লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘ

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘ

লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘ আমাদের সংগঠন একটি অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যার মূল লক্ষ্য সমাজের সকল ভালো কাজ করা...

মাদকবিরুধী অভিজন করতে গিয়ে যদি কোন ব্যক্তি বা সংগঠন বাধাগ্রস্ত হয় তাহলে দরে নিও আমরাও হলাম। সমাজে এখনো প্রকৃত মানুষ গুলো...
10/06/2026

মাদকবিরুধী অভিজন করতে গিয়ে যদি কোন ব্যক্তি বা সংগঠন বাধাগ্রস্ত হয় তাহলে দরে নিও আমরাও হলাম। সমাজে এখনো প্রকৃত মানুষ গুলো জাগ্রতহয়নি। সবার সম্মেলিত প্রচেষ্টায় সমাজ সুন্দর করতে হবে।
লামারগাওঁ সমাজ কল্যাণ যুবসংঘ সবসময় ন্যায়,সুন্দর সমাজ গঠনের জন্য আমরা পক্ষে আছে।
পাবেন সংগ্রামে সবার সাথে। ইনশাল্লাহ

লামার গাঁও গ্রামের কৃতি সন্তান এবং লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘের গর্বিত সদস্য নোমানুল হক সানী-এর প্রবাস যাত্রা উপলক্ষ...
09/06/2026

লামার গাঁও গ্রামের কৃতি সন্তান এবং লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘের গর্বিত সদস্য নোমানুল হক সানী-এর প্রবাস যাত্রা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

নতুন পথচলার এই অধ্যায়ে মহান আল্লাহ তাআলা যেন তাঁর সহায় হন, সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং প্রবাস জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য, সম্মান ও সমৃদ্ধি দান করেন। কর্মজীবন ও ব্যক্তিজীবনে তিনি যেন সুখ, শান্তি এবং উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেন—এই দোয়া করি।

গ্রামের একজন সম্ভাবনাময় তরুণ হিসেবে তিনি দেশ ও গ্রামের সুনাম আরও উজ্জ্বল করবেন—এটাই আমাদের প্রত্যাশা। প্রবাসের মাটিতে থেকেও তিনি যেন নিজের শিকড়, পরিবার এবং প্রিয় লামার গাঁওয়ের সঙ্গে নিবিড় বন্ধন অটুট রাখেন।

শুভ হোক আপনার প্রবাস যাত্রা, সফল হোক আপনার আগামী দিনের প্রতিটি স্বপ্ন।

শুভেচ্ছান্তে,
লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘ

05/06/2026

লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঈদ আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই সুস্থ ও নিরাপদভাবে ভ্রমণ শেষ করে নিজ নিজ গন্তব্যে পৌঁছেছি।

এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন এবং আমাদের পাশে ছিলেন, সংঘটনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া আমাদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও সমাজ ও গ্রামের কল্যাণে আরও সুন্দর কাজ করতে পারি।

05/06/2026

এমন আনন্দ ছাড়া কি "আনন্দ ভ্রমন" হয়?
আমি তো বলবো কখনোই না-
আনন্দ মানে ছোট বড় ভুলে গিয়ে আনন্দে মেতে উঠা!

Let's Start Again 😎

Sajjadur Rohman Md Habibur Rahman
Faysal Ahmad Mj Ahmad


লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে-গ্রামে ছোট বড় সকল  আমাদের গ্রামের সকলকে নিয়ে "আনন্দ ভ্রমণ জাফলং" এর উদ্দেশ্য ...
05/06/2026

লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে-

গ্রামে ছোট বড় সকল আমাদের গ্রামের সকলকে নিয়ে "আনন্দ ভ্রমণ জাফলং" এর উদ্দেশ্য রওনা দিলাম!

নিরাপদ যাত্রার জন্য সকলের দোয়া চাই 🤲🤲

লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আগামী শুক্রবার একদিনের আনন্দঘন পিকনিকের আয়োজন করা হয়েছে। 🎉গ্রামের মধ্যে যারা পি...
31/05/2026

লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আগামী শুক্রবার একদিনের আনন্দঘন পিকনিকের আয়োজন করা হয়েছে। 🎉

গ্রামের মধ্যে যারা পিকনিকে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে আগামী বুধবারের মধ্যে সংঘটনের সাধারণ সম্পাদক Md Habibur Rahman হাবিবুর রহমান (আরিফ)এর নিকট ৩০০ টাকা ফি জমা দিয়ে নাম নিবন্ধন (এন্ট্রি) সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

আসুন, সবাই মিলে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে একটি সুন্দর দিন উপভোগ করি। ❤️

📌 এন্ট্রি ফি: ৩০০ টাকা
📌 নিবন্ধনের শেষ সময়: বুধবার

আয়োজনে:
লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘ

Address

গ্রাম: লামার গাঁও, উপজেলা: সিলেট সদর, থানা: জালালাবাদ. . . , ৮ নং কান্দি গাঁও ইউনিয়ন এর, ২ নং ওয়ার্ড. .
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share