ICAB মোগলাবাজার থানা, সিলেট

ICAB মোগলাবাজার থানা, সিলেট “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
দ্বীনের তরে লড়ছে যারা, তারাই আসল বীর"

12/07/2026

বন্যার্তদের মাঝে ইসলামী আন্দোলনের মহাসচিব
বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে
-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর আজ ১২ জুলাই বাঁশখালীর দুর্যোগকবলিত পশ্চিম চাম্বল ইউনিয়নের ডিপুটি ঘোনা এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এছাড়াও বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন স্থানে দুর্যোগে আক্রান্ত মানুষের সাথে কথা বলেন এবং জরুরী সহায়তা পৌছে দেন। এসময় মানুষের দুর্ভোগ দেখে এবং ক্ষয়ক্ষতির পরিমান দেখে উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব।

তিনি বলেন, ক্ষতির মাত্রা এতো বেশি যে, রাষ্ট্র দায়িত্ব না নিলে এই মানুষদের পক্ষে ঘুরে দাড়ানো কঠিন হবে। বহু পরিবারকে আবার নতুন করে সংসার গোছাতে হবে। সেজন্য আমরা বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে রাষ্ট্রকে সক্রিয় ও আন্তরিক দেখতে চাই।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কেবল ত্রাণ বিতরণ ও পুনর্বাসনই শেষ কথা না। আমরা ভাটির দেশ। বন্যা এখানে প্রাকৃতিক বিষয়। কিন্তু বন্যায় ক্ষয়-ক্ষতি কমানোর জন্য সরকারের প্রস্তুতি ও নদী ও বন্যা ব্যবস্থাপনায় কোন ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বন্যার বাস্তবতাকে বিবেচনায় নিয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাজ কল্যাণ বিভাগের প্রধান আলহাজ্ব আব্দুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, চট্টগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা মুজাহিদ সগীর আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনদক্ষিণ সুরমার দাউদপুর মনির আহমদ একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা, পূবালী ব্যাংক পিএল...
12/07/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

দক্ষিণ সুরমার দাউদপুর মনির আহমদ একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা, পূবালী ব্যাংক পিএলসি.-এর সাবেক পরিচালক, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব মনির উদ্দিন আহমেদ সাহেবের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি।

শিক্ষার প্রসার, মানবসম্পদ গঠন এবং সমাজকল্যাণে তাঁর অবদান দক্ষিণ সুরমাসহ সমগ্র অঞ্চলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একজন শিক্ষানুরাগী হিসেবে তিনি যে আলোকিত প্রজন্ম গঠনের স্বপ্ন দেখেছিলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও তাঁর প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।

আমীন।

তিতুমীর কলেজের হলের সিট বণ্টন নিয়ে প্রকাশিত একটি সংবাদকে ‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও অপতথ্যনির্ভর’ দাবি করে তীব্র প্রতি...
08/07/2026

তিতুমীর কলেজের হলের সিট বণ্টন নিয়ে প্রকাশিত একটি সংবাদকে ‘মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও অপতথ্যনির্ভর’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূরের স্বাক্ষরিত এক বিবৃতিতে অভিযোগ করা হয়, অনলাইন সংবাদমাধ্যম The Daily Campus একটি ‘বিকৃত ও একপাক্ষিক’ প্রতিবেদন প্রকাশ করেছে, যা পরবর্তীতে ছাত্রশিবিরের বিভিন্ন দায়িত্বশীল নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

বিবৃতিতে বলা হয়, ৫ আগস্ট পরবর্তী সময়ে তিতুমীর কলেজ প্রশাসন ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের নিয়ে একাধিক বৈঠক করে। সেখানে ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে দাবি করা হয়, যারা পূর্বে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিলেন, তাদেরই একটি অংশ পরে ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক পরিচয়ে ওই বৈঠকে অংশ নেন।

