খেলাফত মজলিস সিলেট জেলা

খেলাফত মজলিস সিলেট জেলা 'খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন'

জুলাই অভ্যুত্থান বর্ষপুর্তিতে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ -------------------------------------------------------------...
23/07/2026

জুলাই অভ্যুত্থান বর্ষপুর্তিতে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ
-------------------------------------------------------------------------------
বিগত দিনে সিলেটের সাথে বৈষম্য করা হয়েছে
------------------------------মুফতি আবুল হাসান এমপি

সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন,'বিগত দিনসমূহে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে।যার ফলে উন্নয়নের সব সূচকেই আমাদের সিলেট পিছিয়ে।জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সিলেটবাসী আর বৈষম্য দেখতে চায়না।'

তিনি ঢাকা-সিলেট রেললাইন আধুনিকায়ন,ছয় লেনের কাজ দ্রুত সম্পন্ন করণ,ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে সকল দেশে ফ্লাইট পরিচালনা ও সিলেটের গ্যাস দিয়ে সিলেটের গ্রাহকদের আবাসিক চাহিদা পুরণে পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে বলেন,'প্রবাসী অধ্যুষিত সিলেটের রেমিট্যান্স দিয়ে দেশের রিজার্ভের সিংহভাগ যোগান হয়,সেই সিলেট উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে থাকবে;তা মেনে নেয়া যায়না।আমাদের মধ্যে রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে,তবে সিলেটের উন্নয়নের জন্য আমরা সবাই একজোট।আমরা সংসদের ভিতরে সোচ্চার আছি।প্রয়োজনে সংসদের বাইরেও সোচ্চার হবো।'

মুফতি আবুল হাসান এমপি আরো বলেন,'জুলাই আন্দোলনের চেতনা ছিলো বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া, ন্যায়-ইনসাফের সমাজ গড়া এবং সকল আধিপত্যবাদ মুক্ত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গড়ার।আমরা যদি এদেশকে বৈষম্য মুক্ত না করতে পারি।যদি পরিনা দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে,তাহলে জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে আমরা গাদ্দারী করবো। আমরা যদি সকল আধিপত্যবাদী শক্তির মোকাবিলা করে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি,তাহলে শহীদ আবু সাঈদ,মূগ্ধ,আবরার ও হাদীর কাছে কী জবাব দেবো?আজ সময় এসেছে,দেশকে এগিয়ে নেয়ার, সুখী-সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ার। এজন্য সকল ভেদাভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।দল-মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের কল্যাণের তরে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।'
তিনি আজ বিকেলে রেজিস্ট্রারী মাঠে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার ডাকে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী বলেন,
'দেশের ত্রিশটি রাজনৈতিক দল সর্ব সম্মতিক্রমে যে জুলাই সনদে স্বাক্ষর করলো এবং গণ ভোটের মাধ্যমে যে সনদ জনরায়ে পাশ হলো সেই সনদ বাস্তবায়নে টালবাহানা চলছে।যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করতে হবে।'
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষকী উপলক্ষে জুলাই সনদের বাস্তবায়ন,শাপলা ও জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করার দাবীতে এ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন,সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান,জেদ্দা মহানগর শাখার সভাপতি মাওলানা আবদুল মুকিত রুপাপুরী,সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান,মাওলানা সৈয়দ আলী আসগর,মহানগর সহ সভাপতি আবদুল হান্নান তাপাদার,মাওলানা শাহ আশিকুর রহমান,সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, মাওলানা আশিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবদু ওয়াদুদ,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান,সিলেট পশ্চিম জেলা সভাপতি আবদুল বাসিত,শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি আবদুর রহীম প্রমূখ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি,জুলাই যোদ্ধা হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস,ডাক্তার ফয়জুল হক,জেলা সহ সভাপতি শামসুল ইসলাম,মাওলানা আবদুস সালাম, মহানগর সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ ও মাওলানা জুনায়দ আহমদ প্রমূখ।
সমাবেশ শেষে এক বিরাট গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিন্দা বাজারে গিয়ে শেষ হয়।

17/07/2026
জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকীর কর্মসূচি ঘোষণা সিলেট জেলা খেলাফত মজলিসেরজুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগ...
10/07/2026

জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকীর কর্মসূচি ঘোষণা
সিলেট জেলা খেলাফত মজলিসের

জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৩ জুলাই,বৃহস্পতিবার সিলেট মহানগরীতে জুলাই সনদের বাস্তবায়ন ও ফ্যাসিস্টদের দ্রুত বিচারের দাবীতে গণমিছিল ও ৫ আগস্ট সকল উপজেলা সদরে শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস সিলেট জেলা শাখা।
গতকাল বিকেলে সিলেট জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠকে এসব কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান,এডভোকেট মোহাম্মদ ফজর আলী, শামসুল ইসলাম,মাওলানা আবদুস সালাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা অলিউডর রহমান,মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আলী নূর,সহ প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহ আল মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান,প্রচার সম্পাদক মাওলানা হুসাইন আহমদ মিছবাহ,নির্বাহী সদস্য শায়খ মাওলানা আবদুল মুছাব্বির প্রমূখ।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ,জেলার সকল উপজেলা ও পৌর শাখায় সফর এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

