সিলেট মহানগর তাঁতী দল

সিলেট মহানগর তাঁতী দল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সিলেট মহানগর তাঁতী দল, Political organisation, Bondor Bazar,, Sylhet.

১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল। আজো আমরা সেই মহান নেতার আদর্শে অবিচল, এগিয়ে চলেছি সমৃদ্ধির পথে। ✊✊

বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে সিলেট মহানগর তাঁতী দল-এর পক্ষ থেকে জান...
20/08/2026

বাংলাদেশের নবনির্বাচিত ২৩তম মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে সিলেট মহানগর তাঁতী দল-এর পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন সিলেট মহানগর তাঁতী দলের সর্বস্তরের নেতা-কর্মীরা আপনার এই ঐতিহাসিক অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা বিশ্বাস করি, আপনার প্রজ্ঞা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং বলিষ্ঠ নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা আরও সুসংহত হবে।

আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় নতুন দায়িত্বে উত্তরোত্তর সাফল্য কামনা করি।

— শুভেচ্ছান্তে:
সিলেট মহানগর তাঁতী দল
(বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, সিলেট মহানগর শাখা)

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী মো: স...
19/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক হাজী মো: সোরমান আলী যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর এই অকাল প্রয়াণে সিলেট মহানগর তাঁতী দল গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
এক যৌথ শোক বার্তায় সিলেট মহানগর তাঁতী দলের আহ্বায়ক কয়েছ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন এবং সদস্য সচিব আমিনুল হক বেলাল সহ মহানগর তাঁতী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সংগঠনের স্বার্থে ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে হাজী মো: সোরমান আলীর ত্যাগ ও অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

প্রেস বিজ্ঞপ্তি / সাংগঠনিক সংবাদসিলেট মহানগর তাঁতী দলের ১৭নং যুগ্ম আহ্বায়ক পদ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ বহিষ্কারসাংগঠনিক...
18/08/2026

প্রেস বিজ্ঞপ্তি / সাংগঠনিক সংবাদ

সিলেট মহানগর তাঁতী দলের ১৭নং যুগ্ম আহ্বায়ক পদ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, অপকর্ম এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের আহ্বায়ক কমিটির ১৭নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল স্তরের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির দৃষ্টিগোচর হয় যে, সিলেট কোম্পানীগঞ্জের মেসার্স বশির কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আলী জিন্নাহ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, টিলা ধ্বংস, পরিবেশ ও খনিজ সম্পদের ক্ষতিসাধনসহ আনুমানিক ২৫১ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকার সরকারি সম্পদ আত্মসাতের মতো গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

এছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর স্পেশাল জজ আদালত, সিলেটে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় মামলা (মামলা নং- ১৮, তারিখ: ১৩/১০/২০২১ খ্রি.) বিচারাধীন রয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত কর্তৃক (বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং- ২৬৩/২৫) তাঁর বিরুদ্ধে সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা (Warrant of Arrest) জারি করা হয়েছে।

তাঁর এসব অপকর্ম, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, ফৌজদারি অপরাধ এবং আদালত কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ভাবমূর্তি, নীতি, শৃঙ্খলা ও আদর্শের চরম পরিপন্থী।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মোহাম্মদ আলী জিন্নাহ-কে সিলেট মহানগর তাঁতী দলের ১৭নং যুগ্ম আহ্বায়ক পদসহ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সাথে যেকোনো প্রকার সাংগঠনিক ও রাজনৈতিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।

প্রচারণে:
সিলেট মহানগর তাঁতী দল

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড-এর পরিচালক হিসেবে মনোনীত হওয়ায় জনাব বদরুজ্জামান সেলিম ...
18/08/2026

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড-এর পরিচালক হিসেবে মনোনীত হওয়ায় জনাব বদরুজ্জামান সেলিম ভাইকে সিলেট মহানগর তাঁতী দলের পক্ষ থেকে জানাই আন্তরিক লাল গোলাপের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন! 🌹🌹🌹
আপনার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সার্বিক সাফল্য ও উন্নতি কামনা করি।
— শুভেচ্ছান্তে:
সিলেট মহানগর তাঁতী দল

আজ আম্বরখানা ‘হোটেল পলাশ’-এ বিমানবন্দর থানা তাঁতী দল গঠনের লক্ষ্যে এক বিশেষ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অত্যন্ত আ...
18/08/2026

আজ আম্বরখানা ‘হোটেল পলাশ’-এ বিমানবন্দর থানা তাঁতী দল গঠনের লক্ষ্যে এক বিশেষ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সভায় জেলা ও মহানগর তাঁতী দলের উল্লেখযোগ্য শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয় ঐক্য, গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

16/08/2026
15/08/2026

সিলেট শাহপরাণ থানা তাঁতী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া মাহফিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর অম্লান স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
14/08/2026

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর অম্লান স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

Address

Bondor Bazar,
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট মহানগর তাঁতী দল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share