জেলা সরকারি গণগ্রন্থাগার, সুনামগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Sunamganj
  • জেলা সরকারি গণগ্রন্থাগার, সুনামগঞ্জ

জেলা সরকারি গণগ্রন্থাগার, সুনামগঞ্জ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জেলা সরকারি গণগ্রন্থাগার, সুনামগঞ্জ, Sunamganj.

11/10/2022

১. "বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকিয়ে রাখবার জন্য জ্ঞান দান করে । অতএব, বই হল সভ্যতার রক্ষাকবচ ।" - ভিক্টর হুগো (বিখ্যাত ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকারকর্মী)

২. "ভালো বইয়ের সাহচর্য আছে এমন কোন মানুষকে বন্ধুহীন বলা যায় না ।" - এলিজাবেথ ব্যারেট (ভিক্টোরিয় যুগের বিখ্যাত ইংরেজ কবি)

৩. "আপনি একবার পড়তে শিখলে, আপনি চিরতরে মুক্ত হবেন ।" - ফ্রেডরিক ডগলাস (আমেরিকার বিখ্যাত সমাজকর্মী, মানবাধিকারকর্মী ও লেখক)

৪. "যারা সাধারণের ঊর্ধ্বে উঠতে চায় তাদের জন্য পড়া অপরিহার্য ।" - জিম রোহন (আমেরিকান উদ্যোক্তা, লেখক ও প্রেরণাদায়ক বক্তা)

৫. "ভালো খাদ্য বস্তু পেট ভর্তি করে, কিন্ত ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে ।" – স্পিনোজা (সপ্তদশ শতকের বিখ্যাত ইউরোপীয় দার্শনিক)

৬. "ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা ।" - দেকার্তে (বিখ্যাত ফরাসি দার্শনিক গণিতবিদ ও বৈজ্ঞানিক)

৭. "পড়ার অভ্যাস অর্জন করা মানে জীবনের প্রায় সমস্ত দুঃখ-কষ্ট থেকে নিজের জন্য আশ্রয় তৈরি করা ।" - ডব্লিউ সমারসেট (বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোটগল্প লেখক)

৮. "আপনি যতো বেশী পড়বেন, ততো বেশি জিনিস আপনি জানতে পারবেন । আপনি যতো বেশি শিখবেন, ততো বেশী জায়গায় যাবেন ।" - ডাঃ সেউস (আমেরিকার বিখ্যাত শিশুসাহিত্যিক)

৯. "আপনাকে মনে রাখতে হবে যে, একটি বই পড়ার সময় অপরাধ করা অসম্ভব ।" - জন ওয়াটার্স (আমেরিকার বিখ্যাত চলচ্চিত্রকার, লেখক ও শিল্পী)

১০. "শুধুমাত্র পাঠকদের একটি প্রজন্ম লেখকদের একটি প্রজন্মের জন্ম দেবে ।" - স্টিভেন স্পিলবার্গ (আমেরিকার বিখ্যাত চলচ্চিত্রকার)

১১. "পড়ুন । পড়ুন । পড়ুন । শুধু এক ধরনের বই পড়বেন না । বিভিন্ন লেখকের বিভিন্ন বই পড়ুন, যাতে আপনি বিভিন্ন শৈলীর বিকাশ করেন ।" – আর এল স্টাইন (আমেরিকার বিখ্যাত ঔপন্যাসিক এবং ছোটগল্পকার)

১২. "বই হল সবচেয়ে শান্ত এবং সবচেয়ে ধ্রুবক বন্ধু; তারা পরামর্শ দাতাদের মধ্যে সবচেয়ে সহজলভ্য এবং জ্ঞানী এবং শিক্ষকদের মধ্যে সবচেয়ে ধৈর্যশীল ।" - চার্লস ডব্লিউ এলিয়ট (বিখ্যাত আমেরিকান লেখক)

১৩. "পৃথিবী তাদেরই যারা পড়ে ।" - রিক হল্যান্ড (বিখ্যাত ইংরেজ কবি ও শিল্পী)

১৪. "বই পড়তে যে ভালোবাসে, তার শত্রু কম ।" - চার্লস ল্যাম্ব (অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত ইংরেজ সাহিত্যিক)

22/09/2022
📖 জ্ঞান অর্জনের মাধ্যমে চিন্তাশক্তিকে বিকশিত করতে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার মধ্য দিয়ে মানুষ বিশাল জ্ঞানরাজ্যে প্রবেশ ক...
24/04/2022

📖 জ্ঞান অর্জনের মাধ্যমে চিন্তাশক্তিকে বিকশিত করতে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার মধ্য দিয়ে মানুষ বিশাল জ্ঞানরাজ্যে প্রবেশ করে এবং অনেক অজানা দিগন্ত উদ্ভাসিত হয়।
বিশিষ্ট ভাষাবিদ বহুমুখী জ্ঞানের অধিকারী ড. মুহাম্মদ শহীদুল্লাহ বই পড়ার প্রতি এত বেশি আসক্ত ছিলেন যে, লাইব্রেরি কক্ষে কর্মচারীরা তার নির্বিষ্ট পাঠক মনের উপস্থিতি পর্যন্ত টের পেত না। তাই বহুবার তিনি লাইব্রেরি কক্ষে তালাবন্দি হয়েছেন। বই পাঠের প্রতি গুরুত্ব ও আসক্তির কারণেই তিনি হয়ে ওঠেন অগাধ পান্ডিত্য ও বহুমুখী জ্ঞানের অধিকারী।

[] বই মানুষের মনকে করে উন্নত, দেয় প্রাণশক্তি, আনে বৈচিত্র্য। বই পড়ার অভ্যাস খুলে দেয় সব সম্ভাবনার দুয়ার। ব্যায়াম যেমন আম...
22/04/2022

[] বই মানুষের মনকে করে উন্নত, দেয় প্রাণশক্তি, আনে বৈচিত্র্য। বই পড়ার অভ্যাস খুলে দেয় সব সম্ভাবনার দুয়ার। ব্যায়াম যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে, তেমনি বই পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের মনকে সুস্থ রাখতে পারি। বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মতো। তাই আসুন আমরা প্রত্যেকেই নিজের ব্যয়ের খাত থেকে বই কেনার জন্য কিছু অর্থ বরাদ্দ রাখার অভ্যাস গড়ে তুলি।

If you want to build a healthy, beautiful nation, you must read books. There is no substitute for reading books. Books d...
20/03/2022

If you want to build a healthy, beautiful nation, you must read books. There is no substitute for reading books. Books develop people's latent talents. To be a big hearted person, you have to come close to the book.

13/10/2021

স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে 🖤
সেলুট ভাই🙏

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when জেলা সরকারি গণগ্রন্থাগার, সুনামগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জেলা সরকারি গণগ্রন্থাগার, সুনামগঞ্জ:

Share