স্বপ্নের গোয়াইনঘাট

স্বপ্নের গোয়াইনঘাট প্রাকৃতিক সুন্দর্যে বরপুর স্বপ্নের Gowainghat
(1)

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পশ্চিম জাফলং ইউনিয়ন সমন্বয় কমিটি অনুমোদনগোয়াইনঘাট, ০৬ এপ্রিল ২০২৬: গোয়াইনঘাট প্রবাস...
08/04/2026

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পশ্চিম জাফলং ইউনিয়ন সমন্বয় কমিটি অনুমোদন

গোয়াইনঘাট, ০৬ এপ্রিল ২০২৬: গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পশ্চিম জাফলং ইউনিয়ন সমন্বয় কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (০৬ এপ্রিল) মাতুরতল বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ নিয়াজ মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব শাখার সদস্য মোঃ ইমাম উদ্দিন।

উক্ত সভা পরিচালনা করেন, হানিফ উদ্দিন, সহকারী শিক্ষক, ফুলতৈলছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার সংগঠন, সিলেট জেলার সাধারণ সম্পাদক মোঃ কামাল আহমদ; সমন্বয় কমিটির সহ-সভাপতি আমিনুর রশিদ শামিম; সাধারণ সম্পাদক জৈইন উদ্দিন; সহ-সাধারণ সম্পাদক বশির উদ্দিন; নির্বাহী সদস্য মোঃ মনির উদ্দিন; পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন; বিশিষ্ট সমাজসেবক সাদিকুর রহমান, সারজুল ইসলাম ও আব্দুন নূর; এবং মাতুরতল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সভায় পশ্চিম জাফলং ইউনিয়ন সমন্বয় কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেন সমন্বয় কমিটির সভাপতি এম এ সামাদ এবং সাধারণ সম্পাদক জয়িন উদ্দিন।

বিজ্ঞপ্তি প্রেরক
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

20/02/2026

ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের গোয়াইনঘাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category