Chhatra Majlis Mc-college-ছাত্র মজলিস এম.সি কলেজ

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Chhatra Majlis Mc-college-ছাত্র মজলিস এম.সি কলেজ

Chhatra Majlis Mc-college-ছাত্র মজলিস এম.সি কলেজ ‘‘জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের জিহাদে শরীক হোন’’

দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের দায়িত্বশীল, কর্মী, শুভাকাঙ্ক্ষীসহ ছাত্র সমাজ ও সমগ্র মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহা...
27/05/2026

দেশ-বিদেশে অবস্থানরত সংগঠনের দায়িত্বশীল, কর্মী, শুভাকাঙ্ক্ষীসহ ছাত্র সমাজ ও সমগ্র মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🌙✨
ত্যাগ, তাকওয়া ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা।
আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানী কবুল করুন এবং মুসলিম উম্মাহর মাঝে শান্তি, ভ্রাতৃত্ব ও কল্যাণ দান করুন।
“ঈদ মোবারক” 🌸



🌙 তাকবীরে তাশরীক ভুলবেন না! 🌙পবিত্র জিলহজ্জের এই বরকতময় দিনগুলোতে আল্লাহর স্মরণে মুখরিত হোক আমাদের জীবন।📢 ৯ জিলহজ্জ ফজর...
26/05/2026

🌙 তাকবীরে তাশরীক ভুলবেন না! 🌙
পবিত্র জিলহজ্জের এই বরকতময় দিনগুলোতে আল্লাহর স্মরণে মুখরিত হোক আমাদের জীবন।
📢 ৯ জিলহজ্জ ফজর থেকে ১৩ জিলহজ্জ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব।
🕌 পুরুষরা উচ্চস্বরে এবং নারীরা নিম্নস্বরে পাঠ করবেন।
📖 তাকবীর: اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ
🤲 আসুন, ঈদের আনন্দের পাশাপাশি আল্লাহর জিকিরে নিজেদের ব্যস্ত রাখি এবং এই গুরুত্বপূর্ণ আমলটি পরিবার, বন্ধু ও আত্মীয়দের স্মরণ করিয়ে দিই।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট এমসি কলেজ শাখার উদ্যোগে শবগুজারি মাহফিল অনুষ্ঠিত। শাখা সভাপতি এনামুল হক এনাম এর সভাপতি...
15/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট এমসি কলেজ শাখার উদ্যোগে শবগুজারি মাহফিল অনুষ্ঠিত।

শাখা সভাপতি এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি জুনাইদ ইবনাত আসিফ এর পরিচালনায় দারসুল কোরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মনজুরে মাওলা। আলোচনা পেশ করেন সাবেক সেক্রেটারি জেনারেল সাইফুর রহমান খোকন।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান, পূর্ব জেলা সেক্রেটারি মিনহাজুল হক রিফাত, মহানগর মাদ্রাসা কার্যক্রম সম্পাদক জিয়াউর রহমান, ভার্থখলা জামেয়ার সাবেক সভাপতি হাফিজ মাও. আব্দুল হামিদ, এমসি কলেজ তত্বাবধায়ক আহমদ সালমান, মাদ্রাসা বিভাগ সভাপতি নাইম বিন নিজাম।এমসি কলেজ বায়তুল মাল সম্পাদক আহমেদ জাকি, অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম ছাত্র কল্যাণ সম্পাদক এহসানুল হক সাফি ও কলেজের বিভিন্ন সেকশনের দায়িত্বশীলবৃন্দ।

উক্ত শবগুজারি মাহফিলে রাতব্যাপী তাহাজ্জুদ, জিকির ও তাওবা ইস্তিগফারের শেষে সালাতুল ফজরের পর মাহফিলের সমাপ্তি ঘটে।

মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপেরক্রু-কাউন্সিল ২০২৬ পরিষদে দায়িত্বপ্রাপ্ত সকল রোভারকে- জ্ঞান অর্জন,চরিত্র গঠন ও সমাজ ...
13/05/2026

মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের
ক্রু-কাউন্সিল ২০২৬ পরিষদে দায়িত্বপ্রাপ্ত সকল রোভারকে- জ্ঞান অর্জন,চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের প্রত্যয়দীপ্ত কাফেলা *"বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট এমসি কলেজ শাখার"* পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভকামনা।

📢 অনার্স ১ম বর্ষ (২০২৫–২০২৬) ভর্তি বিজ্ঞপ্তি🏫 মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ), সিলেট🗓 ভর্তি চলবে:👉 ৬ মে থেকে ১৭ মে পর্যন্ত💰 ...
04/05/2026

