02/09/2026
জকিগঞ্জ পৌর যুবদল নেতা জুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক
সিলেট প্রতিনিধি:
সিলেট জেলা যুবদলের অধীনস্থ জকিগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবেল আহমদের পিতা আব্দুল খালিক (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন)। চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ আগস্ট ২০২৬ ইং দিবাগত রাত ২:৩০ ঘটিকায় সিলেট নগরীর নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও তীব্র দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) এক যৌথ শোকবার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম আব্দুল খালিক জকিগঞ্জের একজন দ্বীনদার ও পরহেজগার ব্যক্তি ছিলেন। একজন পরোপকারী ব্যক্তিত্ব হিসেবে তিনি জকিগঞ্জ পৌর এলাকায় তাঁর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। সমাজ ও পরিবারের প্রতি তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান যেন তিনি তাঁকে জান্নাতবাসী করেন। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই শোক সহ্য করার মতো ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।