26/03/2026
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন :
আজ ২৬ শে মার্চ ২০২৬ ইং বৃহস্পতিবার, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে দুপুর ২.০০ ঘটিকায় মসজিদ মার্কেট ২য় তলায় জমিয়ত কার্যালয়ে শাখার সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন এর সভাপতিত্বে 'স্বাধীনতা সংগ্রামে জমিয়ত ও আলেমসমাজের অবদান' শীর্ষক আলোচনা সভা ও শহীদদের স্মরণে দু'আ মাহফিল' অনুষ্ঠিত হয়েছে।
এতে সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত জেলা দক্ষিণের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলনেই অগ্রণী ভূমিকা পালন করেনি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৭১ এর ২৪ মার্চ জমিয়ত দলগতভাবে স্বাধীনতার ডাক দেয়। মহান মুক্তিযুদ্ধে আলিম-উলামা ও জমিয়তের অসামান্য অবদান রয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে যার অনেক কিছু ইতিহাসে স্থান পায়নি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাফিজ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজ সুলতান আবু নাদের, প্রশিক্ষণ সম্পাদক তাজিম উদ্দিন, অফিস সম্পাদক ছাব্বির হুসেন রবিউল, পাঠাগার সম্পাদক ফাহিম আহমদ, সদস্য রেহান আহমদ প্রমুখ।