সৈয়দ এস,এ কিবরিয়া

সৈয়দ এস,এ কিবরিয়া This page has been opened to highlight the political position and through this page the young genera

সদস্য, আহবায়ক কমিটি সুনামগঞ্জ জেলা ছাত্রদল।

প্রতিষ্ঠাতা সভাপতি, তারেক জিয়া সরাইবার ফোর্স সিলেট বিভাগ।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি
তারেক জিয়া সরাইবার ফোর্স কেন্দ্রীয় সংসদ।

দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ডের জন্য নির্ধারিত বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন।
19/04/2026

দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ডের জন্য নির্ধারিত বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে মাওলানা ভাসানীকে একবার প্রশ্ন করা হয়েছিলঃ"হুজুর আপনাকে তো সব সময়ই সরকার বিরোধী...
15/04/2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে মাওলানা ভাসানীকে একবার প্রশ্ন করা হয়েছিলঃ

"হুজুর আপনাকে তো সব সময়ই সরকার বিরোধী ভূমিকায় দেখা যায়। এমনকি যখন আপনার নিজের দল মন্ত্রিসভা গঠন করেছিল, তখনও আপনি একই জনসভায় দাঁড়িয়ে আপনার পাশে বসা মন্ত্রী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তৃতা দিয়েছেন। অথচ দেখা যায়, আপনি জিয়াউর রহমানের প্রতি যথেষ্ঠ সহানুভূতিশীল। জিয়ার প্রতি আপনার এই দুর্বলতার কারণ কি?"

মাওলানা ভাসানী জবাবে বলেছিলেনঃ
"দেখ! তোমরা তো রাজনীতি দেখেছো বহুদিন ধরে, আমার রাজনীতির জীবনও অনেক দিনের। আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এদেশে এমন একটা লোক তো কখনও দেখলাম না যে ক্ষমতার শীর্ষবিন্দুতে পৌঁছে নিজেকে দুর্নীতি আর স্বজনপ্রীতির ঊধের্ব রাখতে পেরেছে! আমাকে একটা উদাহরণ দেখাও?"

(সূত্রঃ ভাষাসৈনিক অধ্যাপক আবদুল গফুর-এর লেখা থেকে নেয়া) সংগৃহীত।
এছাড়া অন্যত্র উল্লেখ্য আছে, আমার অবতর্মানে তোমার উনার দলে যোগ দিবে। এজন্যই কি ভাসানীর মৃত্যুর পর ন্যাপ প্রধান যাদু মিয়া, বিএনপির স্থায়ী কমিটির স দস্য তরিকুল ইসলাম, বিএনপি মহাসচিব মান্নান ভূইয়া, বিএনপি মহাসচিব ... খন্দকার হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বিএনপিতে যোগদান করেছিলেন? যাদু মিয়া ন্যাপের সর্বসম্মতি বিএনপিতে যোগ দান করেন। আর মাওলানা ভাসানীর ইচ্ছার বহিপ্রকাশ হিসেবেই বিএনপির প্রতিষ্ঠাতার হাতে ধানের শীর্ষ তুলে দেন তৎকালীন ন্যাপ প্রধানরা। আর এই তথ্য গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে ধরেছেন।

হাজার হাজার শুকরিয়া যে, কোন আত্মীয়-স্বজনের সহযোগিতা ছাড়া কঠোর পরিশ্রম করে তিল-তিল করে টাকা জমিয়ে, কোন লোন না নিয়ে নিজ...
15/04/2026

হাজার হাজার শুকরিয়া যে, কোন আত্মীয়-স্বজনের সহযোগিতা ছাড়া কঠোর পরিশ্রম করে তিল-তিল করে টাকা জমিয়ে, কোন লোন না নিয়ে নিজের উপার্জনের টাকা দিয়ে একটি মোবাইল কিনে এই ভবনটির ছবি উঠালাম।

আলহামদুলিল্লাহ! শেরপুর-৩ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেল ভাই তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লক...
09/04/2026

আলহামদুলিল্লাহ!

