11/05/2026
কয়েকদিন আগে ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমেদ দুলাল এর উপর সংঘটিত ন্যাক্কারজনক গুপ্ত হামলার ঘটনায় অবশেষে আদালতের মাধ্যমে এই মামলার প্রধান দুই আসামি সুনামপুর গ্রামের শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও গুপ্ত হামলাকারী আপন দুই ভাই উজ্জ্বল ও রেদওয়ান আটক হয়েছে।
এই ঘটনায় আদালতের এই পদক্ষেপ প্রমাণ করে অন্যায় ও অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পায় না। সত্য একদিন না একদিন প্রকাশ হবেই এবং অপরাধীদের আইনের মুখোমুখি হতেই হবে।
এ ধরনের কাপুরুষোচিত গুপ্ত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা সমাজে সন্ত্রাস ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।
আমরা আদালতের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং জোরালোভাবে দাবি জানাচ্ছি সুনামপুর গ্রামের শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও গুপ্ত হামলাকারী আপন দুই ভাই উজ্জ্বল ও রেদওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা করা হোক।