Sylhet Metropolitan Police - SMP

Sylhet Metropolitan Police - SMP This Is The Official Page of Sylhet
Metropolitan Police.
(1)

07/09/2026

সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ২৪ ঘন্টায় ৩৩ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২০১ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণঃ

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কর্তৃক পরিচালিত গত ০৬/০৯/২০২৬খ্রি. (০০.০০ থেকে ২৩.৫৯ ঘটিকা) পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৩৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ছিল: নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালানকারী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামি।

উদ্ধারকৃত মালামাল: ৪১,৫৯০ টাকার ভারতীয় Olivoyl, Dove seram,Gillette ব্লেড উদ্ধার করা হয়েছে।

ট্রাফিক বিভাগের অভিযান: সর্বমোট ২০১ টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; যার মধ্যে মামলা প্রদান-৯০টি যানবাহন এবং আটক-১১১টি যানবাহন।

আইনানুগ ব্যবস্থা -
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার:০৫/০৯/২০২৬ খ্রিঃ রাত ০০:৫০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ খলিল...
06/09/2026

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার:

০৫/০৯/২০২৬ খ্রিঃ রাত ০০:৫০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ খলিলুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল এলাকা হতে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৬, তারিখ-২৯/০৮/২০২৬ খ্রিঃ, ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯-এর ৪/৫ ধারার এজাহারনামীয় আসামি ১। বরকত আলী (২০), পিতা-আলমগীর, মাতা-আয়না মতি বেগম, সাং-সওদাগরটুলা (চারাদিঘীরপাড়), থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, তদন্তে প্রাপ্ত আসামি ২। সানি আলম (২৪), পিতা-শাহজাহান মিয়া, মাতা-মনোয়ারা বেগম, সাং-নয়াগাঁও, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ; বর্তমান সাং-পরগুনা (কুনিরচর), থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট, এবং ৩। রাকিব রানা (২২), পিতা-মোঃ ইসহাক, মাতা-রোকসানা, সাং-মলাটিলা বটেশ্বর, থানা-শাহপরান (রহঃ), জেলা-সিলেট-কে গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, গত ২৮/০৮/২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১০:৫০ ঘটিকায় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন বঙ্গবীর শিশু পার্ক এলাকায় লেগুনা চালক ও তার ভাইকে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত উক্ত ০৩ (তিন) জন আসামিকে গ্রেফতার করা হয়।

সিডিএমএস যাচাই করে আসামি বরকত আলীর বিরুদ্ধে ০৩টি এবং সানির বিরুদ্ধে ০১টি পূর্বের মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

06/09/2026

সিলেটে হকার উচ্ছেদ অভিযানে ২১ জন আটক, সরকারি নির্দেশ অমান্য করায় ১১ দোকানে জরিমানা:

সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকল্পে অদ্য ০৬/০৯/২০২৬ খ্রি. কোতোয়ালী মডেল থানা, এয়ারপোর্ট থানা ও দক্ষিণ সুরমা থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ২১ জন হকারকে আটক করাসহ উল্লেখযোগ্য সংখ্যক হকারকে উচ্ছেদ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, সরকার কর্তৃক নির্ধারিত সময় রাত ৮টার মধ্যে দোকান বন্ধ না করায় ১১টি দোকানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়। এসব দোকানে মোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

05/09/2026

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ চিরুনী অভিযানে ৫১ জন আটক:

মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক অদ্য ০৫/০৯/২০২৬ খ্রি. বিকাল ১৭:০০ ঘটিকা হতে রাত ২২:০০ ঘটিকা পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। এসএমপি কর্তৃক পরিচালিত উক্ত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে মোট ৫১ জন আসামিকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

থানাভিত্তিক আটককৃতদের সংখ্যাঃ
➤ কোতোয়ালি মডেল থানা — ০৯ জন
➤ জালালাবাদ থানা —১২ জন
➤ এয়ারপোর্ট থানা — ১২ জন
➤ দক্ষিণ সুরমা থানা — ০৮ জন
➤ মোগলাবাজার থানা — ০২ জন
➤ শাহপরাণ (রহঃ) থানা — ০৮ জন
☞ সর্বমোট—৫১জন।

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মান্যবর অ্যাডিশনাল আইজি(গ্রেড-১) ফিন্যান্স, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা মহোদয় কর্তৃক এসএমপি নির্মাণাধীন অফ...
05/09/2026

মান্যবর অ্যাডিশনাল আইজি(গ্রেড-১) ফিন্যান্স, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা মহোদয় কর্তৃক এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শনঃ

অদ্য ০৫/০৯/২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় মান্যবর অ্যাডিশনাল আইজি(গ্রেড-১) ফিন্যান্স, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম, মহোদয় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নির্মাণাধীন অফিসার মেস এবং নাইওরপুলে নির্মাণাধীন এসএমপি সদর দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি মহোদয় উভয় স্থাপনার নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, গুণগত মান ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এবং নির্মাণকাজের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরবর্তীতে মান্যবর অ্যাডিশনাল আইজি মহোদয় সিলেট মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি হিসাব শাখার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবগত হন। এরপর তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের ড্রোন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং এর সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা মহোদয়; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এনামুল হক; সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক ; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

