গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর, Political organisation, Chowhatta, Sylhet.

১৬ই জুলাই ২০২৬আমাদের চোখ রক্ত দেখা চোখ, আমাদের কান বুলেটের শব্দ শোনা কান৷ আমরা নির্জীব প্রজন্ম নই৷ জুলাই পরবর্তী অসংখ্য ...
16/07/2026

১৬ই জুলাই ২০২৬
আমাদের চোখ রক্ত দেখা চোখ, আমাদের কান বুলেটের শব্দ শোনা কান৷ আমরা নির্জীব প্রজন্ম নই৷ জুলাই পরবর্তী অসংখ্য ভুল ত্রুটির পরও জুলাই এই প্রজন্মের অন্যতম অর্জন৷

মুরারিচাঁদ কলেজ কর্তৃক আয়োজিত জুলাই শহীদ স্মরণে স্মরণ সভায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এম.সি কলেজ নেতা তানজিনা বেগম।

ব্রিটিশ ভারতের মানবতাবাদী কবি কামিনী রায় এর 'সুখ' কবিতা নিয়ে  গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট এর প্রাথমিক  সদস্যদের পা...
04/07/2026

ব্রিটিশ ভারতের মানবতাবাদী কবি কামিনী রায় এর 'সুখ' কবিতা নিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট এর প্রাথমিক সদস্যদের পাঠচক্র অনুষ্ঠিত। পাঠচক্রে উপস্থিত ছিলেন প্রথম সিলেটের সম্পাদক,সাংবাদিক দেবব্রত রায় দীপন।

৪ঠা জুলাই'২০২৬
রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট।

বৃষ্টির কবলে পাঠচক্র পণ্ড! দেখা হবে ছাত্র কাউন্সিল সিলেট নগরের পরবর্তী পাঠচক্রে ; ব্রিটিশ ভারতের মানবতাবাদী কবি কামিনী র...
26/06/2026

বৃষ্টির কবলে পাঠচক্র পণ্ড!

দেখা হবে ছাত্র কাউন্সিল সিলেট নগরের পরবর্তী পাঠচক্রে ; ব্রিটিশ ভারতের মানবতাবাদী কবি কামিনী রায় এর কবিতা নিয়ে।
২৬শে জুন, ২০২৬ইং
১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।

প্রয়োজন বনাম সীমাহীন ভোগের আকাঙ্খা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।  ব্যক্তিগত স্বার্থ যখন সামাজিক স্বার্থকে ছাপিয়ে যায় তখ...
19/06/2026

প্রয়োজন বনাম সীমাহীন ভোগের আকাঙ্খা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ব্যক্তিগত স্বার্থ যখন সামাজিক স্বার্থকে ছাপিয়ে যায় তখন সেই মানুষটি শুধু অন্যের জন্য নয় নিজের জন্যও ভয়ংকর। মানুষের এই আত্মঘাতী রূপ নিয়ে ১৮৮৬ সালে লিও টলস্তয় এর বিখ্যাত গল্প 'How Much Land Does a Man Need? '
রুশদেশের ধনী কৃষক পাখোমের জমি লাভের নেশা শেষপর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তবুও মানুষ সতর্ক নয়। সম্পদ, প্রকৃতি থেকে শুরু করে ব্যক্তি ও সামাজিক জীবনের মাইক্রোস্কোপিক পর্যায়ে সর্বত্রই অতিরিক্ত ভোগের রোগে ভুগতে থাকা মানুষগুলো ক্রমশই ধ্বংসের পথে হাটছে৷ এই হিংস্র, আত্মঘাতি দুনিয়ায় ব্যক্তিগত স্বার্থের স্টিয়ারিং সামাজিক স্বার্থের দিকে ঘুরিয়ে দেয়া ছাড়া বিকল্প নেই৷

বৃষ্টির বাঁধার মধ্যে সম্পন্ন হলো গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর সাপ্তাহিক পাঠচক্র। নানা অভিজ্ঞতা, উপলব্ধি ও জীবনমুখী আলোচনার মধ্যে শেষ হয় পাঠচক্রের নির্ধারিত সময়৷

সিলেট শহীদ মিনার
১৯ জুন ২০২৬, বিকাল ৪ টা৷

' পুঁজির বিশ্বযাত্রা ' নিয়ে নবাগত  সদস্যদের  ভাবনা, জিজ্ঞাসা ও বিতর্কের মধ্য দিয়ে প্রাথমিক সদস্যদের পাঠচক্র সম্পন্ন হয় ৷...
12/06/2026

