Ummul Qura Library Sylhet

Ummul Qura Library Sylhet উম্মুল ক্বোরা লাইব্রেরী, শাহপরাণ, সিলেটের একটি কুরআন ও সুন্নাহ ভিত্তিক লাইব্রেরী ।

09/09/2026
01/06/2026

ফুটবল ও নেশার কারণে মুসলিমরা আজ গোলাম - আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক

01/06/2026

📚হাজার বছর আগের লেখা মৌলিক আকীদার উৎসগ্রন্থ এই বইটা পড়েছেন? বইটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন: 👇

ইমাম হার্ব আল-কিরমানি রাহিমাহুল্লাহ [মৃ. ২৮০ হি.] বিরচিত “ইজমায়ি আকিদা” আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার একটি গুরুত্বপূর্ণ উৎসগ্রন্থ। ইমাম হার্ব এই কিতাবে বিভিন্ন অঞ্চলে অবস্থানকারী সালাফদের ইমামগণের সর্বসম্মত আকিদা ও মানহাজ উল্লেখ করেছেন। এজন্য যুগে যুগে আহলুস সুন্নাহর ইমামগণ এই কিতাবকে গুরুত্ব দিয়েছেন এবং এটাকে সালাফদের আকিদার বিশ্বস্ত রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করেছেন।

হাম্বালি মাজহাবের অবিসংবাদিত ফাকিহ ইমাম ইবনু আবি ইয়ালা রাহিমাহুল্লাহ (মৃ. ৫২৬ হি.) তাঁর বিখ্যাত ‘তাবাকাতুল হানাবিলা’ গ্রন্থে ইমাম আহমাদের আকিদা হিসেবে ইমাম হার্ব বিরচিত এই কিতাবের সম্পূর্ণ অংশ উল্লেখ করেছেন। [ইবনু আবি ইয়ালা, তাবাকাতুল হানাবিলা, খ. ১, পৃ. ২৪]

যদিও শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সতর্কতাবশত জানিয়ে দিয়েছেন, এটা ইমাম আহমাদের হুবহু কথা নয়; বরং এটা ইমাম আহমাদের শিষ্য হার্ব আল-কিরমানির কথা। [ইবনু তাইমিয়া, আল-ইস্তিকামা, খ. ১, পৃ. ৭৩]

মহান আল্লাহর সত্তাগত ঊর্ধ্বতার পক্ষে সমগ্র সালাফের আকিদা বর্ণনা করতে যেয়ে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ (মৃ. ৭২৮ হি.) একাধিক গ্রন্থে ইমাম হার্ব বিরচিত এই কিতাবের রেফারেন্স ও উদ্ধৃতি ব্যবহার করেছেন। [ইবনু তাইমিয়া, দারউ তাআরুদিল আকল ওয়ান নাকল, খ. ২, পৃ. ২২-২৩; ইবনু তাইমিয়া, বায়ানু তালবিসিল জাহমিয়্যা, খ. ২, পৃ. ৬১৭-৬১৮]

ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহও (মৃ. ৭৫১ হি.) মহান আল্লাহর ঊর্ধ্বতার পক্ষে সকল সালাফের আকিদা বর্ণনা করতে যেয়ে এই কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। এরপর বলেছেন, “তিনি (হার্ব আল-কিরমানি) সকল অঞ্চলের আহলুস সুন্নাহর সর্বসম্মত আকিদা হিসেবে এই কথা উল্লেখ করেছেন”। [ইবনুল কাইয়্যিম, ইজতিমাউল জুয়ুশিল ইসলামিয়্যা, পৃ. ৩৫৩]

অনুরূপভাবে আল্লাহর ঊর্ধ্বতা বিষয়ে পথভ্রষ্ট জাহমিয়া সম্প্রদায়ের বাতিল আকিদা কী ছিল, তা বর্ণনা করতে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ (মৃ. ৭৪৮ হি.) এই কিতাবের উদ্ধৃতি দিয়েছেন এবং ইমাম হার্বের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। [আজ-জাহাবি, আল-উলুয়্যু লিল আলিয়্যিল গাফফার, পৃ. ১৯৪]