21/06/2026

ডিসি সরওয়ার আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবী খেলাফত মজলিসের

সিলেটের সর্বজন গ্রহণযোগ্য জেলা প্রশাসক জনাব সরওয়ার আলমকে আকস্মিক বদলীর আদেশের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর খেলাফত মজলিস নেতৃবৃন্দ।
আজ গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,'যখন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহ. ও শাহপরান রহ. এর মাজারের দান-অনুদানকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে উদ্যোগী হয়েছেন জনাব সারওয়ার আলম,ঠিক তেমনি একটি সময়ে তাঁর বদলীর আদেশে আমরা হতবাক। এরকম আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও দূর্নীতিহীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।'
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন,'যখন গোটা সিলেটের ধর্মপ্রাণ মানুষ ডিসি সরওয়ার আলমের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন,তখন এরক গণ বিরোধী আদেশ কার সার্থে এবং কেন দেয়া হয়েছে?সিলেটবাসীর তা জানার অধিকার আছে।'
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন,'অনতিবিলম্বে গণ ধিকৃত ও মাজারের দান-অনুদান আত্মসাৎকারীদের সার্থে জারিকৃত আদেশ প্রত্যাহার করে জনাব সরওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বহাল রাখতে হবে।অন্যথায় সিলেটের জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে।'
খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ,সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন,মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী বিবৃতিতে স্বাক্ষর করেন।

খেলাফত মজলিস সিলেট জেলা শাখার বৈঠক ------------------------------------------------------------------------------স্থানীয়...
18/06/2026

খেলাফত মজলিস সিলেট জেলা শাখার বৈঠক
------------------------------------------------------------------------------
স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও সংগঠন বিস্তৃতির সিদ্ধান্ত গ্রহণ

কেন্দ্র ঘোষিত সাংগঠনিক মাস উপলক্ষে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার বর্ধিত নির্বাহী বৈঠকে আগামী উপজেলা,পৌরসভা ও ইউপি নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ ও তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তৃতি ও মজবুতির ওপর গুরুত্বারোপ করে আগামীকাল থেকে ৭ জুলাই পর্যন্ত সিলেট জেলায় সাংগঠনিক মাসের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।
আজ বিকেল ৩ ঘটিকা হতে নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ডাক্তার এ.এ তাওসীফ ও সিলেট জোনের তত্ত্বাবধায়ক অধ্যক্ষ আবদুল হান্নান।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন,সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান,এডভোকেট মোহাম্মদ ফজর আলী,মাওলানা সৈয়দ আলী আসগর, মোহাম্মদ শামসুল ইসলাম ও মাওলানা আবদুস সালাম, জেলা সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা অলিউর রহমান ও মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী বায়তুল মাল সম্পাদক মাওলানা সালেহ আহমদ,প্রশিক্ষণ সম্পাদক আলী নূর, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন,যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ মাওলানা সানাওর হোসাইন ও নির্বাহী সদস্য মাওলানা আবদুল ওয়াদুদ প্রমূখ।
বৈঠকে আগামীকাল থেকে জেলার সকল উপজেলায় সাংগঠনিক সফর এবং সকল শাখায় তরবিয়তী মজলিসের কর্মসূচি গ্রহণ করা হয়।

খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা ও পৌরসভার উদ্যোগে তরবিয়তি মজলিস অনুষ্ঠিত আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকা থেকে খেলাফত মজলিস কানাইঘ...
02/06/2026

খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা ও পৌরসভার উদ্যোগে তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকা থেকে খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে আজিজ কনভেনশন হলে তরবিয়তি মজলিসের আয়োজন করা হয়।
খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা সাধারন সম্পাদক মাওলানা আমিমুল ইহসান শামিম ও পৌর সহ সভাপতি মোঃ হোসেন আহমদের যৌথ পরিচালানায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা জুবায়ের আহমদ।
উক্ত তরবিয়তে মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবু সালমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ সহ কানাইঘাট উপজেলা ও পৌরসভার দায়িত্বশীল বৃন্দ এবং উপজেলার ৯ টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক,ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর সভার ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিস সিলেট জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠকে তৃণমূল পর্যায়ে সংগঠন মজবুতি ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ...
03/04/2026

খেলাফত মজলিস সিলেট জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠকে তৃণমূল পর্যায়ে সংগঠন মজবুতি ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গতকাল বিকেলে জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ। বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, এডভোকেট মোহাম্মদ ফজর আলী,শামসুল ইসলাম, মাওলানা আবুস সালাম,যুক্তরাজ্য সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবীর, সহ সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান,ইঞ্জিনিয়ার সাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ,বায়তুল মাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আনওয়ার হোসাইন খান,প্রশিক্ষণ সম্পাদক আলী নূর,যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান,ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
বৈঠকে জেলা শাখার সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ ফজর আলীর মাতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Address

Bondor Bazar Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when খেলাফত মজলিস সিলেট জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share