01/05/2026
প্রচার মিছিল, আনন্দ মিছিল, বিক্ষোভ মিছিল, এইধরনের কর্মসূচি আসলেই সংগঠনের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার গ্রুপ থেকে সেই কর্মসূচির খবর জানিয়ে দেওয়া হয়, আমাদের জাতীয়তাবাদী দলের যে কয়েকটি সংগঠন আছে আমার মনে হয় সব কয়টি সংগঠনের জেলা এবং মহানগরের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ সহ অনেক মাধ্যম আছে যা সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/সদস্য সচিব অথবা দপ্তরের দায়িত্বে যিনি থাকেন তিনি এক মেসেজেই জানিয়ে দেন যে কর্মসূচি সফলের লক্ষ্যে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আর মাত্র একদিন বাকি দলের প্রধান নিজ শহরে আসছেন নানান কর্মসূচি সহ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা আছে, অথচ বিগত ফ্যাসিস্ট আমলে রাজপথে যাদের অগ্রণী ভূমিকা ছিল, এক মেসেজেই যারা লাঠি গুলি টিয়ারসেলের তোয়াক্কা না করে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরেছিল তারা সহ তৃণমূলের অনেক নেতাকর্মীরা এখনো জানতেই পারল না যে তাদের করণীয় কি, তারা কি প্রোগ্রামের কোন দায়িত্ব পাবে, অথবা দলীয় প্রধানের আশেপাশে থাকার কোন এক্সেস কার্ড কি পাবে।
আসলে সিলেটি একটা প্রবাদ আছে যা না বললেই নয়,
খেওয়ানি ফার ওই গেলে মাঝি কার হালা.