মাধবকুন্ড জলপ্রপাত

মাধবকুণ্ড জলপ্রপাত, জলপ্রপাত
ঢাকা থেকে ২১০ কিলোমিটার দূরে সিলেট বিভাগের জেলা মৌলভীবাজার। এ জেলার বড়লেখা উপজেলায় রয়েছে দেশের অন্যতম আকর্ষণীয় দুটি জলপ্রপাত। এছাড়াও বেশ কিছু বেড়ানোর জায়গা আছে জেলা শহরের আশেপাশে।
মাধবকুণ্ড জলপ্রপাত

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত। প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়া এ জলপ্রপাত সারা বছরই বহমান থাকে। তবে বর্ষার পানির প্রবাহ বেড়ে যায়। মাধবকু

ণ্ড ইকো পার্কের প্রধান ফটক ফেলে প্রায় আধা কিলোমিটার পথ হাঁটার পরে জলপ্রপাতে এসেই সড়কটি শেষ হয়েছে। জলপ্রপাতের কাছেই আছে একটি খাসিয়া পুঞ্জি। খাসিয়া আদিবাসী সম্প্রদায়ের ছোট্ট এ গ্রামটি ছবির মতো সুন্দর।
পরীকুণ্ড জলপ্রপাত
মাধবকুণ্ড ঝর্ণার কিছুটা আগে শিব মন্দিরের বিপরীত দিক থেকে পাথুরে ঝিরি পথটি শেষ হয়েছে পরীকুণ্ড জলপ্রপাতে। এ ঝর্ণাটির সৌন্দর্য মাধবকুণ্ডের চেয়েও অনেক বেশি। তবে এটি কেবল বর্ষাকালেই প্রাণ ফিরে পায়।
ঢাকার কমলাপুর থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬·৪০ মিনিটে ছেড়ে যায় আন্তনগর ট্রেন, পারাবত এস্কপ্রেস, দুপুর ২·০০ মিনিটে প্রতিদিন ছাড়ে জয়ন্তিকা এস্কপ্রেস এবং বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ১০·০০ মিনিটে ছাড়ে উপবন এস্কপ্রেস।
চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৮·১৫ মিনিটে যায় পাহাড়িকা এস্কপ্রেস এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯·০০ মিনিটে উদয়ন এস্কপ্রেস।
কোথায় থাকবেনঃ
মাধবকুণ্ডের পাশে রয়েছে হোটেল ও বড়লেখায় রয়েছে কয়েকটি হোটেল থাকতে চাইলেঃ ০১৭১৯৩৭৩৩৫৫
এসব হোটেলে প্রতিদিনের রুম ভাড়া ১৫০-৫০০ টাকায় থাকার ব্যবস্খা আছে।

আজকের আপডেট,  দিনদিন পানি কমছে...
25/10/2025

আজকের আপডেট,

দিনদিন পানি কমছে...

03/10/2025

বৃষ্টির দিনে মাধবকুণ্ড এর পথে....

28/09/2025

অনেকেই ফোন দিয়ে জানতে চান ঝর্ণায় পানি পাওয়া যাবে কিনা?
অনেকেই মেসেজ করেন কিন্তু ব্যস্ততার কারণে রিপ্লাই দেয়ার সুযোগ হয় না।
আসলে মাধবকুণ্ড জলপ্রপাত কোন মৌসুমী ঝরনা নয় যে শুধুমাত্র বর্ষার মৌসুমে পানি থাকবে, এই ঝরনায় সারা বছর পানি থাকে।
শুধুমাত্র শীতের মৌসুমে পানি একটু কম থাকে...

24/11/2023

আজকের মাধবকুণ্ড জলপ্রপাত

আজকের মাধবকুন্ড জলপ্রপাত√পর্যাপ্ত পরিমান পানি পাবেন।√গাছ গাছালির সবুজ ভিউ পাবেন। √ঝামেলামুক্ত পরিবেশ পাবেন।
18/07/2023

আজকের মাধবকুন্ড জলপ্রপাত

√পর্যাপ্ত পরিমান পানি পাবেন।

√গাছ গাছালির সবুজ ভিউ পাবেন।

√ঝামেলামুক্ত পরিবেশ পাবেন।

17/07/2023

ফেরার পথে...

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে আগত পর্যটকদের হয়রানি, টোল আদায়ের নামে ইজারাদারের লোকজনের চাঁদ...
28/05/2022

দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কে আগত পর্যটকদের হয়রানি, টোল আদায়ের নামে ইজারাদারের লোকজনের চাঁদাবাজি ও টিকটকারদের উৎপাত বন্ধে উপজেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার দুপুরে এব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাধবকুণ্ডের অভ্যন্তরীণ রাস্তায় আটোরিকশার ভাড়া জনপ্রতি ৩০ টাকা নির্ধারণ, আবাসিক হোটেলে প্রশাসনের তদারকি জোরদার, জেলা পরিষদের পার্কিংস্থলের বাইরে রাস্তায় থাকা যানবাহন থেকে টোল আদায় না করা, পার্কিংস্থল সংস্কার, ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের উঠতে না দেওয়া, আসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ পর্যটন বিকাশে নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

ছবি : মাধবকুন্ড জলপ্রপাত এর উপর থেকে...

05/02/2022

মাধবকুন্ড জলপ্রপাত এর উপর থেকে নিচের দৃশ্য...

28/10/2021

প্রতিদিন বিকেলে মাধবকুন্ড খাসিয়া পল্লির বাসিন্দাদের নিয়মিত খেলা...

৩০-০৮-২০২১
31/08/2021

৩০-০৮-২০২১

21/08/2021

গতকাল থেকে খুলে দেয়া হল...

অনেক দিন পর মুক্ত আনন্দ...
20/08/2021

অনেক দিন পর মুক্ত আনন্দ...

Address

Madhabkunda
Sylhet
3250

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01719373355

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাধবকুন্ড জলপ্রপাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মাধবকুন্ড জলপ্রপাত:

Share