ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর Chhatra Jamiat Sylhet North

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর Chhatra Jamiat Sylhet North

ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর Chhatra Jamiat Sylhet North ব্যক্তিগঠন ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন।

আলহামদুলিল্লাহ। ২০২৬-২০২৮ সেশনের কেন্দ্র অনুমোদিত প্যানেল।
20/08/2026

আলহামদুলিল্লাহ।
২০২৬-২০২৮ সেশনের কেন্দ্র অনুমোদিত প্যানেল।

গানবাজনা বন্ধের অনুরোধে লাঠিচার্জ! মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি আচরণের নিন্দা ছাত্র জমিয়তের -ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম ...
19/08/2026

গানবাজনা বন্ধের অনুরোধে লাঠিচার্জ! মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি আচরণের নিন্দা ছাত্র জমিয়তের -

ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেড্ডা পুলিশ লাইন্সে উচ্চস্বরে গানবাজনার প্রতিবাদ জানাতে গিয়ে দারুল আরকাম মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ এবং পরবর্তীতে পুলিশি লাঠিচার্জে মাদরাসা শিক্ষার্থীসহ প্রায় ৩০ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, বুধবার মাদরাসায় পরীক্ষা থাকায় মঙ্গলবার গভীর রাতে পুলিশ লাইন্সের ভেতরে উচ্চস্বরে গানবাজনার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রস্তুতিতে বিঘ্ন ঘটছিল। এ অবস্থায় মাদরাসার কয়েকজন শিক্ষার্থী উচ্চস্বর কমানোর অনুরোধ জানাতে গেলে তাদের সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক। একটি সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আহত করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বিবৃতিতে তিনি বলেন, পুলিশ জনগণের সেবক ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই সাধারণ মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে তাদের আরও দায়িত্বশীল, সংযত ও পেশাদার হওয়া প্রয়োজন। কিন্তু দুঃখজনকভাবে, ফ্যাসিবাদী আমলের দীর্ঘদিনের স্বেচ্ছাচারী মানসিকতার কিছু প্রবণতা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে দৃশ্যমান। জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে কাঙ্ক্ষিত সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
আরও বলেন, পুলিশ সুপার ঘটনাটিকে অনভিপ্রেত ও ভুল বোঝাবুঝির ফল হিসেবে উল্লেখ করেছেন এবং উচ্চস্বরে গানবাজনা করাও সঠিক হয়নি বলে স্বীকার করেছেন। আমরা মনে করি, বিষয়টি শুধু বক্তব্য বা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা যথাযথভাবে তদন্ত করা জরুরি।

বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ আহত মাদরাসা শিক্ষার্থী ও অন্যান্য আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানায়। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া মাদরাসা ও মসজিদের নিকটবর্তী এলাকায় উচ্চস্বরে গানবাজনা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নেতৃদ্বয় বলেন, শিক্ষা ও ইবাদতের পরিবেশের প্রতি সকলের সম্মান প্রদর্শন করা উচিত। কোনো পক্ষের অসতর্কতা বা দায়িত্বহীনতার কারণে যেন শিক্ষার্থী, সাধারণ মানুষ কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত না হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বার্তাপ্রেরক
আহমাদ আল গাজি
কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক,
ছাত্র জমিয়ত বাংলাদেশ

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ বলেন...
19/08/2026

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ বলেন...

আমার দেখা একজন সেরা সংগঠক হাফিজ জাকির হোসাইন। তার দূরদর্শী পরিকল্পনা, সংগঠনের দক্ষ নাবিক তৈরি করা, নিপুণ কর্মপদ্ধতি ও নি...
18/08/2026

আমার দেখা একজন সেরা সংগঠক হাফিজ জাকির হোসাইন। তার দূরদর্শী পরিকল্পনা, সংগঠনের দক্ষ নাবিক তৈরি করা, নিপুণ কর্মপদ্ধতি ও নিষ্ঠার সাথে কাজ করা আমাকে মুগ্ধ করেছে।

সালাহ উদ্দীন
সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচী! রবিউল আউয়াল মাস আমাদের মাঝে উপস্থিত। এ মাসে বিশ্বমানবতার মহান শিক্ষক, হযরত মু...
18/08/2026

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচী!

রবিউল আউয়াল মাস আমাদের মাঝে উপস্থিত। এ মাসে বিশ্বমানবতার মহান শিক্ষক, হযরত মুহাম্মদ সা.-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও কর্মময় জীবনের স্মরণ ও আলোচনা বিশেষ গুরুত্ব বহন করে। রাসুলুল্লাহ সা.-এর সিরাত, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের জন্য অনুসরণীয় পূর্ণাঙ্গ আদর্শ। তাই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে ছাত্রসমাজের মাঝে রাসুলুল্লাহ সা.-এর জীবনাদর্শ, সুন্নাহ ও ইসলামী মূল্যবোধের চর্চা বাড়াতে ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর সকল শাখা ও দায়িত্বশীলদের নিম্নোক্ত কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো যাচ্ছে।

কেন্দ্রীয় কর্মসূচিসমূহ
১. সিরাত পাঠচক্র:
মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত সিরাত পাঠচক্রের আয়োজন করা।
২. সকল জেলা ও মহানগর সিরাত মাহফিল ও আলোচনা সভা:
বিশিষ্ট আলেম-উলামা ও শিক্ষকদের মাধ্যমে রাসুলুল্লাহ সা.-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভার আয়োজন করা।
৩. সিরাত প্রতিযোগিতা:
শিক্ষার্থীদের অংশগ্রহণে সিরাত কুইজ, রচনা, বক্তৃতা ও লিখিত প্রতিযোগিতার আয়োজন করা।
৪. সিরাতগ্রন্থ পাঠ ও বিতরণ:
শাখার দায়িত্বশীল ও শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত সিরাতগ্রন্থ পাঠের উদ্যোগ গ্রহণ এবং সামর্থ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ সিরাতগ্রন্থ বিতরণ করা।
৫. সিরাত প্রদর্শনী ও দেয়ালিকা:
শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সিরাতভিত্তিক দেয়ালিকা, পোস্টার, ক্যালিগ্রাফি ও প্রদর্শনীর আয়োজন করা।
অতএব, উপরোক্ত কর্মসূচি সমূহ বাস্তবায়নে সংগঠনের সকল শাখার দায়িত্বশীল বৃন্দের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করা হলো। আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমিন।