ইসলামী ছাত্র আন্দোলনের দাবি, বৈঠকে তারা এবং ছাত্রশিবির মেধা ও আর্থিক অসচ্ছলতাকে ভিত্তি করে হলের সিট বণ্টনের প্রস্তাব দিলেও ছাত্রদল এর বিরোধিতা করে। ফলে তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরে রাজনৈতিক বিবেচনায় সিট বণ্টনের প্রক্রিয়া শুরু হলে ছাত্রদল বড় অংশের সিট গ্রহণ করে। অন্যদিকে ছাত্রশিবিরকে দ্বিতীয় বৃহত্তম অংশ দেওয়া হলেও তা চাহিদার তুলনায় কম হওয়ায় তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। তবে পরে ছাত্রদলের বরাদ্দকৃত কিছু কক্ষে নিজেদের কর্মীদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয় বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, ইসলামী ছাত্র আন্দোলনের অধিকাংশ কর্মী আগে থেকেই ক্যাম্পাসসংলগ্ন মেসে অবস্থান করায় হলকেন্দ্রিক দখলদারিত্বের রাজনীতিতে তারা জড়ায়নি। কেবল প্রশাসনের কাছে আবেদন করা কয়েকজন শিক্ষার্থী বৈধ প্রক্রিয়ায় মোট আটটি সিট পান। এর বাইরে সংগঠনের কোনো সদস্য অবৈধভাবে হলে অবস্থান করছেন—এমন তথ্য তাদের জানা নেই বলেও দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক বিবেচনায় সিট বণ্টনের ক্ষেত্রে সাধারণত সংশ্লিষ্ট সংগঠনগুলো নিজেদের কর্মীদের অগ্রাধিকার দেয়; সেখানে অর্থ লেনদেন বা বৈধ আর্থিক প্রক্রিয়ার প্রশ্ন আসে না। অথচ প্রকাশিত সংবাদে ‘৩৯ লাখ টাকার সিট বাণিজ্য’-সংক্রান্ত যে হিসাব তুলে ধরা হয়েছে, সেটিকে ‘অবাস্তব ও হাস্যকর’ বলে

তিনি রাহনুমায়ে বাঙলা এবং যামানার ইমাম ✊🔥
25/06/2026

তিনি রাহনুমায়ে বাঙলা এবং যামানার ইমাম ✊🔥

জুলাইয়ের অগ্রসেনানি মুফতি সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে মিথ্যা মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ...
24/06/2026

জুলাইয়ের অগ্রসেনানি মুফতি সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে মিথ্যা মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)-এর বিরুদ্ধে কুমিল্লায় দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

২৪ জুন ২০২৬ বুধবার বিকেলে এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ মামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, দেশপ্রেমিক ও জনআকাঙ্ক্ষার প্রতীক শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা মামলা রাজনৈতিক প্রতিহিংসা ও পরিকল্পিত হয়রানির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর আপসহীন অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই একটি স্বার্থান্বেষী মহল এ গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

নেতৃদ্বয় আরও বলেন, মিথ্যা মামলা, অপপ্রচার ও হয়রানির মাধ্যমে সত্যের কণ্ঠরোধ করা যাবে না। জনগণের আস্থাভাজন এই নেতার বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে এবং সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের প্রকাশ্য ক্ষমা প্রার্থনার ব্যবস্থা গ্রহণ না করা হলে দেশের ছাত্রসমাজ ও তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। অন্যায়, জুলুম ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে রাজপথেই এর সমুচিত জবাব দেওয়া হবে।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

24/06/2026
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোলন-এর সা‌বেক কেন্দ্রীয় সহ-সভাপ‌তি ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন Kalarab Shilpigosthi'র প্রতিষ্...
18/06/2026

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোলন-এর সা‌বেক কেন্দ্রীয় সহ-সভাপ‌তি ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন Kalarab Shilpigosthi'র প্রতিষ্ঠাতা মাওলানা আইনুদ্দীন আল-আজাদ রহ.।

