Chhatra Jamiat Balaganj Upazila ছাত্র জমিয়ত বালাগঞ্জ উপজেলা

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Chhatra Jamiat Balaganj Upazila ছাত্র জমিয়ত বালাগঞ্জ উপজেলা

Chhatra Jamiat Balaganj Upazila ছাত্র জমিয়ত বালাগঞ্জ উপজেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chhatra Jamiat Balaganj Upazila ছাত্র জমিয়ত বালাগঞ্জ উপজেলা, Political Party, Sylhet.

ꕹꕹ﷽ꕹꕹ
╔══¦✵✓CJB✓✵¦═╗
✵ব্যাক্তিগঠন, ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্ৰামে এগিয়ে আসুন✵
✵দেশ প্রেমের শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন, ছাত্র জমিয়তে যোগদিন✵
✵রাজনীতি একটা খেলা,আপনি খেলুন, না হয়-খেলাটি আপনাকে নিয়ে খেলবে✵
ꕹꕹছাত্র জমিয়ত বাংলাদেশꕹꕹ

সংগঠনের এক নিবেদিত কর্মীর প্রতি শুভেচ্ছা ও দোয়াছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সদস্য, বালাগঞ্জ উপজেলা শাখ...
25/07/2026

সংগঠনের এক নিবেদিত কর্মীর প্রতি শুভেচ্ছা ও দোয়া

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সদস্য, বালাগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এবংপূর্ব গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি মাহবুব আহমদ ভাইয়ের প্রবাসে গমন উপলক্ষে গতকাল এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বালাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ আবরার হুসাইন আরীফ।

মাহবুব আহমদ ভাই সংগঠনের একজন পরিশ্রমী, আদর্শবান ও দায়িত্বশীল কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্র জমিয়তের দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই আত্মত্যাগ ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের সংগঠকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মাহবুব আহমদ ভাইয়ের প্রবাস জীবনকে নিরাপদ, সফল ও বরকতময় করে দেন। হালাল ও প্রশস্ত রিযিক দান করেন, ঈমান-আমলের উপর অবিচল রাখেন এবং প্রবাসে থেকেও দ্বীন ও সংগঠনের খেদমত করার তাওফীক দান করেন। যথাসময়ে সুস্থ-সুস্থভাবে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন নসীব করুন।

আল্লাহ তাআলা কবুল করুন। আমীন। 🤲🌿

যুব জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন Mawlana Abdullah Al Mamun 🌹🥰ছ...
14/07/2026

যুব জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন Mawlana Abdullah Al Mamun 🌹🥰
ছাত্র জমিয়ত বাংলাদেশ, বালাগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা 🌹🥰
Chhatra Jamiat Balaganj Upazila ছাত্র জমিয়ত বালাগঞ্জ উপজেলা

সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠি...
13/07/2026

সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর "প্রত্যাশা ও প্রাপ্তি" শীর্ষক আলোচনা সভা ও সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩টায় জেলা জমিয়ত কার্যালয়, আল করিম টাওয়ার (৪র্থ তলা), বন্দরবাজার, সিলেটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হা. নাঈম আহমদ। এতে জেলা দক্ষিণ শাখার দায়িত্বশীল, বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার নির্বাহী সদস্য মাওলানা এমাদ উদ্দিন সালিম, মহানগর জমিয়তের সহ-প্রচার সম্পাদক হাফিজ মাসুম আহমদ,
যুব জমিয়ত সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মনসুর আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাইল আহমদ,
সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, সাবেক প্রচার সম্পাদক শায়খুল ইসলাম, শাহপরান থানা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মীর আইনুল হক সহ আরো অনেকেই।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের ন্যায্য অধিকার, বৈষম্যহীন সমাজব্যবস্থা, জবাবদিহিমূলক রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগকে অর্থবহ করতে হলে ন্যায়বিচার, সুশাসন, মানবিক মূল্যবোধ এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং দেশ, জাতি এবং জনগণের কল্যাণে বাস্তবায়িত হওয়াই সময়ের দাবি। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও নৈতিকতাসম্পন্ন রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
সবশেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

#ছাত্র_জমিয়ত_বাংলাদেশ #ছাজবা #সিজেবি

যারা চিন্তায় চেতনায় রক্ত মাংসে জমিয়ত, তাদের কাছে জমিয়ত ছাড়া কোনো অপশন নাই। তাদেরকে এই নাই সেই নাই এসব বলে লাভ নাই। ...
10/07/2026

যারা চিন্তায় চেতনায় রক্ত মাংসে জমিয়ত, তাদের কাছে জমিয়ত ছাড়া কোনো অপশন নাই।

তাদেরকে এই নাই সেই নাই এসব বলে লাভ নাই। তারা রাজনীতি করলে জমিয়তই করবে, আর না হয় চুপ হয়ে যাবে।

-- সংখ্যায় অল্প হলেও এমন জমিয়তি চেতনার নেতাকর্মী শুধু খুঁজে বেড়াই!

