই? আমাদের গন্তব্য কোথায়? জেনে নিন!!

#বইয়ের_পাতা #আমাদের_লক্ষ্য #নতুন_পৃথিবী #সিলেট

আলহামদুলিল্লাহ! সিলেটের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হলো সিরাত অলিম্পিয়াড ২০২৬-এর ...
28/02/2026

আলহামদুলিল্লাহ! সিলেটের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হলো সিরাত অলিম্পিয়াড ২০২৬-এর চতুর্থ আসরের পরীক্ষা। ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস আজ পরিণত হয়েছিল মেধার এক বিশাল মিলনমেলায়।

সহস্রাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি হল রুম ছিল কানায় কানায় পূর্ণ। ছোট-বড় সবার চোখে-মুখে ছিল সিরাতের আলোয় নিজেকে আলোকিত করার এক অনন্য দীপ্তি। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা।

জ্ঞানের এই সৌরভ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। সিরাত অলিম্পিয়াডের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

#সিরাত_অলিম্পিয়াড #সিলেটের_গর্ব #বইয়ের_পাতা

20/02/2026

দ্বিতীয় বই উৎসব!
জ্ঞানের আলোয় আগামীর পথচলা!
উৎসব প্রাঙ্গণে হাজারো উৎসুক পাঠকের প্রাণবন্ত পদচারণা আমাদের কেবল মুগ্ধই করেনি, বরং আমাদের আগামীর স্বপ্নকে করেছে আরও সুসংহত।

আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের স্বপ্ন এমন এক প্রজন্মের—যেখানে প্রতিটি সিদ্ধান্তের মূলে থাকবে গভীর জ্ঞান এবং প্রতিটি কর্মের ভিত্তি হবে সুশৃঙ্খল যুক্তি। অন্ধ অনুকরণ নয়, বরং মেধা ও প্রজ্ঞাই হবে আমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড।

#বইয়ের_পাতা #দ্বিতীয়_বই_উৎসব #জ্ঞানের_আলো #যুক্তিনির্ভর_প্রজন্ম

সিরাত অলিম্পিয়াড’২৬-এর প্রতিটি ক্যাম্পেইন ছিল এক কথায় অসাধারণ! এই সাফল্যের কারিগর আমাদের নিবেদিতপ্রাণ ভলান্টিয়াররা। তাদে...
13/02/2026

সিরাত অলিম্পিয়াড’২৬-এর প্রতিটি ক্যাম্পেইন ছিল এক কথায় অসাধারণ! এই সাফল্যের কারিগর আমাদের নিবেদিতপ্রাণ ভলান্টিয়াররা। তাদের অসাধারণ শৃঙ্খলাবোধ এবং নিপুণ কর্মতৎপরতায় প্রতিটি ক্যাম্পেইন কেবল প্রচারণায় সীমাবদ্ধ থাকেনি, বরং হয়ে উঠেছে শিক্ষার্থী ও বইয়ের পাতার মধ্যে এক মজবুত সেতুবন্ধন।

ছবিঃ দ্বিতীয় বই উৎসবের ।

#সেতুবন্ধন #ভলান্টিয়ার #বইয়ের_পাতা #সিলেট

বইয়ের পাতার দ্বিতীয় বই উৎসব: এক অনন্য উচ্চতায় পৌঁছানোর সংকল্প!           #বইয়ের_পাতা  #জ্ঞানের_আলো  #দ্বিতীয়_বই_উৎসব  #দ...
13/02/2026

বইয়ের পাতার দ্বিতীয় বই উৎসব: এক অনন্য উচ্চতায় পৌঁছানোর সংকল্প!

#বইয়ের_পাতা #জ্ঞানের_আলো #দ্বিতীয়_বই_উৎসব #দোয়া_প্রার্থী

বই পড়ার আনন্দ যখন কুইজের চ্যালেঞ্জে রূপ নেয়, তখন তার আমেজই থাকে অন্যরকম। আমাদের দ্বিতীয় বই উৎসবে আয়োজিত ঝটপট কুইজ কনটেস্...
13/02/2026

বই পড়ার আনন্দ যখন কুইজের চ্যালেঞ্জে রূপ নেয়, তখন তার আমেজই থাকে অন্যরকম। আমাদের দ্বিতীয় বই উৎসবে আয়োজিত ঝটপট কুইজ কনটেস্টে মেধার স্বাক্ষর রেখে বিজয়ী হয়েছেন এই মেধাবী শিক্ষার্থীরা।

পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সজীব 'গাছের চারা'

#সিরাত_অলিম্পিয়াড #কুইজ_বিজয়ী #বইয়ের_পাতা #সিলেট #চতুর্থ_সিরাত_অলিম্পিয়াড

Our 'Second Book Festival' buzzed with the presence of thousands of students!
01/02/2026

Our 'Second Book Festival' buzzed with the presence of thousands of students!

25/01/2026

We are Boiyer Pata

Address

Chowhatta
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boiyer Pata Academy - বইয়ের পাতা একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category