একইভাবে আকিদা বিষয়ে সকল সালাফের মতাদর্শ কী ছিল, তার প্রমাণস্বরূপ এই কিতাব থেকে উদ্ধৃতি দিয়েছেন-হাম্বালি মাজহাবের প্রখ্যাত বিদ্বান ইমাম সাফফারিনি রাহিমাহুল্লাহ (মৃ. ১১৮৮ হি.)।
[আস-সাফফারিনি, লাওয়ামিউল আনওয়ারিল বাহিয়্যা, খ. ১, পৃ. ২২]

তথ্যবহুল গুরুত্বপূর্ণ এই বইটা দ্রুত সংগ্রহ করে নিন।

📚 বই: ইজমায়ি আকিদা
◑ মূল লেখক: ইমাম হার্ব আল-কিরমানি রাহিমাহুল্লাহ [মৃ. ২৮০ হি ]
◑ অনুবাদক ও টিকা: মুহাম্মাদ আব্দুল্লাহ মৃধা
◑ প্রকাশনী: ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
◑ বিষয়: ঈমান-আকিদা ও মানহাজ
◑ পৃষ্ঠা সংখ্যা: ১২০ পৃষ্ঠা
◑ বাইন্ডিং: পেপারব্যাক
◑ মুদ্রিত মূল্য: ৳ ১২৫
◑ বিক্রয় মূল্য: মাত্র ১০০ টাকা। ✅

🛒 আপনার পছন্দের যেকোনো বই কিনুন আমাদের থেকে ক্যাশ অথবা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে ইনবক্স করুন...

সময় তরবারির মতো, যা এজবার চলে যায় তা আর ফেরত আসে না।
01/06/2026

সময় তরবারির মতো, যা এজবার চলে যায় তা আর ফেরত আসে না।

"যে সকল অপকর্ম লানত ডেকে আনে" একটি সময়োপযোগী, হিতোপদেশমূলক এবং হেদায়েতমূলক বই। বইটিতে কুরআন ও সহীহ হাদীছের আলোকে এমন সব ...
01/06/2026

"যে সকল অপকর্ম লানত ডেকে আনে" একটি সময়োপযোগী, হিতোপদেশমূলক এবং হেদায়েতমূলক বই। বইটিতে কুরআন ও সহীহ হাদীছের আলোকে এমন সব অপকর্ম চিহ্নিত করা হয়েছে যেগুলোর প্রতি আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) কঠোরভাবে লানত বর্ষণ করেছেন। আনাস বিন আমান দ্বারা সংকলিত এই বইটি শায়খ আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানী ও আহমাদুল্লাহ সৈয়দপুরী - এ দুই বিজ্ঞ আলেমের শারঈ তত্ত্বাবধানে পরিশুদ্ধ করা হয়েছে। এতে কুরআন ও সহীহ হাদীসের আলোকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে লানতের কারণসমূহ, তা থেকে আত্মরক্ষার উপায় এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও সমাজের পরিণতি। কুরআন-সুন্নাহ রিসার্চ একাডেমীর পৃষ্ঠপোষকতায় এবং তাওহীদ পাবলিকেশন্স-এর পরিবেশনায় ৮০ পৃষ্ঠার এই ছোট কিন্তু গভীর প্রভাববিস্তারী বইটি পাঠককে অপকর্ম থেকে ফিরে আসতে এবং পরকালীন সফলতা অর্জনের পথ প্রশস্ত করতে সহায়ক হবে বলে আশা করা যায়।

📘 বইয়ের নাম: যে সকল অপকর্ম লানত ডেকে আনে
সংকলক: আনাস বিন আমান
শারঈ সম্পাদনা: শায়খ আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানী, আহমাদুল্লাহ সৈয়দপুরী
প্রকাশনায়: কুরআন-সুন্নাহ রিসার্চ একাডেমী
মুদ্রণ ও পরিবেশক: তাওহীদ পাবলিকেশন্স
প্রথম প্রকাশ: রজব, ১৪৪৬/পৌষ, ১৪৩১/জানুয়ারী, ২০২৫
পৃষ্ঠা সংখ্যা: ৮০
কভার: পেপারব্যাক

Address

Al Baraqa, Bohor Bidc Khadimpara Shahporan Sylhet
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummul Qura Library Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category