05/09/2026

সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ২৪ ঘন্টায় ৬২ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ১৮০ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণঃ

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কর্তৃক পরিচালিত গত ০৪/০৯/২০২৬খ্রি. (০০.০০ থেকে ২৩.৫৯ ঘটিকা) পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ছিল: নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালানকারী এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামি।

উদ্ধারকৃত মালামাল: ০৮,৫১,৯৪৫ টাকার ভারতীয় কস‌মে‌টিকস, ৮৮২ পিস ভারতীয় কিটকাট চকলেট, ১০,০০০ শলাকা মালবোরো সিগারেট ও ৯০০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়েছে।

ট্রাফিক বিভাগের অভিযান: সর্বমোট ১৮০ টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; যার মধ্যে মামলা প্রদান-৮০টি যানবাহন এবং আটক-১০০টি যানবাহন।

আইনানুগ ব্যবস্থা -
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ০৮,৫১,৯৪৫/- (আট লক্ষ একান্ন হাজার নয়শত পঁয়তাল্লিশ) টাকার ভারতীয় পণ্যসহ একটি নোহা গাড়ি আটক...
04/09/2026

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ০৮,৫১,৯৪৫/- (আট লক্ষ একান্ন হাজার নয়শত পঁয়তাল্লিশ) টাকার ভারতীয় পণ্যসহ একটি নোহা গাড়ি আটক:

০৩/০৯/২০২৬ খ্রিঃ সকাল আনুমানিক ০৮.১৫ ঘটিকায় এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়ার্দী, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে একটি মোটরসাইকেল ও নোহা গাড়ি দুর্ঘটনাকবলিত অবস্থায় দেখতে পান।মোটরসাইকেলের আরোহীদের স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ সময় নোহা গাড়ির চালক গাড়িটি লক করে চাবি নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে নোহা গাড়ি যার রেজিঃ নং-সিলেট-চ-৫১-০১৪২ তল্লাশি করে ভারতীয় বিভিন্ন পণ্য—Vaseline Deep Moisture, Head & Shoulders Anti-Dandruff Shampoo, Enchanteur Charming, Baby Oil, Baby Shampoo, Baby Top to Tee Wash এবং Pond's Skin যার সর্বমোট মূল্য ০৮,৫১,৯৪৫/- (আট লক্ষ একান্ন হাজার নয়শত পঁয়তাল্লিশ) টাকা জব্দ করা হয়।

উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-০৪, তারিখ-০৪/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-The Special Powers Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ভারতীয় চা-পাতার গুড়াসহ পিকআপ আটক, ১ জন গ্রেফ...
04/09/2026

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ভারতীয় চা-পাতার গুড়াসহ পিকআপ আটক, ১ জন গ্রেফতারঃ

০৩/০৯/২০২৬ খ্রিঃ রাত ২২.০৫ ঘটিকায় এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরী, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে অভিযান পরিচালনা করে একটি পিকআপ যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ম-৫৪-৩৫৯১ তল্লাশী করে ২০টি সাদা প্লাস্টিকের বস্তায় মোট ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুড়া যার আনুমানিক মূল্য ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকাসহ আসামী তাহমিদ হোসেন (২৫), পিতা- আব্দুর রশীদ, মাতা-হাসিনা বেগম, সাং- হেলী রায় (মোতাহেরের বাড়ি), ০৯ নং ওয়ার্ড, নিজ পাট ইউপি, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেটকে আটক করে।

উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা নং-০৭, তারিখ-০৪/০৯/২০২৬ খ্রি. ধারা-The Special Powers Act, 1974 এর 25B(1)(b) রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

04/09/2026

সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ২৪ ঘন্টায় ৫২ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ১৬৩ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণঃ

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কর্তৃক পরিচালিত গত ০৩/০৯/২০২৬খ্রি. (০০.০০ থেকে ২৩.৫৯ ঘটিকা) পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৫২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ছিল: নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামি।

উদ্ধারকৃত মালামাল: ৩০পিস ইয়াবা, ২,১৪,৩০০ টাকার ভারতীয় পন্য উদ্ধার করা হয়েছে।

ট্রাফিক বিভাগের অভিযান: সর্বমোট ১৬৩ টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; যার মধ্যে মামলা প্রদান-৮৭টি যানবাহন এবং আটক-৭৬ টি যানবাহন।

আইনানুগ ব্যবস্থা -
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।

03/09/2026

সিলেটে হকার উচ্ছেদ অভিযানে ৩৬ (ছত্রিশ) জন হকার আটক:

সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকল্পে অদ্য ০৩/০৯/ ২০২৬ খ্রি. বিকাল ১৭.৩০ ঘটিকা হতে রাত ২১.৩০ ঘটিকা পর্যন্ত কোতোয়ালী মডেল থানা ও এয়ারপোর্ট থানা এবং দক্ষিন সুরমা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৩৬ (ছত্রিশ) জন হকারকে আটক করাসহ উল্লেখযোগ্য সংখ্যক হকারকে উচ্ছেদ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Metropolitan Police - SMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sylhet Metropolitan Police - SMP:

Shortcuts

Share