16/06/2026
আজকে ৯০ বছরের বেশি বয়সী একজন রোগী এলেন, যিনি অতিরিক্ত উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
বাম হাতে প্রথমে রক্তচাপ মাপলাম, খুব বেশি পাওয়া গেল। এরপর নিশ্চিত হওয়ার জন্য ডান হাতেও চেক করলাম, ফলাফল একই রইল।
অর্থনৈতিক অসচ্ছলতার কারণে নিয়মিত ওষুধ কেনা তার পক্ষে সম্ভব নয়। তাকে ধৈর্যসহকারে কাউন্সেলিং করা হলো এবং কিছু আর্থিক সহায়তা দেওয়া হলো। পরবর্তীতে উন্নত ও নিয়মিত ফলোআপের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের NCD কর্নারে রেফার করা হয়েছে।
এ ধরনের রোগীদের ক্ষেত্রে শুধু চিকিৎসা নয়, মানবিক সহায়তাও অনেক সময় সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।