10/08/2026
#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন
নয়া মৈশাপুর গ্রামের প্রবীণ আলেমে দ্বীন,আল উসওয়াহ ইসলামি সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা শত শত আলেমের শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা #আব্দুর_রশিদ সাহেব (রহ.)-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
একজন আলেমের বিদায় মানে শুধু একজন মানুষের বিদায় নয়; বরং একটি জ্ঞানের ভাণ্ডার, একটি ছায়াবৃক্ষ এবং অসংখ্য মানুষের প্রিয় উস্তাদের বিদায়।
যাঁর ইলম, আমল, নসিহত ও স্নেহ-মমতায় শত শত আলেম গড়ে উঠেছেন—আজ তাঁর বিদায়ের সংবাদে দ্বীনি অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
🤲 আল্লাহ তাআলা মরহুমকে মাফ করে দিন এবং জান্নাত নসিব করুন। আমিন। মরহুমের জানাযার নামাজ আগামীকাল সকাল ১১:৩০ মিনিটের সময় মৈশাপুর মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।