Sylhet Central Jail-2, Bandar Bazar

Sylhet Central Jail-2, Bandar Bazar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylhet Central Jail-2, Bandar Bazar, Government Official, Jail Road, Bandar Bazar, Sylhet.

সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজার স্টাফ কল্যাণ মাস উপলক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার প্রতিযো...
30/10/2025

সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজার স্টাফ কল্যাণ মাস উপলক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিনিয়র জেল সুপার জনাব প্রশান্ত কুমার বণিক, জেলার জনাব আরিফুর রহমান এবং ডেপুটি জেলার জনাব মো. মনিরুল হাসান। এ আয়োজনের মাধ্যমে কারা কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, মনোবল ও কর্মোদ্যম বৃদ্ধি পায়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের বন্দরবাজারে স্টাফ কল্যাণ মাস উদযাপন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের পরিবারবর্গ এবং প্রিজন্স পাবল...
29/10/2025

সিলেট কেন্দ্রীয় কারাগারের বন্দরবাজারে স্টাফ কল্যাণ মাস উদযাপন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের পরিবারবর্গ এবং প্রিজন্স পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজারে স্টাফ কল্যাণ মাস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কারাগারের ক...
29/10/2025

সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজারে স্টাফ কল্যাণ মাস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারবর্গ এবং প্রিজন্স পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি সৃজনশীল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

29/10/2025
শীত এখনো পুরোপুরি আসেনি, তবুও সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজারে বন্দিরা আগেই শুরু করেছে শীতকালীন সবজি চাষ 🌱পরিশ্রম আর...
25/10/2025

শীত এখনো পুরোপুরি আসেনি, তবুও সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজারে বন্দিরা আগেই শুরু করেছে শীতকালীন সবজি চাষ 🌱
পরিশ্রম আর মাটির ঘ্রাণে তারা গড়ে তুলছে নতুন আশার সবুজ পৃথিবী 💚

#সিলেটকেন্দ্রীয়কারাগার #শীতকালীনসবজি #সবুজকারাগার #পুনর্বাসন

দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় কারাগার, বাজারের কারা প্রিজন্স স্কুলে শিক্ষার্থীদের টি...
22/10/2025

দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে সিলেট কেন্দ্রীয় কারাগার, বাজারের কারা প্রিজন্স স্কুলে শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।

এই উদ্যোগের উদ্বোধন করেন সিনিয়র জেল সুপার জনাব প্রশান্ত কুমার বণিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার জনাব আরিফুর রহমান ও প্রধান শিক্ষক মোঃ ইসলাম আলী এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজারে বন্দিদের মানসিক ও শারীরিক সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে ব্যাডমিন্টন খেলার...
22/10/2025

সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজারে বন্দিদের মানসিক ও শারীরিক সুস্থতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে ব্যাডমিন্টন খেলার। বন্দিদের এই খেলাধুলার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিনিয়র জেল সুপার জনাব প্রশান্ত কুমার বণিক ও জেলার জনাব আরিফুর রহমান। বন্দরবাজারে অবস্থিত এই কারাগারে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলা কারাবন্দিদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও সুস্থ মনোভাব গঠনে সহায়ক ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজারে ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে কারা মহাপরিদর্শক মহো...
21/10/2025

সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজারে ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে কারা মহাপরিদর্শক মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা সম্মানী প্রদান করা হয়। অনুষ্ঠানে মাননীয় সিনিয়র জেল সুপার জনাব প্রশান্ত কুমার বণিক শিক্ষার্থীর সাফল্যের জন্য শুভেচ্ছা ও উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

স্টাফ কল্যাণ মাস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় সিনিয়র জেল সুপার ...
21/10/2025

স্টাফ কল্যাণ মাস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় সিনিয়র জেল সুপার জনাব প্রশান্ত কুমার বণিক কারা কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, দায়িত্ববোধ ও কর্মপরিবেশ উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় কারা কর্মকর্তাগণ ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

স্টাফ কল্যাণ মাস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগারের বন্দরবাজারস্থ ব্যারাক ও আবাসিক এলাকায় অবস্থানরত স্টাফদের অংশগ্রহণে ...
15/10/2025

স্টাফ কল্যাণ মাস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগারের বন্দরবাজারস্থ ব্যারাক ও আবাসিক এলাকায় অবস্থানরত স্টাফদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এই উদ্যোগের মাধ্যমে আবাসিক এলাকা ও কারা প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত অংশগ্রহণে একটি স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়। এই উদ্যোগ স্টাফদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করেছে।

সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজার রোলকলে উপস্থিত ছিলেন জেলার জনাব আরিফুর রহমান।  #শৃঙ্খলা_ও_দায়িত্ব
12/10/2025

সিলেট কেন্দ্রীয় কারাগার, বন্দরবাজার রোলকলে উপস্থিত ছিলেন জেলার জনাব আরিফুর রহমান।

#শৃঙ্খলা_ও_দায়িত্ব

Address

Jail Road, Bandar Bazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Central Jail-2, Bandar Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share