' পুঁজির বিশ্বযাত্রা ' নিয়ে নবাগত সদস্যদের ভাবনা, জিজ্ঞাসা ও বিতর্কের মধ্য দিয়ে প্রাথমিক সদস্যদের পাঠচক্র সম্পন্ন হয় ৷ কথা হয় পুঁজির ইতিহাস, সংকট ও চলমান সাম্রাজ্যবাদী আগ্রাসন নিয়ে। গণবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তির প্রভাব নিয়ে আলোচনা হয়।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের প্রাথমিক সদস্যদের পাঠচক্র -
১২ জুন ২০২৬, বিকাল ৪ টা।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার৷

লড়াই, সাহস আর আত্মত্যাগের আরেক নামপ্রীতিলতা ওয়াদ্দেদার ✊ ০৮ মে ২০২৬, কেন্দ্রীয় শহীদ মিনারে  অনুষ্ঠিত আমাদের ধারাবাহিক পা...
08/05/2026

লড়াই, সাহস আর আত্মত্যাগের আরেক নাম
প্রীতিলতা ওয়াদ্দেদার ✊
০৮ মে ২০২৬, কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আমাদের ধারাবাহিক পাঠচক্রের আজকের বিষয় ছিলো বিপ্লবী কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর জীবন সংগ্রাম।
সাম্রাজ্যবাদ, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাসে প্রীতিলতা এক অনন্য নাম। ঔপনিবেশিক দাসত্বের শৃঙ্খল ভাঙতে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন অবিচল সাহস ও বিপ্লবী চেতনা নিয়ে।
বর্তমান প্রজন্মের কাছে প্রীতিলতা শুধু ইতিহাসের একটি নাম নয়, বরং সাহস, প্রতিবাদ ও আত্মমর্যাদার প্রতীক।
বর্তমান সময়ে ও যখন বৈষম্য, দমন-পীড়ন ও অন্যায় সমাজকে গ্রাস করছে, তখন প্রীতিলতার জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মকে জাগিয়ে তোলে প্রতিবাদ, মানবমুক্তি ও আত্মমর্যাদার লড়াইয়ে।

গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল,সিলেট

মে দিবস দিচ্ছে ডাকভাঙতে শিকল তোলো আওয়াজ ✊
30/04/2026

মে দিবস দিচ্ছে ডাক
ভাঙতে শিকল তোলো আওয়াজ ✊

২৭শে এপ্রিল'২৬শিশু স্বাস্থ্য, কৃষি ও কৃষক রক্ষায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর এর কর্মসূচি৷ হামের টিকা প্রদানে সর...
27/04/2026

২৭শে এপ্রিল'২৬

শিশু স্বাস্থ্য, কৃষি ও কৃষক রক্ষায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর এর কর্মসূচি৷

হামের টিকা প্রদানে সরকারি গাফিলতির বিচার এবং সারাদেশে পর্যাপ্ত টিকা নিশ্চিত করার দাবি, কৃষকদের জন্য সেচ পাম্পে ডিজেল সরবরাহ নিশ্চিত করা ও কম্বাইন্ড হার্ভেস্টার সহজলভ্য করা, অগ্রাধিকারভিত্তিক এবং সিন্ডিকেটমুক্ত কৃষি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, কৃষি পণ্য বিতরণ ও বিপণন ব্যবস্থায় কৃষক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর সভাপতি তানজিনা বেগম এর সভাপতিত্ব এবং নগর সাধারণ সম্পাদক আয়শা আক্তার এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নগর সহ-সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আবির খান, সংগঠক ফারজানা আহমেদ জান্নাতসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জনস্বাস্থ্য ও কৃষি খাতে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও চরম অব্যবস্থাপনা দেশের সাধারণ মানুষের জীবন জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে৷

রানা প্লাজা ট্র‍্যাজিডির ১৩ বছর! সস্তা শ্রমের শ্রমিকের জীবনটাও এই রাষ্ট্রের কাছে সস্তা...গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলে...
24/04/2026

রানা প্লাজা ট্র‍্যাজিডির ১৩ বছর!
সস্তা শ্রমের শ্রমিকের জীবনটাও এই রাষ্ট্রের কাছে সস্তা...
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর এর উদ্যোগে, রানা প্লাজা ট্র‍্যাজিডির শহীদ শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলোন ও বর্তমান বাংলাদেশের শ্রমিক জীবন ও কর্মপরিবেশ শীর্ষক পাঠচক্র।

২৪ এপ্রিল'২০২৬,চৌহাট্টা সিলেট

এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য শুভকামনা 🌼
20/04/2026

এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য শুভকামনা 🌼

Address

Chowhatta
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, সিলেট নগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share