মুফতি মাহমুদ হাসান মাসরুর Mahmud Hasan Masrur হাফিঃ
প্রশিক্ষণ সম্পাদক: যুব জমিয়ত বাংলাদেশ

জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম। আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম।
Jamiat Ulama-e-Islam Bangladesh

Designed by:
❖ হাফিজ আবরার হুসাইন আরীফ ❖ Hafiz Abrar Husain Arif ❖ حافظ ابرار حسين عارف ❖
সাংগঠনিক সম্পাদক: ছাত্র জমিয়ত বাংলাদেশ, বালাগঞ্জ উপজেলা।
সাধারণ সম্পাদক : ছাত্র জমিয়ত বাংলাদেশ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন।

জুলাই আমাদের প্রেরণা 🥰জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ফ্যাসিবাদবিরোধী পদযা...
08/07/2026

জুলাই আমাদের প্রেরণা 🥰
জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা সফল হোক।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা দক্ষিণ এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদ বিরুদ্ধী পদযাত্রা উক্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিসমুহের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
মহান আল্লাহ তাআলা যেন এই আলোচনা সভা, দোয়া মাহফিল ও পদযাত্রাকে কবুল করেন এবং দেশ, জাতি ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এটি ফলপ্রসূ ভূমিকা রাখে। আমীন।
সফলতা কামনায়
ছাত্র জমিয়ত বাংলাদেশ, বালাগঞ্জ উপজেলা
Chhatra Jamiat Balaganj Upazila ছাত্র জমিয়ত বালাগঞ্জ উপজেলা
🥰🥰🥰ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা দক্ষিণ 🥰🥰🥰

🖋️ সকল এইচএসসি ও আলিম পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা।জুলাইয়ের চেতনায় দৃপ্ত হয়ে জ্ঞান, আদর্শ ও নৈতিকতার আ...
01/07/2026

🖋️ সকল এইচএসসি ও আলিম পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা।

জুলাইয়ের চেতনায় দৃপ্ত হয়ে জ্ঞান, আদর্শ ও নৈতিকতার আলোয় আলোকিত হোক আমাদের তারুণ্য। আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এগিয়ে যান। ইনশাআল্লাহ পরিশ্রমের উত্তম প্রতিদান আপনাদের অপেক্ষায় রয়েছে।

মহান আল্লাহ তাআলা সকল পরীক্ষার্থীর পরীক্ষা সহজ করুন, জ্ঞান ও আমলে বরকত দান করুন এবং কাঙ্খিত সফলতা নসিব করুন। আমীন।

সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। 🌿
ছাত্র জমিয়ত বাংলাদেশ, বালাগঞ্জ উপজেলা।

Chhatra Jamiat Balaganj Upazila ছাত্র জমিয়ত বালাগঞ্জ উপজেলা

29/06/2026

মাজলুম হাফিজ নাঈম আহমদ আরিফের নিঃশর্ত মুক্তি চাই

ছাত্র জমিয়ত বাংলাদেশ, বালাগঞ্জ উপজেলা।
Chhatra Jamiat Balaganj Upazila ছাত্র জমিয়ত বালাগঞ্জ উপজেলা

সাংগঠনিক নির্দেশনাগণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ৬ কর্মসূচি ঘোষণা করলো—ছাত্র জমিয়ত বাংলাদেশ ডেস্ক রিপোর্ট : জেইউআই...
29/06/2026

সাংগঠনিক নির্দেশনা
গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ৬ কর্মসূচি ঘোষণা করলো—ছাত্র জমিয়ত বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি
গণঅভ্যুত্থান ২০২৪-এর স্মরণে আগামী জুলাই-আগস্ট মাসব্যাপী দেশজুড়ে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠান শাখাকে কর্মসূচিগুলো বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) ছাত্র জমিয়ত বাংলাদেশের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ, আহতদের ত্যাগ-তিতিক্ষা এবং মাদরাসা শিক্ষার্থীদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে দুই মাসব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, দেশব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা; সকল ক্যাম্পাসে গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী এবং ‘গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক আলোচনা সভা; শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়; ‘ইতিহাসের জীবন্ত সাক্ষী’ শীর্ষক গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়; আগস্ট মাসব্যাপী দেশের সকল জেলা ও মহানগরে ফ্যাসিবাদবিরোধী পদযাত্রা এবং গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় সংগঠনের সব শাখায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন।

কর্মসূচি প্রসঙ্গে ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির কালবেলাকে বলেন, ‘গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই স্মরণীয় জুলাই-আগস্ট উপলক্ষে দেশব্যাপী এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

#জেইউআই_নিউজ_বিডি #ছাত্র_জমিয়ত_বাংলাদেশ #সিজেবি #ছাজবা #ছাত্র_জমিয়ত

28/06/2026

ছাত্র জমিয়ত বাংলাদেশ—আদর্শ, ইলম ও চরিত্র গঠনের এক অগ্রযাত্রা।
আমরা বিশ্বাস করি, একটি আদর্শ সমাজের সূচনা হয় একজন আদর্শ মানুষ থেকে। তাই আমাদের প্রথম অঙ্গীকার—ব্যক্তিগঠন; ঈমান, আমল, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ একটি প্রজন্ম তৈরি করা।
ইসলামী শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং দ্বীনি মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী সমাজ গড়ে তোলাই আমাদের প্রত্যয়।
একটি ইনসাফভিত্তিক, নৈতিক ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে আমরা কাজ করে যেতে চাই—ইলম, আমল ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে।
এসো, আদর্শিক কাফেলার অংশ হও।
ছাত্র জমিয়ত বাংলাদেশ —আগামীর নেতৃত্ব গড়ার প্রত্যয়ে।

কথামালা, ভিডিও—ওডিও প্রোডাকশন
হাফিজ আবরার হুসাইন আরীফ
সাংগঠনিক সম্পাদক
ছাত্র জমিয়ত বাংলাদেশ, বালাগঞ্জ উপজেলা।

প্রচারে : ছাত্র জমিয়ত বাংলাদেশ, বালাগঞ্জ উপজেলা মিডিয়া সেল
Chhatra Jamiat Balaganj Upazila ছাত্র জমিয়ত বালাগঞ্জ উপজেলা

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chhatra Jamiat Balaganj Upazila ছাত্র জমিয়ত বালাগঞ্জ উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share