জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, সিলেট

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, সিলেট

জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, সিলেট National Citizen Party - NCP, Sylhet

ওসমানীনগর উপজেলার পদযাত্রা বাস্তবায়নের লক্ষ্যে প্রায় চারটি উপজেলা কমিটির সম্মানিত আহবায়ক ও সদস্য সচিব এবং সিলেট জেলার...
18/07/2026

ওসমানীনগর উপজেলার পদযাত্রা বাস্তবায়নের লক্ষ্যে প্রায় চারটি উপজেলা কমিটির সম্মানিত আহবায়ক ও সদস্য সচিব এবং সিলেট জেলার দুজন সাংগঠনিক সম্পাদক নিয়ে আজ একটি প্রস্তুতিমূলক ভার্চুয়াল মিটিং সম্পন্ন হয়েছে।

সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভাগণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার...
18/07/2026

সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চান।
এছাড়া সমাবেশে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে আগামী ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশে সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা শনিবার (১৮ জুলাই) রাতে মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে নগরীর বন্দরবাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় ১১ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজাল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও জেলা সভাপতি দেওয়ান মতিউর রহমান খান, এলডিপি সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি-বিডিপি সিলেট মহানগর সভাপতি কবির আহমদ ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল প্রমূখ।

সভাপতির বক্তব্যে ১১ দলীয় ঐক্যের মহানগর সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৫ জুলাই ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফলের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জেলায় জেলায় ও থানায় থানায় গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। সর্বস্তরের নেতাকর্মীদেরকে প্রচারণায় অংশ নিতে হবে। জনস্বার্থে সিলেটের বিভাগীয় সমাবেশকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

18/07/2026

১৭ জুলাই ২০২৪, ষোলো জুলাইয়ের শহীদদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কফিন মিছিলে হামলা করে পুলিশ। প্রথম রাজবন্দি হন আখতার হোসেন।
সকাল নয়টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল ছাত্রলীগমুক্ত হয়। সন্ধ্যা ছয়টার মধ্যে হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফিরে দেখা: ১৮ জুলাই, ২০২৪
18/07/2026

ফিরে দেখা: ১৮ জুলাই, ২০২৪

আজ ১৮ জুলাই। জুলাই গণ-অভ্যুত্থানের এই সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে যখন বাধ্য করা হয়, তখন আন্দোলন ...
18/07/2026

আজ ১৮ জুলাই। জুলাই গণ-অভ্যুত্থানের এই সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে যখন বাধ্য করা হয়, তখন আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পরে। ঠিক তখনই আজকের এই দিনে একের পর এক দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় আন্দোলন, বিক্ষোভ। ঠিক এর পরেই কোটাবিরোধী আন্দোলন রূপ নেয় গণ-অভ্যুত্থানে।

আজকের এই দিনে এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। একই সঙ্গে এই আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি জানাচ্ছে গভীর শ্রদ্ধা।

🔥 ৫ নং উত্তর রনিখাই ইউনিয়ন এনসিপি- এর আহ্বায়ক কমিটি অনুমোদিত!জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার অ...
17/07/2026

🔥 ৫ নং উত্তর রনিখাই ইউনিয়ন এনসিপি- এর আহ্বায়ক কমিটি অনুমোদিত!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার অন্তর্ভুক্ত ৫ নং উত্তর রনিখাই ইউনিয়ন আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

তৃণমূল পর্যায়ে নাগরিক শক্তির জাগরণ ঘটাতে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে শামিল হওয়া নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলদের জানাই আন্তরিক বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। ✊

আপনাদের যোগ্য নেতৃত্বে উত্তর রনিখাই ইউনিয়নে এনসিপি-এর সাংগঠনিক ভিত্তি আরও মজবুত ও শক্তিশালী হবে, ইনশাআল্লাহ।

☕ চা আড্ডায় সাংগঠনিক মেলবন্ধন: ৩০ তারিখের পদযাত্রা সফল করার লক্ষ্যে ওসমানীনগর ও বিশ্বনাথ এনসিপি-এর প্রস্তুতি!আজ জাতীয় না...
17/07/2026

☕ চা আড্ডায় সাংগঠনিক মেলবন্ধন: ৩০ তারিখের পদযাত্রা সফল করার লক্ষ্যে ওসমানীনগর ও বিশ্বনাথ এনসিপি-এর প্রস্তুতি!

আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ওসমানীনগর উপজেলা এবং বিশ্বনাথ উপজেলার বিপ্লবী সাথীদের নিয়ে এক আন্তরিক চা আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আড্ডার মূল আলোচনা ছিল আগামী ৩০ তারিখের ঐতিহাসিক পদযাত্রা কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে সর্বাত্মকভাবে সফল ও সার্থক করে তোলা। নতুন বাংলাদেশের রাজনৈতিক রূপরেখা ও রাষ্ট্র সংস্কারের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দুই উপজেলার নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নাগরিক শক্তিকে সুসংহত করতে রাজপথের পাশাপাশি এই ধরণের পারস্পরিক সমন্বয় আমাদের পথচলাকে আরও বেগবান করবে, ইনশাআল্লাহ। ✊🇧🇩

🗓️ ১৭ জুলাই: সেই ঐতিহাসিক দিন, যেদিন স্বৈরাচারের ভিত কাঁপিয়ে ঘোষিত হয়েছিল 'কমপ্লিট শাটডাউন'!২০২৪ সালের ঠিক এই দিনে, জুলা...
17/07/2026

🗓️ ১৭ জুলাই: সেই ঐতিহাসিক দিন, যেদিন স্বৈরাচারের ভিত কাঁপিয়ে ঘোষিত হয়েছিল 'কমপ্লিট শাটডাউন'!

২০২৪ সালের ঠিক এই দিনে, জুলাই গণঅভ্যুত্থানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক আসিফ মাহমুদ দেশব্যাপী "কমপ্লিট শাটডাউন" (সর্বাত্মক অবরোধ) কর্মসূচির ডাক দিয়েছিলেন।

স্বৈরাচারী শাসকগোষ্ঠীর বুলেট, নির্মম পুলিশি অ্যাকশন আর ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখোমুখি দাঁড়িয়ে এই একটি মাত্র ঘোষণা সারা বাংলার ছাত্র-জনতাকে এক অভূতপূর্ব প্রতিরোধে শামিল করেছিল। রাজপথ হয়ে উঠেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মূল মঞ্চ।

আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই উত্তাল দিনগুলোকে এবং সকল বীর শহীদ ও আহতদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ।

আসুন, বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন ও সুশাসিত রাষ্ট্র গঠনে আমরা একতাবদ্ধ থাকি। 🇧🇩✨

17/07/2026

প্রিজন ভ্যান থেকেই দেশবাসীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম রাজবন্দি, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

🔥 আসন্ন কর্মসূচি সফল করতে কানাইঘাট উপজেলা এনসিপি-এর বাস্তবায়ন কমিটি প্রস্তুত!জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কানাইঘাট উপজ...
17/07/2026

🔥 আসন্ন কর্মসূচি সফল করতে কানাইঘাট উপজেলা এনসিপি-এর বাস্তবায়ন কমিটি প্রস্তুত!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কানাইঘাট উপজেলা শাখার পক্ষ থেকে "কানাইঘাট উপজেলা পদযাত্রা ও পথসভা কর্মসূচি বাস্তবায়ন কমিটি" ঘোষণা করা হয়েছে।

বুরহানুদ্দীন ইউসুফ-কে আহ্বায়ক এবং সাইয়িদ মো: শরীফ উদ্দিন-কে সদস্যসচিব করে গঠিত এই নবগঠিত কমিটির সকল স্তরের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তৃণমূল পর্যায়ে নাগরিক শক্তিকে জাগ্রত করতে এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের এই লড়াইয়ে নতুন কমিটি দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে। আসুন, আমরা সবাই মিলে কানাইঘাটের এই আসন্ন পদযাত্রা ও পথসভাকে সফল ও সার্থক করে তুলি।

"দেশ গড়বে নাগরিক শক্তি" ✊

https://www.facebook.com/profile.php?id=61590453326535&rdid=QvJd4QdVA1TImkVz&share_url=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshare%2F1EzKhpXro8%2F #

Address

Subhanighat
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় নাগরিক পার্টি - এনসিপি, সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share