16/05/2025
ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফেলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি ঘোষণা।
ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্তে গাফেলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচিঃ
১- আগামী ১৮ই মে ২০২৫, রবিবার দুপুর ৩.০০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর,শাহবাগের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
২- আগামী ১৮ই মে ২০২৫, রবিবার সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।