১৯৭৩ সাল
‌ঝিনাইদহ জেলার কা‌লিগ‌ঞ্জের এক মুস‌লিম প‌রিবা‌রে কিংবদন্তি সংগীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ-এর জন্ম।

১৯৮৩ সাল
নিজ এলাকায় প্রাথমিক শিক্ষা ও ইসলামী শিক্ষার শুরু।

১৯৯১ সাল
‌নিজ জেলা ঝিনাইদহ অন্তর্গত কা‌লিগঞ্জ‌ে‌র কাষ্ঠসাগর মাদরাসায় দা‌খিল ও জনাব মাওলানা ই‌দ্রিস সা‌হে‌বের কাছ থে‌কে তিলাওয়াত, আজান ও হামদ-নাত বিষ‌য়ে উৎসা‌হ লাভ।

১৯৯২ ও ১৯৯৩ সাল
ছার‌ছিনা কা‌মিল মাদরাসা থে‌কে আ‌লিম অধ্যয়নকা‌লে শাইখ সৈয়দ ফজলুল করীম রহ. এর সাক্ষাৎ ও অনু‌প্রেরণা লাভ এবং ঝিনাইদ‌হে পীর সা‌হেব চর‌মোনাইর মাহ‌ফি‌লে যোগদান ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোলন-এর প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্য‌মে বিপ্ল‌বের প‌থে অগ্রযাত্রা শুরু।

১৯৯৪ সাল
ঝিনাইদ‌হে অন‌ুষ্ঠিত আজান প্র‌তি‌যো‌গিতায় অংশগ্রহণ ও প্রথম স্থান অ‌ধিকার এবং আনুষ্ঠা‌নিক কাব্য ও সংগীত চর্চার শুরু।

১৯৯৫ সাল
মাগুরা সিদ্দী‌কিয়া কা‌মিল মাদরাসা থে‌কে ফা‌যিল পাশাপ‌শি ঝিনাইদহ কে‌সি ক‌লেজ থে‌কে বাংলায় অনার্স এবং ইশা ছাত্র আ‌ন্দোলন ঝিনাইদহ জেলার আহ্বায়‌কের দা‌য়িত্ব পালনের মাধ্য‌মে সাংগঠ‌নিক জীব‌নের শুরু এবং ইসলামী সংগীতের প্রথম অ‌ডিও এ্যালবাম দু‌র্বিনার রাজধানীর তমদ্দুন মি‌ডিয়া থে‌কে প্রকাশ।

১৯৯৬ সাল
‌ঝিনাইদহ জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোলন-এর পুর্ণাঙ্গ ক‌মি‌টি‌তে সাধারণ সম্পাদক এর দা‌য়িত্ব পালন।

১৯৯৭ সাল
‌নিজ জেলা ঝিনাইদ‌হে ইশা ছাত্র আ‌ন্দোলন-এর সভাপ‌তির দা‌য়িত্ব পালন এবং বছরান্তে বিপ্ল‌বের তামান্না ও সঙ্গীতের প্র‌য়োজ‌নে ঢাকায় আগমন, অ‌ভিযান শিল্পী‌গোষ্ঠি‌তে যোগদান ও দ্বিতীয় অ‌ডিও এ্যালবাম অবগাহন প্রকাশ।

১৯৯৮ ও ১৯৯৯ সাল
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোলন কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য ও প্র‌শিক্ষণ সম্পাদক ম‌নোনীত এবং তৃতীয় অ‌ডিও এ্যালবাম কবর প‌থের যাত্রী পর্যায়ক্রমে জনতার আর্তনাদ, রক্ত ভেজা পথ, তেল, য‌দি, বু‌ঝে শু‌নে, কি হ‌বে, শি‌ক্ষিত শয়তান, বু‌শের কবর, বদ‌লে যা‌বে দিন, মানুষ, তাই‌তোসহ সমাজ বাস্তবতার প্র‌য়োজ‌নে বহু সঙ্গী‌তের এ্যালবাম প্রকাশ।