📢 অনার্স ১ম বর্ষ (২০২৫–২০২৬) ভর্তি বিজ্ঞপ্তি

🏫 মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ), সিলেট

🗓 ভর্তি চলবে:
👉 ৬ মে থেকে ১৭ মে পর্যন্ত

💰 ভর্তি ফি:
🔹 বাংলা, ইংরেজি, ইতিহাস / ইসলামের ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান / সমাজবিজ্ঞান / অর্থনীতি = ৬,৮৩০ টাকা

🔹 রসায়ন = ৭,৫৩০ টাকা
🔹 উদ্ভিদবিদ্যা = ৭,৪৩০ টাকা
🔹 পদার্থবিজ্ঞান = ৭,৪৮০ টাকা
🔹 প্রাণিবিদ্যা = ৭,৩৮০ টাকা
🔹 মনোবিজ্ঞান = ৭,৪৩০ টাকা
🔹 গণিত = ৭,৫৩০ টাকা
🔹 পরিসংখ্যান = ৭,৪০০ টাকা

📄 ভর্তি হতে যা যা লাগবে:
✅ এসএসসি ও এইচএসসি মার্কশিটের ফটোকপি
✅ মা/বাবার NID নাম্বার
✅ শিক্ষার্থীর NID / জন্ম নিবন্ধন নম্বর

🤝 ভর্তি সংক্রান্ত সহযোগিতা:
ভর্তি সংক্রান্ত যেকোনো সহযোগিতা ও পরামর্শের জন্য আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস – সিলেট এমসি কলেজ শাখা সর্বাবস্থায় আপনার পাশে আছি।

📞 যোগাযোগ করুন:
📱 01745-434575
📱 01580-469932
📱 01770-304858
📱 01883-266183

📌 বিঃদ্রঃ নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এম.সি) কলেজ সিলেটে অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চান্স পাওয়ায় আপনাকে উষ্ণ অভিনন্দন ও শুভ...
04/05/2026

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এম.সি) কলেজ সিলেটে অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চান্স পাওয়ায় আপনাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা।

ভর্তি সংক্রান্ত যেকোনো সহযোগিতা, পরামর্শ ইত্যাদির জন্য আমরা "বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস"- সিলেট এমসি কলেজ শাখা সর্বাবস্থায় আপনার সাথে আছি। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার আহ্বান রইলো।

এনামুল হক এনাম
সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস
এমসি কলেজ শাখা সিলেট।
মোবাইল : 01745434575

জুনাইদ ইবনাত আসিফ
সেক্রেটারি
01580-469932

আহমেদ জাকি
বায়তুলমাল সম্পাদক
01770-304858

এহসানুল হক সাফি
01883-266183

27/04/2026

Documentary film on the student help desk for candidates participating in the 2025-2026 Honors admission test at Murarichand (M.C.) College, Sylhet—affiliated with the National University.
Presented by:
Bangladesh Islami Chhatra Majlish, M.C. College Branch, Sylhet.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মুরারিচাঁদ (এম.সি) কলেজ সিলেটে অনার্স ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকা...
25/04/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মুরারিচাঁদ (এম.সি) কলেজ সিলেটে অনার্স ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত, সিট প্ল্যান ও আনুষঙ্গিক তথ্য এবং দিকনির্দেশনা প্রদান করে "বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস" (এম.সি) কলেজ শাখা, সিলেট।

24/04/2026

অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট এমসি কলেজ শাখার পক্ষ থেকে হেল্প ডেস্ক আয়োজন করে।

আগামীকাল অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজল...
24/04/2026

আগামীকাল অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট এমসি কলেজ শাখার পক্ষ থেকে হেল্প ডেস্ক পরিদর্শন করতে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জোন এর দায়িত্বশীলবৃন্দ।

মুরারিচাঁদ (এম.সি) কলেজ, সিলেট-এর কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী (১৩, ১৪ ও ১৫ এপ্রিল) ৮ম বইমেলার শেষ দিনে “ব...
15/04/2026

মুরারিচাঁদ (এম.সি) কলেজ, সিলেট-এর কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী (১৩, ১৪ ও ১৫ এপ্রিল) ৮ম বইমেলার শেষ দিনে “বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, সিলেট এমসি কলেজ শাখা”-র শহীদ আরমান স্টলসহ অন্যান্য স্টল পরিদর্শন করেন সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসেন কামিল, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মহিবুর রহমান রায়হান, শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি খসরুল আলম এবং সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি আব্দুল বাসিত।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক জিয়াউর রহমান আল মুমিনসহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।

Address

Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Chhatra Majlis Mc-college-ছাত্র মজলিস এম.সি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chhatra Majlis Mc-college-ছাত্র মজলিস এম.সি কলেজ:

Share