05/05/2026
বই পড়া কেবল সময় কাটানো নয় বরং নিজেকে নতুন ভাবে গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকেই বই পড়ি, অনুপ্রাণিত হই কিন্তু কিছুদিন পর সব ভুলে যাই। কারণ— আমরা পড়ি কিন্তু সেটাকে ধরে রাখি না,
আর সেই ধরে রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো নোট করা। সঠিকভাবে নোট করতে পারলে একটি বই আপনার চিন্তা, অভ্যাস এমনকি জীবনদৃষ্টিকেও বদলে দিতে পারে।
নোট করার কিছু উপায় চলুন ধাপে ধাপে বুঝে নেই —
১) উদ্যেশ্য ঠিক করে পড়া শুরু করুন, বই হাতে নিয়ে পড়া শুরু করার আগে বিষয়বস্তু দেখুন, বইটা আপনার জন্য উপযোগী কি না, বই টা পড়লে আপনার কোন সমস্যার সমাধান হবে, অথবা কি শিখতে পারবেন অর্জন করতে পারবেন। উদ্দেশ্য ছাড়া পড়লে সব কিছুই সাধারণ লাগে, কিন্তু যখন উদ্দেশ্য নিয়ে পড়বেন তখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলাদা হয়ে চোখে পড়বে।
২) একটিভ রিডিং( Active reading)
শুধু চোখ বুলিয়ে পড়া না, বইয়ের সাথে ইন্টারআ্যাক্ট করুন। গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগ দিন, এর জন্য পেন্সিল, হাইলাইটার ব্যবহার করতে পারি। পাশে ছোট্ট একটি নোট খাতা রাখুন এবং সেখানে ছোট ছোট নোট লিখে রাখুন। এভাবে মনে হবে বইটা "আপনার সাথে কথা বলছে " এক অন্যরকম অনুভূতি হবে।
৩) হাইলাইটিং বুঝে করুন।
সবকিছু দাগালে কোনো কিছুর গুরুত্ব বুঝতে পারবেন না। তাই শুধু — নতুন আইডিয়া, গুরুত্বপূর্ণ তথ্য, অনুপ্রেরণামূলক লাইন। এগুলোকে হাইলাইট করুন।
৪) নিজের ভাষায় নোট করুন।
বইয়ের ভাষা হুবুহু কপি করলে সেটা "নোট" না 'নকল' হয়ে যায়। নিজের মতো করে লিখুন, নিজের ভাষায়। সহজ ভাষায়, ছোট বাক্যে নিজে বুঝতে পারবেন এমনভাবে।
৫) সংক্ষেপে মূল ধারণা ধরুন।
একটা বড় প্যারা কে ১-২ লাইনে প্রকাশ করার চেষ্টা করুন এটাকে বলে Summarizin। উদাহরণ:
"সময়কে সঠিক ভাবে ব্যবহার করলে জীবনে সফলতা আসে " এটাকে ছোট্ট করে নোট করলেন
'সময় ব্যবস্থাপনাই সফলতার চাবিকাঠি "
৬) নিজের জীবনের সাথে যুক্ত করুন।
যে বিষয়টা শিখলেন, সেটা নিজের জীবনে কোথায় কিভাবে কাজে লাগাবেন—লিখে রাখুন।
৭) আলাদা আইডিয়া গুলোকে কানেক্ট করুন।
একই বইয়ের ভেতরে বা ভিন্ন বইয়ের আইডিয়াগুলোর মধ্যে সম্পর্ক খুঁজুন। এতে আপনার চিন্তার গভীরতা বাড়বে। এটাকে বলে "Connecting ideas "
৮) নোট সাজিয়ে রাখুন।
নোট এলোমেলো হলে পরে কাজে লাগে না। তাই— আলাদা খাতা, নোট খাতা বা মোবাইল আ্যপ ( Notion, Goggle keep) ব্যবহার করুন। টপিক অনুযায়ী ভাগ করে রাখুন।
৯) নিয়মিত রিভিশন করুন।
নোট নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা। কারণ— "রিপিট না করলে রিমেম্বার হয়না "
সপ্তাহে ১ দিন বা মাসে ২-৩ বার নোটগুলো পড়ে দেখুন।
১০) শেখা জিনিস প্রয়োগ করুন।
নোট নেওয়ার আসল উদ্দেশ্য শুধু লিখে রাখা নয়। বরং বাস্তবে প্রয়োগ করা। আপনি যদি কোনো বই থেকে ১০ টা নতুন বিষয় শিখেন, কিন্তু ১ টাও কাজে না লাগান। তাহলে সেই বই পড়া প্রায় বৃথা।
বই পড়ে আপনি জ্ঞান সংগ্রহ করতে পারবেন, তবে নোট সেই জ্ঞানকে আপনার নিজের করে তুলবে। নোট করে এভাবে গুরুত্ব সহকারে পড়লে আপনি আপনার শেখা জিনিস গুলোকে নিজের জীবনের সাথে কানেক্ট করতে পারবে৷ একজন সত্যিকার পাঠক এভাবেই গুরুত্ব সহকারে পড়ে এবং তা নিজের জীবনে প্রতিফলিত করে।
লেখা: আরিফা আক্তার বিথী