মোহাম্মদ আবু নাছের পিন্টু - Mohammad Abu Naser Pintu

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • মোহাম্মদ আবু নাছের পিন্টু - Mohammad Abu Naser Pintu

মোহাম্মদ আবু নাছের পিন্টু - Mohammad Abu Naser Pintu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মোহাম্মদ আবু নাছের পিন্টু - Mohammad Abu Naser Pintu, Public Service, সিলেট/বিয়ানীবাজার, Sylhet.

​বিয়ানীবাজারবাসীর স্বপ্নের উন্নত, আধুনিক ও সমৃদ্ধ নগর গড়ার প্রত্যয়ে। স্বচ্ছতা | জবাবদিহি ও মানবসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। সুখে-দুঃখে সবসময় জনগণের পাশে আছি ইনশাআল্লাহ।


📌 সাবেক সভাপতি, বিয়ানীবাজার পৌর বিএনপি
📌স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সিলেট জেলা বিএনপি

বিয়ানীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের সবার পরিচিত ছোট ভাই রুমেলের ইতালি প্রবাসী বড় ভাই সাহেলের দাম্পত্য জীবনের শুভ সূচনা হলো।...
18/04/2026

বিয়ানীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের সবার পরিচিত ছোট ভাই রুমেলের ইতালি প্রবাসী বড় ভাই সাহেলের দাম্পত্য জীবনের শুভ সূচনা হলো।

নবদম্পতির জন্য আন্তরিক দোয়া—তাদের জীবন হোক ভালোবাসা, শান্তি ও সুখে পরিপূর্ণ।

#বিয়ে
#দাম্পত্য_জীবন
#শুভ_সূচনা
#বিয়ানীবাজার
#৬নং_ওয়ার্ড
#দোয়া

কানাডা প্রবাসী কসবা পন্ডিত পাড়া নিবাসী বাল্যবন্ধু ফখরুলের প্রবাসী ছেলের বিয়ের আনন্দঘন আয়োজনে উৎসব কমিউনিটি সেন্টারে উপস্...
16/04/2026

কানাডা প্রবাসী কসবা পন্ডিত পাড়া নিবাসী বাল্যবন্ধু ফখরুলের প্রবাসী ছেলের বিয়ের আনন্দঘন আয়োজনে উৎসব কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিলাম।

নবদম্পতির জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা—তাদের দাম্পত্য জীবন হোক সুখী, সুন্দর ও সমৃদ্ধ।

#বিয়ে_উৎসব
#বন্ধুত্ব
#প্রবাসী_জীবন
#কসবা_পন্ডিত_পাড়া
#শুভকামনা

15/04/2026

শ্রমিক নেতা প্রিয় মরহুম বিলাল আহমদ'কে স্মরণে শোকাবহ মুহূর্ত

বিয়ানীবাজার ড্রাইভার সমিতির সভাপতি, শ্রমিক নেতা ছোট ভাই বিলাল আহমদ ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় সিলেট পপুলার হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ দুপুরে বিয়ানীবাজার পিএইচজি হাইস্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকাবাসী, সহকর্মী ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গভীর শোক প্রকাশ করেন মোহাম্মদ আবু নাছের পিন্টু। তিনি বলেন, বিলাল আহমদ ছিলেন শ্রমিকদের একজন অকৃত্রিম বন্ধু ও নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর মৃত্যুতে ড্রাইভার সমাজসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

📌Admin post

বিসমিল্লাহির রাহমানির রাহিমআলহামদুলিল্লাহ।আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৯নং ওয়ার্ডের নিদনপুর দক্ষিণের একাংশে এ...
15/04/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আলহামদুলিল্লাহ।

আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৯নং ওয়ার্ডের নিদনপুর দক্ষিণের একাংশে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে এলাকার সম্মানিত মুরুব্বিয়ান, যুব সমাজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পৌরসভার নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। সবার মূল্যবান মতামত, পরামর্শ ও আন্তরিক অংশগ্রহণে সভাটি ফলপ্রসূ হয়েছে।

সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই।

#পৌর_নির্বাচন
#৯নং_ওয়ার্ড
#নিদনপুর_দক্ষিণ
#মতবিনিময়_সভা
#জনতার_সমর্থন


আলহামদুলিল্লাহ।বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাজমুল হোসেন হোসেন ভাই পবিত্র উমরাহ পালন শেষে সহিসালামতে দেশে...
15/04/2026

আলহামদুলিল্লাহ।

বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাজমুল হোসেন হোসেন ভাই পবিত্র উমরাহ পালন শেষে সহিসালামতে দেশে ফিরলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি।

আল্লাহ তাআলা তাঁর উমরাহ কবুল করুন এবং সুস্থতা ও নেক হায়াত দান করুন—এই দোয়া করি।

#আলহামদুলিল্লাহ
#উমরাহ
#সৌজন্য_সাক্ষাৎ
#বিয়ানীবাজার

#দোয়া_চাই

15/04/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আলহামদুলিল্লাহ।

আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ৯নং ওয়ার্ডের নিদনপুর দক্ষিণের একাংশে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে এলাকার সম্মানিত মুরুব্বিয়ান, যুব সমাজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পৌরসভার নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। সবার মূল্যবান মতামত, পরামর্শ ও আন্তরিক অংশগ্রহণে সভাটি ফলপ্রসূ হয়েছে।

সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই।

#পৌর_নির্বাচন
#৯নং_ওয়ার্ড
#নিদনপুর_দক্ষিণ
#মতবিনিময়_সভা
#জনতার_সমর্থন


বিয়ানীবাজার বালিকা  উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ...
14/04/2026

বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। নতুন প্রজন্মের অংশগ্রহণ, সৃজনশীলতা ও প্রাণবন্ত আয়োজন সত্যিই মুগ্ধ করেছে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে—এই প্রত্যাশা রইল।

#পহেলা_বৈশাখ
#নববর্ষ_উদযাপন
#বিয়ানীবাজার
#সংস্কৃতি_ও_ঐতিহ্য
#শোভাযাত্রা
#সাংস্কৃতিক_অনুষ্ঠান

বিগত ২০১৭ সালের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে অং...
13/04/2026

বিগত ২০১৭ সালের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে অংশগ্রহণের সময় যারা আমাকে পাশে থেকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।

আপনাদের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা ও আস্থা আমাকে আজও অনুপ্রাণিত করে। দিন-রাত পরিশ্রম করে যারা দূর-দূরান্ত থেকে, জেলা শহর থেকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ আমার পাশে ছিলেন, তা আমি কখনো ভুলবো না।

বিশেষভাবে বিয়ানীবাজার পৌরসভার সকল সম্মানিত নাগরিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালোবাসা ও ভোটের মাধ্যমে সেই সময় আপনারা প্রমাণ করেছিলেন—জনতাই শক্তি, জনতাই আসল মালিক।

যদিও সেদিন আনুষ্ঠানিকভাবে বিজয় আসেনি, তবুও আমি মনে করি আপনাদের হৃদয়ের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন।

সেই সময়ের অনেক স্মৃতি আজও হৃদয়ে গেঁথে আছে। হার-জিতের চেয়েও বড় বিষয় হলো মানুষের ভালোবাসা ও আস্থা।

আমি কোনো আফসোস রাখি না। বরং সেই অভিজ্ঞতা আমাকে আরও পরিণত, আরও শক্তিশালী এবং মানুষের সেবায় আরও নিবেদিত করেছে।

আগামী দিনগুলোতে, ইনশাআল্লাহ, আরও প্রস্তুত হয়ে আমি আবারও বিয়ানীবাজার পৌরসভার মানুষের পাশে থাকতে চাই, মানুষের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করতে চাই।

নতুন নির্বাচন সামনে—এই প্রত্যাশা নিয়েই এগিয়ে যাচ্ছি, আপনাদের দোয়া ও সমর্থনই আমার শক্তি।

#বিয়ানীবাজার
#পৌরসভা_নির্বাচন
#ধানের_শীষ
#জনতার_ভালোবাসা
#কৃতজ্ঞতা
#নতুন_যাত্রা
#উন্নয়নের_অঙ্গীকার

আগামীকাল ১৩ তারিখ বিয়ানীবাজার উপজেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২৬ এর ফাইনাল খেলাকে সামনে রেখে আমার প্রাণপ্রিয় গ্রাম শ...
13/04/2026

আগামীকাল ১৩ তারিখ বিয়ানীবাজার উপজেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২৬ এর ফাইনাল খেলাকে সামনে রেখে আমার প্রাণপ্রিয় গ্রাম শ্রীধরা ক্রিকেট একাদশের জয়ের লক্ষ্য নিয়ে গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ ও খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সবার সম্মিলিত প্রচেষ্টা, পরামর্শ ও দোয়া থাকলে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। দলটির জন্য রইল আন্তরিক শুভকামনা।

#শ্রীধরা_ক্রিকেট_একাদশ
#বিয়ানীবাজার_ক্রিকেট
#ফাইনাল_ম্যাচ
#জয়ের_লক্ষ্যে
#গ্রামের_গর্ব


চাচাতো ভাইয়ের মেয়ের (ভাতিজি) বিয়ের আনন্দঘন আয়োজনে উৎসব কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিলাম। পরিবারের সকলের জন্য রইল দোয়া ও ভ...
13/04/2026

চাচাতো ভাইয়ের মেয়ের (ভাতিজি) বিয়ের আনন্দঘন আয়োজনে উৎসব কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিলাম। পরিবারের সকলের জন্য রইল দোয়া ও ভালোবাসা। নবদম্পতির জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

#বিয়ে_উৎসব
#পারিবারিক_আনন্দ
#ভাতিজির_বিয়ে
#দোয়া_ও_ভালোবাসা


"নতুন বছরের শুভলগ্নে বিয়ানীবাজার পৌরসভার সকল সম্মানিত নাগরিকবৃন্দকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।নতুন...
13/04/2026

"নতুন বছরের শুভলগ্নে বিয়ানীবাজার পৌরসভার সকল সম্মানিত নাগরিকবৃন্দকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনাদের ভালোবাসা ও দোয়া আমার সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচনে আপনাদের সমর্থন ও আস্থা নিয়ে দায়িত্ব গ্রহণের সুযোগ পেলে, ইনশাআল্লাহ সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

একটি আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ বিয়ানীবাজার পৌরসভা গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।

সবার কাছে দোয়া প্রার্থী।

#পহেলা_বৈশাখ
#শুভ_নববর্ষ

#বিয়ানীবাজার
#পৌরসভা_নির্বাচন
#জনতার_প্রার্থী
#দোয়া_চাই
#উন্নয়নের_অঙ্গীকার
#সুখী_সমৃদ্ধ_বিয়ানীবাজার

Address

সিলেট/বিয়ানীবাজার
Sylhet
3170

Alerts

Be the first to know and let us send you an email when মোহাম্মদ আবু নাছের পিন্টু - Mohammad Abu Naser Pintu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category