ছাত্রশিবির শাবিপ্রবি - Chhatrashibir SUST

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • ছাত্রশিবির শাবিপ্রবি - Chhatrashibir SUST

ছাত্রশিবির শাবিপ্রবি - Chhatrashibir SUST Official page of Bangladesh Islami Chhatrashibir, Shahjalal University of Science & Technology
(1)

ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে কুরবানীর গোশত উপহার প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল ব...
30/05/2026

ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে কুরবানীর গোশত উপহার প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছাঈদ মোবারক
27/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা

ঈদ মোবারক

আসন্ন ঈদুল আযহায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে 'বখরা ঈদ'র খানি'সময়: ঈদের দিন রাত ৮:০০ ঘটিকা স্থান: নতুন ফুডকোর...
24/05/2026

আসন্ন ঈদুল আযহায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে 'বখরা ঈদ'র খানি'

সময়: ঈদের দিন রাত ৮:০০ ঘটিকা
স্থান: নতুন ফুডকোর্ট, শাবিপ্রবি

(অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন)

আয়োজনের সুবিধার্থে ফরমটি পূরণের অনুরোধ
[https://forms.gle/WtXGqbxAsbkfsW8d8]

আয়োজনে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড: মো: খায়রুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করে বাংলাদেশ ই...
24/05/2026

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড: মো: খায়রুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাসুদ রানা তুহিন, শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ হলে সিট বণ্টনে স্বচ্ছতা নিশ্চিতকরণ, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি প্রতিরোধ এবং সকল জটিলতা অবসান করে শাকসু নির্বাচন আয়োজনে নবনিযুক্ত উপাচার্যের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

বাছাইকৃত সাথীদের নিয়ে Summer Camp 2026 আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ...
24/05/2026

বাছাইকৃত সাথীদের নিয়ে Summer Camp 2026 আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল।

এছাড়াও সমাপনী সেশনে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাসুদ রানা তুহিন, সুনামগঞ্জ জেলা সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম, বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন ঈদুল আযহায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে 'বখরা ঈদ'র খানি'সময়: ঈদের দিনস্থান: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস(অন্...
21/05/2026

আসন্ন ঈদুল আযহায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে
'বখরা ঈদ'র খানি'

সময়: ঈদের দিন
স্থান: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

(অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন)

আয়োজনের সুবিধার্থে ফরমটি পূরণের অনুরোধ
[গুগল ফর্ম লিংক https://forms.gle/WtXGqbxAsbkfsW8d8]

আয়োজনে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিছানাকান্দিতে পানিতে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থী শান্ত বনিকের মৃত্যুতে শোক প্রকাশগতকাল (১৫ মে ২০২৬) আনুমানিক বিকেল চারটায়...
16/05/2026

বিছানাকান্দিতে পানিতে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থী শান্ত বনিকের মৃত্যুতে শোক প্রকাশ

গতকাল (১৫ মে ২০২৬) আনুমানিক বিকেল চারটায় সিলেটের পর্যটনকেন্দ্র বিছানাকান্দি ঘুরতে যেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ সেশনের ছাত্র শান্ত বনিক পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। এক যৌথ শোক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাসুদ রানা তুহিন এবং শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বলেন, ‘পিতামাতা অনেক আশা নিয়ে তাঁর সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠান। বিশ্ববিদ্যালয়ে এসে এভাবে প্রাণ ঝড়ে যাওয়া খুবই মর্মান্তিক। আমরা শান্ত বনিকের শোকসন্ত্রস্ত্র পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। ’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘শান্তর মৃত্যুর পেছনে প্রশাসনও দায় এড়াতে পারেনা। পর্যটনকেন্দ্রগুলোতে নিয়মিত পর্যটকরা আসলেও সেখানে নেই নিরাপত্তামূলক কোন ব্যবস্থা। পর্যটন স্পটে নেই সতর্কতামূলক চিহ্ন কিংবা কোন কুইক রেসপন্স টিম। কোন উদ্ধারকারী ডুবুরীও থাকে না। ফলে ফায়ার সার্ভিস থেকে ডুবুরী এসে পৌছতেই ৫-৬ ঘন্টা সময় লেগে যায়। এসব অরক্ষিত পর্যটনকেন্দ্রে প্রায়ই দূর্ঘটনা ঘটে। আমরা পর্যটন স্পটে যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাই, যেন আর কোন মায়ের বুক খালি না হয়।’

বার্তাপ্রেরক
মুহাম্মদ শাকিল
প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে ৪-১ গোলের ব্যাবধানে জয়ী হওয়া...
13/05/2026

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে ৪-১ গোলের ব্যাবধানে জয়ী হওয়ায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন

১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে দারসুল কুরআনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ...
11/05/2026

১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে দারসুল কুরআনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।উক্ত অনুষ্ঠানে দারস পেশ করেন সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার

১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে স্কুল ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞ...
11/05/2026

১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে স্কুল ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির শাবিপ্রবি - Chhatrashibir SUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share