11/09/2026
সিয়ানা ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার তারিখ ঘোষণা
প্রিয় প্রতিযোগী ভাই-বোনেরা!
আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সিরাত প্রতিযোগিতার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি।
ইতোমধ্যে আমাদের ২৮টি ভিডিও আপলোড হয়ে গেছে। আর মাত্র ২টি ভিডিও আপলোড হলেই ইনশাআল্লাহ আমাদের ভিডিও আপলোডের পর্ব সম্পন্ন হবে।
মধ্যখানে বাদ পরা ১১নম্বর ভিডিওটি আবার আপলোড করা হবে।
আশা করি, আপনারা ইতোমধ্যে প্রকাশিত ভিডিওগুলো মনোযোগসহকারে দেখেছেন, আলোচনাগুলো শুনেছেন এবং প্রয়োজনীয় নোট ও ভিডিও সংরক্ষণ করেছেন। আপনাদের প্রস্তুতিও নিশ্চয়ই এগিয়ে চলছে। বাকি প্রস্তুতিগুলোও যথাযথভাবে সম্পন্ন করে নেবেন।
আপনাদের জানিয়ে রাখছি, মূল প্রতিযোগিতার আগে আপনাদের প্রস্তুতি আরও সহজ ও নির্বিঘ্ন করার জন্য আমরা আয়োজন করছি একটি প্রস্তুতিমূলক প্রতিযোগিতা।
📅 প্রস্তুতিমূলক প্রতিযোগিতা: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, বাদ মাগরিব।
এই প্রস্তুতিমূলক প্রতিযোগিতার মাধ্যমে আপনারা মূল প্রতিযোগিতার পদ্ধতি ও প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হতে পারবেন এবং সম্ভাব্য সমস্যাগুলো আগেই বুঝে নেওয়ার সুযোগ পাবেন।
সঠিক সময় ও প্রতিযোগিতার লিংক ইনশাআল্লাহ ১৭ সেপ্টেম্বর মাগরিবের আগে আমাদের WhatsApp চ্যানেলে জানিয়ে দেওয়া হবে।
📅 ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতার বাছাই পর্ব।
বাছাই পর্বের ফলাফল যথাসম্ভব দ্রুত প্রকাশ করা হবে এবং ফলাফল প্রকাশের পরই চূড়ান্ত পর্বের তারিখ ও প্রয়োজনীয় নির্দেশনা আপনাদের জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
বিশেষ অনুরোধ
প্রিয় প্রতিযোগী ভাই-বোনেরা, এখন থেকেই প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিন। আমাদের page ও WhatsApp Channel-এ নিয়মিত চোখ রাখুন। প্রতিযোগিতা-সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ নোটিশ, সময়সূচি, লিংক ও নির্দেশনা সেখানেই প্রকাশ করা হবে।
সবার জন্য আন্তরিক শুভকামনা। জাযাকুমুল্লাহু খাইরান।
সিয়ানাহ ট্রাস্ট।