20/12/2025
আজাদী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর ২০২৫ তারিখে আজাদী সমাজ কল্যাণ সংঘের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজাদী সমাজ কল্যাণ সংঘের বর্তমান সভাপতি জনাব মোঃ আব্দুছ ছাবির (টুটুল)
সভাপতির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বিজয়ের চেতনায় সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের বিকল্প নেই। আজাদী সমাজ কল্যাণ সংঘ ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক ও দেশপ্রেমমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড় এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Azadi Samaj Kallyan Sangha Holds Sports Prize Distribution Ceremony on Victory Day
On the occasion of the Great Victory Day, a sports competition and prize distribution ceremony was held on December 16, 2025, organized by Azadi Samaj Kallyan Sangha. The program was presided over by Mr. Md. Abdus Sabir (Tutul) the current President of Azadi Samaj Kallyan Sangha.
In his presidential speech, he paid tribute to the martyrs of the Liberation War and called upon everyone to work together to build a society based on the spirit of Victory Day. He emphasized that sports and social activities play a vital role in guiding the youth away from drugs and crime. He also stated that Azadi Samaj Kallyan Sangha will continue its efforts toward social welfare and youth development.
During the ceremony, trophies, medals, and prizes were distributed among the winners of various sports events. The event was attended by current and former leaders of the organization, distinguished guests, participants, and local residents.