23/07/2026
মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিকের উদ্যোগে ইসলামিক ইনহেরিটেন্স ল’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আইন শিক্ষার্থীদের ইসলামী উত্তরাধিকার আইনের তাত্ত্বিক ভিত্তি, সম্পত্তি বণ্টনের নীতিমালা এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে গভীর জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের লক্ষ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিকের উদ্যোগে “𝗨𝗻𝗱𝗲𝗿𝘀𝘁𝗮𝗻𝗱𝗶𝗻𝗴 𝗜𝘀𝗹𝗮𝗺𝗶𝗰 𝗜𝗻𝗵𝗲𝗿𝗶𝘁𝗮𝗻𝗰𝗲 𝗣𝗿𝗶𝗻𝗰𝗶𝗽𝗹𝗲𝘀 𝗮𝗻𝗱 𝗣𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗲” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার মেট্রোপলিটন ইউনিভার্সিটির কনফারেন্স রুমে সকাল ১১:৩০টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত আয়োজিত এ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শেখ আশরাফুর রহমান, ডিন, স্কুল অব ল’, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট। তিনি ইসলামী উত্তরাধিকার আইনের মৌলিক নীতিমালা, উত্তরাধিকারীদের অংশ নির্ধারণ, সম্পত্তি বণ্টনের বিধান, সমসাময়িক বাস্তব চ্যালেঞ্জ এবং আইনের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে বিষয়ভিত্তিক নানা বাস্তব উদাহরণ তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ড. এম. জেড. আশরাফুল, বিভাগীয় প্রধান, আইন ও বিচার বিভাগ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন আইন শিক্ষার্থীর জন্য ইসলামী উত্তরাধিকার আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশের বিচারব্যবস্থা ও সমাজজীবনের একটি গুরুত্বপূর্ণ আইনগত ক্ষেত্র।
কর্মশালায় আইন ও বিচার বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন গাজী সাইফুল হাসান, মোঃ শের-ই-আলম, মিতু আক্তার, মোঃ সজিবুর রহমান, এবং শরিফুল ইসলাম ও স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাডভাইজার মোহাম্মদ আলাউল হক, মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভিন্ন বর্ষের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ইসলামী উত্তরাধিকার আইনের মৌলিক ধারণা, উত্তরাধিকার নির্ধারণের নীতিমালা, বাস্তব কেস বিশ্লেষণ, সম্পত্তি বণ্টন সংক্রান্ত জটিল সমস্যার সমাধান এবং ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। প্রাণবন্ত ও ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব কর্মশালাটিকে আরও ফলপ্রসূ ও শিক্ষণীয় করে তোলে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ ফজলে ইলাহী শিক্ষার্থীদের দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল আইন পেশাজীবী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে নিয়মিতভাবে কর্মশালা, সেমিনার, মুট কোর্ট, আইনি গবেষণা, বিতর্ক, মেন্টরিং এবং বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। বাস্তবভিত্তিক আইন শিক্ষা ও নেতৃত্ব বিকাশে তাঁর সক্রিয় ভূমিকার ফলে ল’ ক্লিনিক শিক্ষার্থীদের জন্য একটি গতিশীল, উদ্ভাবনী এবং পেশাগত উৎকর্ষ সাধনের অন্যতম কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।
বক্তারা বলেন, ইসলামী উত্তরাধিকার আইন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন কেবল একজন আইন শিক্ষার্থীর একাডেমিক উৎকর্ষই বৃদ্ধি করে না, বরং ভবিষ্যতে দক্ষ আইনজীবী, বিচারক, গবেষক এবং আইন পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী আইনি দক্ষতা অর্জনে কার্যকর ভূমিকা রাখে।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিক সময়োপযোগী কর্মশালা, সেমিনার, মুট কোর্ট, গবেষণা কার্যক্রম এবং জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও আইনি জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিকের ধারাবাহিক অগ্রযাত্রা ও সাফল্যের পেছনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী-এর দূরদর্শী নেতৃত্ব ও অব্যাহত পৃষ্ঠপোষকতা। ল’ ক্লিনিকের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইশরাত ইবনে ইসমাইল, প্রো-ভাইস চ্যান্সেলর, মেট্রোপলিটন ইউনিভার্সিটির নীতিগত দিকনির্দেশনা, চিফ ইন্সট্রাক্টর প্রফেসর শেখ আশরাফুর রহমান, ডিন, স্কুল অব ল’-এর অভিজ্ঞ পরামর্শ এবং ল’ ক্লিনিকের প্রধান ড. এম. জেড. আশরাফুল, বিভাগীয় প্রধান, আইন ও বিচার বিভাগের দক্ষ নেতৃত্ব ও সার্বিক তত্ত্বাবধান ক্লিনিকের কার্যক্রমকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। একই সঙ্গে আইন ও বিচার বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা, একাডেমিক দিকনির্দেশনা এবং নিরবচ্ছিন্ন উৎসাহ ল’ ক্লিনিককে শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, কার্যকর ও বাস্তবমুখী আইন শিক্ষার প্ল্যাটফর্ম হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।