ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল সরকারি কলেজ।

  • Home
  • Bangladesh
  • Sutrapur
  • ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল সরকারি কলেজ।

ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল সরকারি কলেজ। শিক্ষার্থীদের কণ্ঠস্বর | অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ | নেতৃত্ব গঠনের প্ল্যাটফর্ম
ছাত্র অধিকার পরিষদ -KNGC

14/09/2026

বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান মাননীয় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদ ইউনিট।

এ সময় ইউটের সভাপতি নাহিদ হাসান মাননীয় মন্ত্রীর কাছে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য একটি বাস দেয়ার বিষয়ে দাবি জানায়। মন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেছেন এবং তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত সময়ের মধ্যে একটি ব্যবস্থা করবেন বলে জানায়।

ছাত্র অধিকার পরিষদ নবনিযুক্ত উপাধ্যক্ষ স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্যাম্পাসের সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন...
13/09/2026

ছাত্র অধিকার পরিষদ নবনিযুক্ত উপাধ্যক্ষ স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ক্যাম্পাসের সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন। মত বিনিমযের সময় উপস্থিত ছিলেন সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারী বিষয়ক সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ।

কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ

09/09/2026

দেখা না দিলে বন্ধু কথা কইও না। বাপের বেটা হলে বাংলাদেশের মাটিতে এসে কথা বল।

সভাপতি
নাহিদ হাসান ভাই 🔥🔥
Nurul Haque Nur আবু হানিফ ভাই❤️🇧🇩

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ,আহত জুলাই যোদ্ধাদের  সম্মাননা স্মারক প্রদান এবং তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ...
03/09/2026

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ,আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান এবং তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার প্রধান আলোচক কে আজকে সম্মাননা স্মারক তুলে দেন ক্যাম্পাস ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সভাপতি Nahid Hasan ভাই। ❤️❤️🇧🇩।

শিক্ষা,অধিকার , প্রগতি।

শিক্ষার্থীদের অধিকার, আমাদের অঙ্গীকার।

Nurul Haque Nur আবু হানিফ Sanaullah Haque Bhai ❤️

প্রোগ্রাম শুরু করে দাওয়াত দেওয়া কোন ভাবে গ্রহণযোগ্য হয় না।প্রতিবাদ ও নিন্দাকবি নজরুল সরকারি কলেজ প্রশাসনের পক্ষপাতমূল...
26/08/2026

প্রোগ্রাম শুরু করে দাওয়াত দেওয়া কোন ভাবে গ্রহণযোগ্য হয় না।

প্রতিবাদ ও নিন্দা

কবি নজরুল সরকারি কলেজ প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ প্রশাসনের পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল সরকারি কলেজ শাখা।

একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের কাছ থেকে কোনো নির্দিষ্ট ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দেওয়া, কাউকে দাওয়াত দেওয়া ও কাউকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের দায়িত্ব হলো দল-মত ও সংগঠনের ঊর্ধ্বে উঠে সকল শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা।

আমরা স্পষ্টভাবে বলতে চাই—কবি নজরুল সরকারি কলেজ কোনো নির্দিষ্ট সংগঠনের নয়; এটি সকল শিক্ষার্থীর। প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও গণতান্ত্রিক চর্চাকে প্রশ্নবিদ্ধ করে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোনো ধরনের বৈষম্য, প্রশাসনিক পক্ষপাত বা অন্যায় মেনে নেয় না। অবিলম্বে এ ধরনের আচরণ পরিহার করে সকল ছাত্রসংগঠনের প্রতি সমান মর্যাদা ও সুযোগ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

অন্যথায়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে কঠোর প্রতিবাদ অব্যাহত রাখবে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ
কবি নজরুল সরকারি কলেজ শাখা
তারিখ: ২৬/০৮/২০২৬ ইং

বিসমিল্লাহির রাহমানির রাহিমসকলকে সাদর আমন্ত্রণ
17/08/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সকলকে সাদর আমন্ত্রণ

জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে শহিদ পরিবার, আহত এবং সম্মুখসারির জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে রেজিস্ট্রেশন...
13/08/2026

জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে শহিদ পরিবার, আহত এবং সম্মুখসারির জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে রেজিস্ট্রেশন আহ্বান করা হচ্ছে।
সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

🗓️ রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৬ আগস্ট ২০২৬

🎖️ সম্মাননা অনুষ্ঠান
📅 তারিখ: ১৮ আগস্ট ২০২৬
⏰ সময়: সকাল ১০:০০টা
📍 স্থান: কবি নজরুল ক্যাম্পাস

উক্ত অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন এবং শহিদ পরিবার, আহত ও সম্মুখসারির জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হবে।

📝 রেজিস্ট্রেশন ফর্ম:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSegtJ2oUouGSAAs8uSQLdj07HSPhwO5XT0WmcF-EK59l_50xA/viewform?pli=1

📌 আয়োজনে:
ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল ক্যাম্পাস।
📞 প্রয়োজনে যোগাযোগ
সাদেক বাপ্পি
সাধারণ সম্পাদক
ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল ক্যাম্পাস
📱 ০১৭৯০-৩৭৮৪২১

সবাইকে ফরমটি পূরণ করে শহীদ , আহত এবং সম্মুখ সারির যোদ্ধাদের সম্মাননা স্মারক বুঝে নেওয়ার জন্য আগামী ১৮ তারিখ উপস্থিত থাক...
13/08/2026

সবাইকে ফরমটি পূরণ করে শহীদ , আহত এবং সম্মুখ সারির যোদ্ধাদের সম্মাননা স্মারক বুঝে নেওয়ার জন্য আগামী ১৮ তারিখ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হলো। গণঅভ্যুত্থানে অবদান রাখা সকলকে আমরা সম্মান প্রদর্শন করতে চাই ইনশাআল্লাহ।

14/07/2026
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল ক্যাম্পাস শাখার পক্ষ থেকে উভয়কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।আশা করি, আগামী দিনে ...
14/07/2026

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল ক্যাম্পাস শাখার পক্ষ থেকে উভয়কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

আশা করি, আগামী দিনে শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও জবাবদিহিমূলক ক্যাম্পাস বিনির্মাণে আপনাদের নেতৃত্ব ও কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও সামগ্রিক উন্নয়নে আপনাদের সফলতা কামনা করছি।

নাহিদ হাসান
সভাপতি,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ,কবি নজরুল ক্যাম্পাস।

Address

Sutrapur
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল সরকারি কলেজ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share