বার্তাপ্রেরক
জুবায়ের হোসেন
দফতর সম্পাদক,
ছাত্র জমিয়ত বাংলাদেশ

ইদানিং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ করছি যে, সিলেটের মাটিতে ইস্কন নামক একটা কথিত সংগঠনের তৎপরতা। যাদের কাজ হলো দেশ ...
18/08/2026

ইদানিং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ করছি যে, সিলেটের মাটিতে ইস্কন নামক একটা কথিত সংগঠনের তৎপরতা।
যাদের কাজ হলো দেশ দ্রোহীতা এবং মুসলিম নারীদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে ইজ্জত হননের চেষ্টা করা৷ তা নিয়ে আমরা খুবই শঙ্কিত।

সালমান মাসরুর
সাংগঠনিক সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর।

ধন্যবাদ দীপ্ত নিউজকে। https://diptonews.com/2026/08/18/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%...
18/08/2026

ধন্যবাদ দীপ্ত নিউজকে।

https://diptonews.com/2026/08/18/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/?fbclid=IwdGRjcATxS5ZjbGNrBPFLgHBkb2YFZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4AAEe4bqapocn0uBNzcsFXX04WY7WnJP_vyIdjauWa-bKfhYTe2MyudS0dyRT-8g_aem_sdFNCM4xzpjQCblbp6GWVg

মাদক-কিশোর গ্যাং থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হবে : ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর★ সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আব...

মঙ্গলবার সিলেট জেলা প্রশাসকের সাথে মতবিনিময়ের এক প্রসঙ্গে তিনি এই কথাগুলো বলেন। সূত্র : দৈনিক ইনকিলাব ১৮-০৮-২০২৬ ইং প্রক...
18/08/2026

মঙ্গলবার সিলেট জেলা প্রশাসকের সাথে মতবিনিময়ের এক প্রসঙ্গে তিনি এই কথাগুলো বলেন।

সূত্র : দৈনিক ইনকিলাব
১৮-০৮-২০২৬ ইং প্রকাশিত।
(কমেন্টে বিস্তারিত)

দৈনিক ইনকিলাব-এ প্রকাশিত
18/08/2026

দৈনিক ইনকিলাব-এ প্রকাশিত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মামুন-এর সাথে মতবিনিময় করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখ.....

জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময় "মাদক-কিশোর গ্যাং থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হবে"★সিলেটের...
18/08/2026

জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়

"মাদক-কিশোর গ্যাং থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হবে"


সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মামুন-এর সাথে মতবিনিময় করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময়ে অংশ নেন সংগঠনের সভাপতি আবু তালহা তোফায়েল।

মতবিনিময়ে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মৌলিক অধিকার এবং সম্প্রতি সিলেটের বিভিন্ন দূরাবস্থা নিয়ে কথা বলেন আবু তালহা তোফায়েল। তিনি বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান দেশে আসায় সিলেটের সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। আইন-প্রশাসনের চোখ ফাঁকি দিতে বেপরোয়া গাড়ি চলাচল করায় সড়ক দূর্ঘটনার শিকার হন সাধারণ যাত্রীরা।
তিনি আরও বলেন, সিলেটের সীমান্ত দিয়ে সম্প্রতি অধিক হারে মাদক দেশে আসায় যুব সমাজের নৈতিক অবক্ষয়ের পাশাপাশি শিক্ষার্থী ও মেয়ে শিক্ষার্থীদের উপরও এর প্রভাব পড়ছে। মাদকাসক্ত হয়ে শিক্ষার্থীরা পাঠদান থেকে দূরে সরে যাচ্ছে এবং কিশোর গ্যাংয়ের মতো মারাত্মক অপরাধে জড়িয়ে পড়ছে। দেশ গড়তে এবং সামাজিক দূরাবস্থা থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং সীমান্তের বিজিপি সদস্যরা অত্যন্ত চৌকস থাকতে হবে।

মতবিনিময়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক নিয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গতমাসে ১৫০০ মামলা ও বিভিন্ন দণ্ডে জরিমানা আদায় করেছি এবং ৩'শ এর অধিক মাদক কারবারিদের হাজতে পাঠিয়েছি।
পাশাপাশি তিনি দেশ গড়ার লক্ষ্যে যেকোনো ইস্যুতে প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠনের সাথে আলোচনার আশ্বাস দেন।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম সম্পাদক ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, ছাত্র জমিয়তের সদ্য বিদায়ী সভাপতি হাফিজ জাকির হোসাইন, সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক আব্দুল্লাহ সালমান, ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, যুগ্ম-সম্পাদক নাবিল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর, অর্থ সম্পাদক এমাদ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস শাকুর, কলেজ বি. সম্পাদক মাহদী হাসান মাহফুজ, দফতর সম্পাদক শরিফ বিন আমিন, কওমি মাদ্রাসা সম্পাদক জাহিদ আহমদ ও সদস্য ইমরান আহমদ, প্রমুখ।

Address

Purbasha, Shibganj
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর Chhatra Jamiat Sylhet North posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share