২০০০ ও ২০০১ সাল
সরকা‌রি মাদরাসা-ই আ‌লিয়া ঢাকায় কা‌মি‌লে ভ‌র্তি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপ‌তির দা‌য়িত্বে শপথ গ্রহণ ও বিপ্ল‌বের অগ্রযাত্রায় জা‌লি‌মের ব‌ন্দিশালায় গমন।

২০০৪ সাল
সাংস্কৃ‌তিক বিপ্ল‌বের অকৃ‌ত্রিম বাসনায় প্র‌তিষ্ঠা ক‌রেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব।

২০০৮ সাল
কলরব ও ইকরা বাংলা‌দেশ-এর যৌথ উ‌দ্যো‌গে ঢাকার চীন‌মৈত্রী সম্মেলন কে‌ন্দ্রে আ‌য়োজন ক‌রেন ইন্টারন্যাশনাল ইসলামিক কনসার্ট।

২০১০সাল
মূলত ২০০০ সাল থে‌কেই সঙ্গীত ও সংগঠ‌নের পাশাপা‌শি সারা দে‌শে দী‌নি মাহ‌ফি‌লে বয়ান ও বক্তৃতা পেশ।

সর্ব‌শেষ...
১৮ জুন ২০১০ ইং শুক্রবার আক‌স্মিক সড়ক দুর্ঘনার কব‌লে প‌ড়ে মহান প্রভূ‌র সা‌ন্নি‌ধ্যে চ‌লে যান বাঙালীর রু‌চি ও সংস্কৃ‌তি‌তে দারুণভা‌বে নাড়া দেয়া বিপ্ল‌বের স্বপ্নচারী মাওলানা আইনুদ্দীন আল আজাদ রহ.।

আমরা তাঁর মাগফিরাত ও শাহাদাতের মৃত্যু এবং জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামের জন্য মহান মালিকের নিকট প্রার্থনা করছি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে আসন্ন ১৪৪৮ হিজরি নববর্ষ উপলক্ষে "হিজরি ক্যালেন্ডার ১৪৪৮" এর মোড়ক উন্মোচনপ্রতি...
17/06/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে আসন্ন ১৪৪৮ হিজরি নববর্ষ উপলক্ষে "হিজরি ক্যালেন্ডার ১৪৪৮" এর মোড়ক উন্মোচন

প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় ১৪৪৮ হিজরি ক্যালেন্ডার প্রকাশিত হয়।

১৪৪৮ হিজরি সনের নতুন প্রকাশিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।

দেশের বিভিন্ন স্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক মামলা দায়ের ও গ্রেফতারে...
16/06/2026

দেশের বিভিন্ন স্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক মামলা দায়ের ও গ্রেফতারের যে ধারাবাহিকতা চলছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করতে এবং ভিন্নমতকে দমিয়ে রাখতে নিরপরাধ শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু বানিয়ে ভয়ভীতি ও দমননীতির আশ্রয় নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য অশনিসংকেত।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানির মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদের আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত করা যাবে না। তারা ন্যায়, ইনসাফ ও আদর্শিক সংগ্রামের পথেই অবিচল থাকবে, ইনশাআল্লাহ।

আমি সকল রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাই, অতীতের স্বৈরাচারী রাজনৈতিক সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার কোনো অপচেষ্টা করবেন না। যদি আবারও রাজনৈতিক প্রতিহিংসা, দমন-পীড়ন ও হয়রানির সেই পুরোনো সংস্কৃতি ফিরে আসতে দেখা যায়, তবে দেশের ছাত্রসমাজ নীরব দর্শকের ভূমিকা পালন করবে না, ইনশাআল্লাহ।

ইউসুফ পিয়াস
কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICAB মোগলাবাজার থানা, সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share