শেরপুর-৩ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মাহমুদুল হক রুবেল ভাই তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লক্ষ ১৯ হাজার ভোটের ব্যবধানে এবং বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ভাই তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

04/04/2026
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ👇আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধ...
17/03/2026

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ
👇

আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে তিনি নির্বাচনী অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করেছেন। এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন।

এখানে ২৮ দিনে নেওয়া প্রধান পদক্ষেপগুলো তুলে ধরা হলো, যা সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে আলোকিত করেছে।

সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা:

১. ফ্যামিলি কার্ড কর্মসূচি – ৩৭,৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে, প্রতিটি কার্ডে মাসিক ২,৫০০ টাকা সহায়তা। মাত্র ২১ দিনে বাস্তবায়ন, সরকারের মানবিক অগ্রাধিকারের উদাহরণ।

২. ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সম্মানী – ৪,৯০৮ মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ৯৯০ মন্দিরের পুরোহিত, ১৪৪ বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬ গির্জার যাজক ও পালকরা মাসিক সম্মানী পাচ্ছেন।

৩. ঈদে ত্রাণ ও উপহার বিতরণ – নির্বাচনী এলাকার অসহায় ও গরিবদের জন্য শাড়ি, থ্রিপিস ও হাজি রুমাল বরাদ্দ। সকল পরিচ্ছন্নতা কর্মীর জন্য ঈদ উপহার।

৪. প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা – দরিদ্রদের কাছে সম্পদ পৌঁছানো ও কল্যাণমূলক কার্যক্রমে সহায়তার জন্য আলেম মাশায়েখদের সাথে আলোচনার প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ।

কৃষি ও গ্রামীণ অর্থনীতি:

৫. কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ – প্রায় ২৭,০০০ কৃষককে বহুলপ্রত্যাশিত কৃষক কার্ড প্রদানের মাধ্যমে শীঘ্রই কার্যক্রম শুরু, প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ, নতুন উদ্যমে চাষাবাদে সহায়তা।

৬. দেশব্যাপী খাল খনন কর্মসূচি – ২০,০০০ কিলোমিটার খাল ও জলাশয় খনন, ইতোমধ্যে ৫৪ জেলায় শুরু। সেচ উন্নত হবে, জলাবদ্ধতা কমবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

প্রশাসনিক সংস্কার ও সুশাসন:

৭. সাপ্তাহিক অফিস ও অফিস সময় – প্রধানমন্ত্রী শনিবারও অফিস করছেন; কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক।

৮. ভিভিআইপি প্রটোকল হ্রাস – প্রধানমন্ত্রীর অতি সাধারণ চলাফেরায় ট্রাফিক ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন, জনগণও ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত।

৯. বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত – উপস্থিত থাকবেন একজন জ্যেষ্ঠ মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

১০. এমপিদের বিশেষ সুবিধা বাতিল – শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্ত, যার ফলে রাষ্ট্রীয় ব্যয় কমবে, জনগণের আস্থা পুনঃস্থাপিত হবে।

অর্থনীতি ও বাজার স্থিতিশীলতা:

১১. বাজার মনিটরিং ও জ্বালানি স্থিতিশীলতা – রমজান ও ঈদে মূল্যবৃদ্ধি রোধ, বৈশ্বিক জ্বালানি অস্থিতিশীলতার মাঝেও বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে স্পট এলএনজি ক্রয়।

১২. বিদেশি বিনিয়োগ সহজীকরণ – ১০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া।

১৩. শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ – সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস সময়মতো পরিশোধ। পোশাকসহ রপ্তানিমুখী শিল্পে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ।

১৪. রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু – পর্যায়ক্রমে সরকারি মালিকানাধীন বন্ধ কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধি।

১৫. স্থানীয় উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধি – স্বল্প ব্যবহৃত ইকোনমিক জোন, ইপিজেড, বিসিক এলাকা, হাই-টেক পার্ক ও ইন্ডাস্ট্রি ক্লাস্টারের তালিকা প্রস্তুত করে সেখানে সম্ভাবনাময় ব্যবসা ও স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ইকোসিস্টেম তৈরী শুরু।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন:

১৬. পুনর্ভর্তি ফি বাতিল ও লটারী বাতিল – প্রতি বছর পুনরায় ভর্তি ফি বাতিল; লটারীর পরিবর্তে আধুনিক ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকার, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত ।

১৭. বিদেশে উচ্চশিক্ষায় সহায়তা – রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি।

১৮. ধর্মীয় শিক্ষক নিয়োগ – ৯,০০০ শিক্ষক নিয়োগ, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদার।

১৯. ক্রীড়া উন্নয়ন ও নতুন কুঁড়ি কর্মসূচি – শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত; নতুন কুঁড়ি সংস্কৃতি, ক্রীড়া ও কোরআন তেলাওয়াত উদ্যোগ; উপজেলা পর্যায়ে ৬টি খেলায় ৩ জন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু।

স্বাস্থ্য ও জনকল্যাণ:

২০. ই-হেলথ কার্ড ও চিকিৎসা কেন্দ্র – স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই-হেলথ কার্ড চালু; ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু যার ৮০ ভাগ হবেন নারী।

২১. ডেঙ্গু প্রতিরোধ অভিযান – সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান; স্থানীয় প্রশাসন ও কমিউনিটি সমন্বয়ে কার্যক্রম।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা:

২২. চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা – গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে, আইনশৃঙ্খলা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার।

২৩. নারীর নিরাপত্তা ও পিংক বাস – সম্পূর্ণ নারী পরিচালিত পিংক বাস চালুর নির্দেশ; সাইবার বুলিং প্রতিরোধ।

রাষ্ট্রীয় শৃঙ্খলা ও মূল্যবোধ:

২৪. রাষ্ট্রীয় ইফতার সীমিতকরণ ও বিদ্যুৎ সাশ্রয় – সরকারি অফিসে অর্ধেক ফ্যান ও এসি; অপচয় রোধে ইফতার সীমিত।

২৫. অবৈধ দোকান উচ্ছেদ – কক্সবাজার সুগন্ধা সি বিচে ২০ বছর পরে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং দেশজুড়ে সমন্বিত উদ্যোগ।

২৬. শহীদ সেনা দিবস – ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা ও পালনের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারে গুরুত্বারোপ।

২৭. ঢাকা হয়রত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল – উচ্চপর্যায়ের সভার মাধ্যমে এবং বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ।

২৮. বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট – ঢাকা, চট্রগ্রাম ও সিলেটে শাহজালাল, শাহ আমানত ও এম এ জি ওসমানী বিমানবন্দরে উন্নত দেশের মতো ফ্রি ওয়াইফাই ব্যবস্থার নির্দেশ ও সৈয়দপুর বিমানবন্দরে উদ্বোধন।

সরকার গঠনের প্রথম ২৮ দিনে নেওয়া পদক্ষেপগুলো তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তাঁর নেতৃত্ব এভাবেই সাধারণ মানুষের আশা ও অনুভূতিকে ধারণ করছে, স্বপ্ন ও আকাঙ্খাকে বাস্তবায়ন করছে। অভূতপূর্ব এ পথযাত্রা নতুন প্রজন্মকে দেশের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে, ইনশাআল্লাহ।

তাই তো তিনি বলেন, 'সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।'


প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন
মার্চ ১৭, ২০২৬


#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি

যারা সংসদকে বলেছেন কলঙ্কিত সংসদ তারা আগামী তারিখে প্রবেশ করে কলঙ্কের দাগ লাগাবেন না তো??রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিবেন ইহা ...
14/03/2026

যারা সংসদকে বলেছেন কলঙ্কিত সংসদ তারা আগামী তারিখে প্রবেশ করে কলঙ্কের দাগ লাগাবেন না তো??

রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিবেন ইহা একরকম সিদ্ধান্ত এবং কনফার্ম ছিল। রাষ্ট্রপতির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। এর ভিতরে যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাইলে নতুন রাষ্ট্রপতি নিয়োগ হবে। আমার প্রশ্ন হচ্ছে সেসব মাসলাওয়ালা নেতা ও অনুসারীদের কাছে- জেনে শুনে যেহেতু সংসদে গিয়েছেন বক্তব্য দিয়েছেন। রাষ্ট্রপতি ভাষনের সময় মিছিল দিয়ে বেরিয়ে এসেছেন। তাইলে সংসদে যাওয়ার কি দরকার ছিল। যাওয়ার এতোই যদি আগ্রহী ছিল, এতোই পাক পবিত্র ছিলেন তাইলেতো রাষ্ট্রপতির মেয়াদ চলে যাওয়ার পরে অথবা রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নিয়োগ হওয়ার পরেই যাইতেন। আপনারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেসব বক্তব্য দিয়ে বলেছেন, মহান সংসদ কলঙ্কিত হয়েছে, নাপাক হয়েছে যারকারণে আপনারা বেরিয়ে এসেছেন। তাহলে প্রশ্ন আসে রাষ্ট্রপতি যতদিন পর্যন্ত পদত্যাগ করেন নি, অথবা রাষ্ট্রপতি মেয়াদ চলাকালীন পর্যন্ত আপনারা যদি সংসদ যান না। তাইলে ধরে নেওয়া যাবে আপনাদের ওয়াদা ঠিক রেখেছেন। আর যদি এই রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় পরবর্তী তারিখে আপনার সংসদে যান তাইলে ধরে নেওয়া হবে, আপনাদের ওয়াদা ভঙ্গ করেছেন এবং তা ছিল একটা ইস্যু বা প্রতিহিংসা। যে মুখে বলেছেন এই সংসদ কলঙ্কিত সংসদ, সেই সংসদে আপনাদের মতোন ঈমানদা্ররা প্রবেশ করে কেনইবা কলঙ্কিত হবেন।

সৈয়দ এস,এ কিবরিয়া।

সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার।
12/03/2026

সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার।

10/03/2026

তারেক রহমান কথা দিয়ে কথা রেখেছেন- ইনশাহ আল্লাহ পর্যায়ক্রমে সারা দেশে প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডে দেওয়া হবে। আজ শুধু শুরু হয়েছে।

হাদি ব্যাবসায় ধস নেমেছে,!ওসমান হাদীর আসামি গ্রেফতার হয়েছে। এই আসামি গ্রেফতারের ৫ মিনিট আগেও তার হত্যার বিচার চেয়ে ইনকিলা...
09/03/2026

হাদি ব্যাবসায় ধস নেমেছে,!

ওসমান হাদীর আসামি গ্রেফতার হয়েছে। এই আসামি গ্রেফতারের ৫ মিনিট আগেও তার হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চ প্রতিবাদ মিছিল করেছে। এই হাদিকে নিয়ে বড় গেইমটা খেলা হয়েছিল নির্বাচনের আগে। দেখেন হাদি হ'ত্যা'র আসামি গ্রেফতার, অথচ হাদি ব্যাবসায়ীদের মধ্যে কোনো আনন্দ নেই❗

ফেসবুকে কিংবা রাজপথে এটা নিয়ে কোনো স্লোগান কিংবা কথন নেই, তাহাদের টাইম লাইনে পিনপতন নিরবতা।

হাদী ব্যাবসায়ীদের দোকান অতিশিগ্রই বন্ধ হয়ে যাবে এই চিন্তায় তাদের ভিতরে শোক বইছে। অলরেডি হাদির সহযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্নয়ক ঝুমা তার ফেসবুক আইডি ইনএক্টিভ করে রেখেছে।

#সবারআগেবাংলাদেশ #বিএনপি

Address

Sylhet
3128

Alerts

Be the first to know and let us send you an email when সৈয়দ এস,এ কিবরিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সৈয়দ এস,এ কিবরিয়া:

Share